ফোকলা মুখে গালভরা হাসি! নডিবাবুর ছবি দিলেন মাম্মা-পিয়া, কত মাস বয়স হল পরম-পুত্রর?
হলুদ-কালো সোয়েটারে মাম্মার কোলে চেপে ফোটোর জন্য পোজ দিয়েছে নডি। আর সেখানেই গালভরা হাসিতে নেটপাড়ার মন জয় করল নডি।
২০২৫ সালেই সন্তানের জন্ম দিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় আর পিয়া চক্রবর্তী। ছেলে নডির ছবি যখনই দেন সোশ্যাল মিডিয়ায় তা কেড়ে নেয় নেটপাড়ার মন। কিউটের ডিব্বা ফের একবার নিজের গালভরা হাসি দিয়ে করে নিল সকলের মন জয়।

শনিবার ছেলের সঙ্গে একটি ছবি শেয়ার করলেন পিয়া। হলুদ-কালো সোয়েটারে মাম্মার কোলে চেপে ফোটোর জন্য পোজ দিয়েছে নডি। আর ছেলের ছবি শেয়ার করে পিয়া লিখলেন, ‘সপ্তাহান্ত কাটছে নডি চন্দ্রের সঙ্গে’।
আরও পড়ুন: উলঙ্গ হয়ে গাছে চড়ছেন, রান্না করছেন, নামছেন নদীতে! বিদ্যুৎ জামওয়ালের এরকম ছবি শেয়ার করল কে?
যদিও নডিবাবুর একটা খুব সুন্দর ‘ভালো নাম’ও রয়েছে। ছেলের নাম রেখেছেন দম্পতি নিষাদ। খুব সুন্দর এই নামের অর্থও। এমন কেউ যাকে দুঃখ স্পর্শ করতে পারে না। সঙ্গে সংগীতের সপ্তম সুরকেও নিষাদ বলা হয়। নডি নামটি রেখেছেন পিয়া, আর পরমব্রত ডাকেন ‘জুনিয়র’ বলে।
দেখুন নডিবাবুর সেই গালভরা হাসির ছবিখানা-
২০২৫ সালের ১ জুন জন্ম নডির। জানুয়ারি মাসে ৭ পূর্ণ করে, ৮ মাসে পা রেখেছে খুদে। কদিন আগেই বেশ পরিপাটি করে আয়োজন করা হয়েছিল মুখেভাতের অনুষ্ঠান। যাতে টলিপাড়ার তারকারা তো ছিলেনই, সঙ্গে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খাওয়া-দাওয়াও ছিল বেশ এলাহি। অতিথিদের ভাত, মুগের ডাল, পোলাও, দই মাছ, মটন কষা, ফুলকপির রোস্টের মতো পদ ছাড়াও ফ্রিশ ফ্রাই, নকুরের মিষ্টি, সন্দেশ, চমচমের মতো মিষ্টি ও মুখরোচক খাবার পরিবেশন করা হয়েছিল।
২০২৩ সালের নভেম্বর মাসে আইনি বিয়ে করেছিলেন পিয়া ও পরমব্রত। কোনো বড় অনুষ্ঠান নয়,বরং সাদামাটা করে পরিবার ও কাছের বন্ধুদের নিয়েই হয়েছিল আইনি কাগজে সইসাবুদ। এরপর ২০২৪ সালের ভ্যালেন্টাইন্স ডে-র পরপরই ঘোষণা করেন প্রেগন্যান্সির। যদিও পরমব্রত আর পিয়া বিয়ের পরপরই দুই পোষ্যের দায়িত্ব নায়িছিলেন। তাঁদের সংসারে আরও আছে সারমেয় বাঘা আর বিল্লরানি নীনা।












