বরের কাঁধে মাথা রেখে ৮ বছরের বিবাহবার্ষিকীতে আদুরে বার্তা পাওলির! পশ্চিমবঙ্গ নয় কোথায় নায়িকার শ্বশুরবাড়ি জানেন?

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। সিরিজ হোক বা সিনেমা সর্বত্রই দাপটের সঙ্গে কাজ করছেন তিনি। ক্যামেরার সামনে যথেষ্ঠ সাবলীল ও সাহসী পাওলি। তাই তা নিয়ে নানা চর্চা হয়েছে নানা সময়। তবে ব্যক্তিগত জীবনকে লাইমলাইট থেকে একটু সরিয়েই রাখেন নায়িকা। তবে বিশেষ দিনগুলো এর ব্যাতিক্রম, যেমন তাঁর বিবাহবার্ষিকী।

Updated on: Dec 04, 2025 11:08 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। সিরিজ হোক বা সিনেমা সর্বত্রই দাপটের সঙ্গে কাজ করছেন তিনি। ক্যামেরার সামনে যথেষ্ঠ সাবলীল ও সাহসী পাওলি। তাই তা নিয়ে নানা চর্চা হয়েছে নানা সময়। তবে ব্যক্তিগত জীবনকে লাইমলাইট থেকে একটু সরিয়েই রাখেন নায়িকা। তবে বিশেষ দিনগুলো এর ব্যাতিক্রম, যেমন তাঁর বিবাহবার্ষিকী।

বরের কাঁধে মাথা রেখে ৮ বছরের বিবাহবার্ষিকীতে আদুরে বার্তা পাওলির!
বরের কাঁধে মাথা রেখে ৮ বছরের বিবাহবার্ষিকীতে আদুরে বার্তা পাওলির!

আরও পড়ুন: রাজ-সিমরনের রি-ইউনিয়ন লন্ডনে! DDLJ-র ৩০ বছর,ব্রোঞ্জ মূর্তির উন্মোচনে শাহরুখ-কাজল

আরও পড়ুন: ডিভোর্সের পর পুরুষ হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করছে, আর মেয়েরা করলেই দোষ…', প্রাক্তন বরকে খোঁচা মালাইকার?

দেখতে দেখতে বর অর্জুন দেবের সঙ্গে কাটিয়ে দিলেন ৮টা বছর। স্বামীর সঙ্গে একাধিক ছবি পোস্ট করে বিবাহবার্ষিকীতে মিষ্টি পোস্ট করলেন পাওলি। ঢিলেঢালা নীল ডেনিম, আর লাল-কালো পঞ্চুতে ধরা দেন পাওলি। অন্যদিকে, অর্জুনের পরনে ছিল নীল রঙের ডেনিম আর সাদা রঙের শার্ট। বিবাহবার্ষিকী উপলক্ষ্যে অসমে গিয়েছেন নায়িকা সেখান থেকেই তিনি ছবিগুলি ভাগ করে নেন।

আরও পড়ুন: প্রীতিভোজে বর সৌম্যর সঙ্গে বেগুনী বেনারসী আর ভারী সোনার গয়নায় নজরকাড়া মৌবনী! চমক দিলেন মানেকা-মুমতাজও

আরও পড়ুন: আদৌও বিয়ের পিঁড়িতে বসছেন পলাশ-স্মৃতি? 'যতটা সম্ভব…', যা বললেন পলক

একটি ছবিতে বরের কাঁধে মাথা রেখে তাঁকে দেখা যায়। আর একটি ছবিতে তিনি কফির কাপ হাতে বাগানে নজরকাড়েন। কখন বাগানের অর্কিড নিয়ে নায়িকাকে আনন্দে মেতে উঠতে দেখা যায়। আবার কখনও বই হাতে নজরকাড়েন। ছবিগুলি পোস্ট করে পাওলি লেখেন, ‘অ্যানিভার্সারি এডিশন, ৮ বছর আর এখনও চলছে।’

আরও পড়ুন: ববি বা সানি নন, নাতি করণ দেওল কেন ধর্মেন্দ্রর অস্থি বিসর্জন করলেন? ‘পুরো পরিবার…’, কারণ জানালেন পুরোহিত

আরও পড়ুন: মাত্র ২১ বছরেই প্রেমিকের সঙ্গে বাগদান সেরেছেন! গোলাপি ফ্রক পরা এই খুদেকে চিনতে পারলেন? বর্তমানে ইনি জনপ্রিয় অভিনেত্রী

প্রসঙ্গত, অর্জুন অসমের গুয়াহাটির বাসিন্দা। প্রায়ই শ্বশুরবাড়ি গুয়াহাটিতে পাড়ি দেন পাওলি। শ্বশুরবাড়ির সকলের সঙ্গে তাঁর খুবই ভালো সম্পর্ক। তাঁর স্বামী অর্জুন প্রথমে ইনদওরে, তার পর সান ফ্রান্সিসকোয় পড়াশোনা করেন। এরপর পৈতৃক ব্যবসার যোগ দেওয়ার জন্য দেশে ফেরেন। তাঁদের ২০১৭ সালে বিয়ে হয়। তবে তার দু' বছর আগে পাওলির সঙ্গে আলাপ হয় অর্জুনের। এক পুজো পরিক্রমায় ইতালীয় কনসাল জেনারেলের দেওয়া পার্টিতেই কলকাতায় আসেন অর্জুন। সেই পার্টিতে ছিলেন পাওলিও। সেখানেই তাঁদের পরিচয় হয়।