‘কাউকে সাহস দেব না, আমার সাথে দুর্বব্যহার করার…’! লিখল ‘লাট্টু’ অভিনব, পরশুরামের সেটে ঝামেলা কি এখনও চলছে?

বেঙ্গল টপার ধারাবাহিক পরশুরাম আজকের নায়কে লাট্টু-র চরিত্রে দেখা যাচ্ছে অভিনব বিশ্বাসকে। প্রপোজ ডে-র দিন নিজেকে কি প্রতিশ্রুতি দিলেন তিনি?

Published on: Feb 08, 2026 6:19 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কদিন আগেই শ্যুটিং স্পটে শিশুশিল্পীকে মানসিক হেনস্থার অভিযোগ উঠেছিল। আর অভিযোগ তুলেছিল সেই শিশু খোদ। যাকে ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকে দেখছে দর্শক। যেখানে লাট্টু আর পিকু নামের দুই চরিত্র রয়েছে। যারা পরশুরাম ও তটিনীর সন্তান। এরমধ্যে লাট্টুর চরিত্রে অভিনয় করেন শিশুশিল্পী অভিনব বিশ্বাস। এই অভিনবই কদিন আগে অভিযোগ করেন যে, তাঁর উপর রীতিমতো মানসিক অত্যাচার করা হচ্ছে সেটে। টিপ্পনী কেটে কথা বলা হচ্ছে। সে বা তার মা-বাবা এই নিয়ে অভিযোগ করলেও, কোনো কাজের কাজ হয়নি। যার ফলে অভিনব পরশুরাম ছাড়ার সিদ্ধান্তও নিয়ে ফেলে।

পরশুরাম আজকের নায়ক।
পরশুরাম আজকের নায়ক।

কিন্তু পরশুরাম ধারাবাহিকে দর্শকদের মন জয় করে নিয়েছিল লাট্টু চরিত্র। বিশেষ করে বিগত কয়েকমাস তাকে কেন্দ্র করেই এগিয়েছে গল্প। ফলত অভিনবর জনপ্রিয়তা ছিল তুঙ্গে। ফলত, তাঁকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় প্রযোজনা সংস্থা। দেখা যায়, অভিযোগ জানিয়ে যে পোস্টটি সে বা তাঁর পরিবার ফেসবুকে করেছিল, সেটিও মুছে ফেলা হয়। তবে রবিবার অভিনবের ফেসবুক পোস্ট প্রমাণ করল, সেটে ফিরলেও, মান-অভিমানের রেশ কাটেনি এখনও।

তা কী লেখা সেই পোস্টে? অভিনবের বেশ কিছু ছবি, সঙ্গে ক্যাপশন, ‘মা স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের প্রোমো শুটের সময় ছবিগুলো তুলেছে। এই প্রপোজ ডে-তে আমার নিজের কাছেই একটি প্রতিশ্রুতি আছে। আমি আর কাউকে এই সাহস দেব না যে, আমি ছোট বলে সে আমার সঙ্গে দুর্ব্যবহার করবে। সে যেই হোক না কেন। সবাইকে ভ্যালেন্টাইন সপ্তাহের শুভেচ্ছা। অনেক সিলেবাস পড়া বাকি। বিদায়।’

কী অভিযোগ এনেছিলেন অভিনব?

একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। যেখানে দেখা গিয়েছিল তৃণা, ইন্দ্রজিৎ শট দিচ্ছেন। আছে অভনবও। দৃশ্যের ব্লকিং বোঝাচ্ছেন পরিচালক— কে কোথায় দাঁড়াবে, কী সংলাপ বলবে, সবটা নিয়েই আলোচনা হচ্ছে। ঠিক সেই সময় নায়িকা তৃণা মজা করতে শুরু করেন। খানিক মজার ছলেই বলে ওঠেন, ‘পরশুরামকে আমি জায়গা ছাড়ব না! ওর নামেই তো সিরিয়াল। তাহলে চলবে কী করে! এই তো লাট্টু বলল।’ আর ব্যাপারটা ধামাচাপা দিতে ইন্দ্রজিৎ বলেন, ‘ব্যাপারটা এবার অন্যদিকে চলে যাচ্ছে…’

আর এই ভিডিয়োটি শেয়ার করেই লেখা হয়, ‘ক্রমাগত হয়রানি আর অপব্যবহারের শিকার হতে হতে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। শো ছাড়ার সিদ্ধান্ত আমার মা-বাবার, কারণ আমার জন্য তাঁরাও মানসিক উদ্বেগে ভুগছিলেন। বারবার অনুরোধ করা সত্ত্বেও আমাকে টার্গেট করা বন্ধ করা হয়নি।’ স্পষ্টভাবে বোঝা যায় যে, অভিনবের অভিযোগের তীর নায়িকা তৃণা সাহার দিকেই।