'এই শহরের গান’-এ জুটিতে পরম-প্রিয়াঙ্কা! চমক দেবেন অনির্বান-কনিনীকা-অঙ্গনাও, প্রকাশ্যে ছবির ফার্স্ট লুক
এবারে ভিন্ন স্বাদের গল্পে জুটি বাঁধছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার। তাছাড়াও এই ছবিতে জুটিতে দেখা মিলবে অনির্বান চক্রবর্তী ও কনিনীকা বন্দোপাধ্যায়ের। পরিচালক প্রার্জুন মজুমদার আসছেন তাঁর নতুন ছবি ‘এই শহরের গান’ নিয়ে।
এবারে ভিন্ন স্বাদের গল্পে জুটি বাঁধছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার। তাছাড়াও এই ছবিতে জুটিতে দেখা মিলবে অনির্বান চক্রবর্তী ও কনিনীকা বন্দোপাধ্যায়ের। পরিচালক প্রার্জুন মজুমদার আসছেন তাঁর নতুন ছবি ‘এই শহরের গান’ নিয়ে। ইতিমধ্যে ছবির প্রথম ভাগের শ্যুটিং শেষ হয়েছে। কলকাতা শহরের নানা জায়গা জুড়ে হয়েছে শ্যুটিং।

ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার, অনির্বান চক্রবর্তী, কনিনীকা বন্দোপাধ্যায়, অঙ্গনা রায়, মানপ্রীত রোহতাশ নিব্বিয়াল। তাছাড়াও ছবিতে অভিনয় করছেন প্রান্তিক বন্দোপাধ্যায়, জিনিয়া পান্ডে, ঋত্বিকা বন্দোপাধ্যায় প্রমুখ।
আরও পড়ুন: ভোররাতে গোবিন্দার ওপর হামলা দুষ্কৃতীদের, 'বন্দুক ছিল বলেই…', যা বললেন আপ্তসহায়ক
প্রার্জুন মজুমদার জানান ছবিতে কলকাতা শহরের একটা গুরত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরিচালিকের কথায়, ‘এই শহর সম্পর্কের শহর, প্রেমের শহর, আবেগের শহর।’ আর সেটাই তুলে ধরবেন তাঁর পরিচালিত এই ছবিতে।
সম্পর্কের গল্পের নতুন সমীকরণ এই ছবি ‘এই শহরের গান’। ছবিতে তিনটি দম্পতি জীবনের তিনটি ভিন্ন পর্যায়ে দাঁড়িয়ে নিজের নিজের সম্পর্কের নানা সমস্যা ও দ্বন্দ্বের সঙ্গে লড়াই করছে। তাঁরা একে অপরের সঙ্গে সরাসরি যুক্ত নয়, একে অপরকে চেনেও না, তবুও এক অদৃশ্য আন্তরিক যোগসূত্রে তারা পরস্পরের সঙ্গে জুড়ে গিয়েছে। আর সেই যোগসূত্রের কেন্দ্রে আছে একটা শহর, যা নীরবে তাদের সকলকে এক সুতোয় বেঁধে রাখে।
আরও পড়ুন: 'লোকে অনেক সময় পাগল ভাবে আমায়... ', সত্যি OCD-তে আক্রান্ত জয়া?
ছবিতে ‘অনিকেত’ -এর চরিত্রে অভিনয় করছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, ‘সৃজনী’ চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার, ‘শান্তনু’র চরিত্রে দেখা যাবে অনির্বান চক্রবর্তী কে। অন্যদিকে ‘অনামিকা’র চরিত্রে রয়েছেন কনিনীকা বন্দোপাধ্যায় ও ‘তৃষা’ চরিত্রে অঙ্গনা রায় ও ‘রাহুল’ চরিত্রে দেখা যাবে মানপ্রিত রোহতাশ নিমব্বিওয়ালকে। ছবিতে বেশ কয়েকটি গানও রয়েছে।
পরিচালক প্রার্জুন মজুমদার তাঁর এই নতুন ছবি সম্পর্কে বলেন, ‘এই ছবিতে কলকাতা শহর ও একটা চরিত্র। এই শহরে কত সম্পর্কের গল্প বাসা বেধে থাকে, সেগুলো বড়োপর্দায় তুলে ধরবো। আবেগের কথাও ফুটে উঠবে এই ছবিতে। আমার ছবির প্রতিটি চরিত্র তার শহরের সঙ্গে নিজের সম্পর্কের কথা বলবে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’
আরও পড়ুন: 'স্বপ্নের মতো লাগছে... ', ৭ বছর পর পর্দায় ফিরলেন রিয়া, আপ্লূত নায়িকা
চলতি বছরে ছবিটি মুক্তি পাবে প্রযোজক আকাঙ্ক্ষা রায় ও প্রার্জুন মজুমদার এর প্রযোজনাতে ‘স্ট্যাগড ফিল্মস’ -এর ব্যানারে। ছবির দ্বিতীয় ভাগের শ্যুটিং শুরু হবে এই মাসেই।
E-Paper











