SIR আবহে তৈরি হল একতা মঞ্চ, কমিশনের কাছে কী আর্জি জানালেন পরমব্রত?

বৈধ ভোটারদের তালিকা তৈরি করার জন্য শুরু হয়েছিল SIR পদ্ধতি। কিন্তু কমিশনের তরফ থেকে এই পদ্ধতি কার্যকর হওয়ার পর থেকেই শুরু হয় একের পর এক বিপত্তি। প্রথমে বিএলওরা অতিরিক্ত কাজের চাপে একের পর এক অসুস্থ হয়ে পড়েন, তারপরেই শুনানির কথা শুনে একের পর এক ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

Published on: Jan 13, 2026 11:15 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বৈধ ভোটারদের তালিকা তৈরি করার জন্য শুরু হয়েছিল SIR পদ্ধতি। কিন্তু কমিশনের তরফ থেকে এই পদ্ধতি কার্যকর হওয়ার পর থেকেই শুরু হয় একের পর এক বিপত্তি। প্রথমে বিএলওরা অতিরিক্ত কাজের চাপে একের পর এক অসুস্থ হয়ে পড়েন, তারপরেই শুনানির কথা শুনে আতঙ্কে একের পর এক ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

কমিশনের কাছে কী আর্জি জানালেন পরমব্রত
কমিশনের কাছে কী আর্জি জানালেন পরমব্রত

তবে সবকিছুকে পিছনে রেখেই আপন তালে এগিয়ে গিয়েছে SIR প্রক্রিয়া। কিন্তু শুনানির ক্ষেত্রে শুরু হয়েছে আরও এক সমস্যা। অসুস্থ মানুষজন থেকে শুরু করে বৃদ্ধ-বৃদ্ধা, সকলকেই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে হাজিরার লাইনে। খুব স্বাভাবিকভাবেই এই ব্যাপারে কমিশনের হস্তক্ষেপ চেয়েছেন অনেকেই।

আরও পড়ুন: প্রেমের টানে স্বয়মের সঙ্গে বাড়ি থেকে পালাল জুঁই, বিয়ের মন্ডপে তাহলে কে?

তবে এবার SIR নিয়ে একটি বিশেষ পদক্ষেপ নিলেন টলি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, অভিষেক রায় সহ আরও অনেকে। সাধারণ মানুষের কথা ভেবে তৈরি করা হয়েছে বাংলা একতা মঞ্চ, যার হাত ধরে সাধারণ মানুষ হবেন উপকৃত।

একতা মঞ্চ তৈরি প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পরমব্রত বলেন, ‘আমরা একটি প্রচেষ্টা করছি সাধারণ মানুষের পাশে থাকার জন্য। কতটা সফল হব এখনই বলতে পারছি না। আমরা একটি সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছি। মূলত সাধারণ মানুষকে যে হয়রানির শিকার হতে হচ্ছে, সেই ব্যাপারে নির্বাচন কমিশনকে মানবিক হওয়ার জন্য অনুরোধ জানাবো আমরা।’

আরও পড়ুন: ফের পরিচালনায় ফিরছেন অগ্নিদেব, মুখ্য ভূমিকায় জিতু, থাকছেন একঝাঁক তারকা

সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার অর্থাৎ ১৩ জানুয়ারি নাকি নির্বাচন কমিশনের ডেপুটেশন জমা দিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় ভট্টাচার্য, অভিষেক রায়, তন্ময় ঘোষ, ইন্দ্রদীপ দাশগুপ্ত, সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, এই মুহূর্তে চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে মোট ১১ হাজার ৪৭২ জন ভোটারের নাম। শুনানিতে ডাকা হয়েছে ৯ লক্ষ ৩১ হাজার ভোটারকে। এই পদ্ধতি চলাকালীন ইতিমধ্যেই নাকি কয়েক হাজার মানুষ বাংলাদেশের দিকে পাড়ি দিয়েছেন। কিন্তু মানুষের ভালো করতে গিয়ে যদি মানুষেরই ক্ষতি হয়ে যায়, সেটা তো একেবারেই গ্রহণযোগ্য নয় আর তাই মানুষের পাশে দাঁড়ানোর জন্যই তৈরি একতা মঞ্চ।