আসছে বছর আবার হবে! বিবাহ বার্ষিকীর দিন ছেলেকে নিয়ে নাচ পরমব্রতর

দেখতে দেখতে দুই বছর অতিক্রান্ত হয়ে গেল। ২০২৩ সালের নভেম্বর মাসে সাত পাকে বাঁধা পড়েছিলেন পরমব্রত এবং পিয়া। অভিনেতার বিয়ে নিয়ে সেই সময় সোশ্যাল মিডিয়ায় অনেক লেখালেখি হয়েছিল। কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল নবদম্পতিকে। কিন্তু সেই সব কিছু পেছনে ফেলে দিয়ে ২ বছর কাটিয়ে দিলেন এই তারকা দম্পতি।

Published on: Nov 28, 2025 3:01 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দেখতে দেখতে দুই বছর অতিক্রান্ত হয়ে গেল। ২০২৩ সালের নভেম্বর মাসে সাত পাকে বাঁধা পড়েছিলেন পরমব্রত এবং পিয়া। অভিনেতার বিয়ে নিয়ে সেই সময় সোশ্যাল মিডিয়ায় অনেক লেখালেখি হয়েছিল। কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল নবদম্পতিকে। কিন্তু সেই সব কিছু পেছনে ফেলে দিয়ে ২ বছর কাটিয়ে দিলেন এই তারকা দম্পতি।

বিবাহ বার্ষিকীর দিন ছেলেকে নিয়ে নাচ পরমব্রতর
বিবাহ বার্ষিকীর দিন ছেলেকে নিয়ে নাচ পরমব্রতর

বিয়ের ২ বছরের বিবাহ বার্ষিকীতে পিয়াকে শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেন পরমব্রত যেখানে দেখা যায় তিনি এই রাত তোমার আমার গাইছেন। পরমব্রতকে সঙ্গ দিচ্ছেন পিয়া। ভিডিয়ো পোস্ট করে ক্যাপশনে অভিনেতা লেখেন, জীবন সব সময় পূর্ণ বৃত্তে ঘুরে আসে যখন আমরা একসঙ্গে থাকি, হেসে গান গাই, হাত ধরে থাকি। শুভ দ্বিতীয় বছর স্ত্রী, তোমাকে ভালোবাসি, শুভ বিবাহ বার্ষিকী।

আরও পড়ুন: আচমকা অসুস্থ স্মৃতির বাবা! বাড়িতে এল অ্যাম্বুলেন্স, পিছিয়ে যাবে বিয়ে?

এরপর আরও বেশ কয়েকটি ছবি এবং ভিডিয়ো পোস্ট করতে দেখা যায় পরমব্রতকে। বিবাহ বার্ষিকীর দিন জঙ্গলের মধ্যে পরিবারের সঙ্গে হারিয়ে যেতে দেখা যায় অভিনেতাকে। যে ছবিগুলি পোস্ট করেছেন তার বেশ কয়েকটিতে যেমন পিয়ার সঙ্গে ছবি তুলতে দেখা যায় পরমকে তেমন অন্য কয়েকটিতে একমাত্র সন্তানের সঙ্গেও ছবি তোলেন তিনি।

তবে বাবা ছেলের সব থেকে সুন্দর মুহূর্ত ফুটে ওঠে একটি ভিডিওর মাধ্যমে যেখানে দেখা যায় জঙ্গলের মধ্যে ছেলেকে নিয়ে নাচ করছেন পরম। বাবার কোলে চুপ করে সেই মুহূর্ত এনজয় করছে ছোট পরম। কখনও বাবার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে সে, কখনও আবার একমনে দেখছে গাছ আকাশ।

ছবিগুলি পোস্ট করে পরম লেখেন, ‘বিবাহবার্ষিকীর দিন আমাদের ছোট্ট পরিবারের একটা ছোট্ট ট্রিপের কিছু দৃশ্য তুলে ধরলাম। আসছে বছর আবার হবে! নাচটাও।’ অভিনেতার এই পোস্টে পরমব্রত এবং পিয়াকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা বার্তা জানিয়েছেন সকলের।

প্রসঙ্গত, অনুপম রায়ের সঙ্গে ঘর বেঁধেছিলেন পিয়া, যে ঘর ভেঙে যায় ২০২২ সালে। এর পরেই পরমব্রতর সঙ্গে নতুন জীবন শুরু করেন পিয়া। অনুপম ও পিয়ার বিয়ে ভেঙ্গে যাওয়ার পেছনে অনেকে দায়ী করেন পরমব্রতকে। কিন্তু তখন অভিনেতা স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন পিয়াকে ডিভোর্সের আগে থেকে চিনলেও তাঁর সঙ্গে বন্ধুত্ব বা প্রেম শুরু হয়েছিল অনেক পরে।

News/Entertainment/আসছে বছর আবার হবে! বিবাহ বার্ষিকীর দিন ছেলেকে নিয়ে নাচ পরমব্রতর