‘আপনি আমাদের গর্ব…', সত্যি রহমানকে ভালোবেসে এই কথা বললেন পরেশ? প্রশ্ন নেটপাড়ার
বিগত বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া জুড়ে এ আর রহমানের একটি বক্তব্য ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। সংগীতশিল্পী বিশ্বাস করেন, সাম্প্রদায়িক কারণে তিনি গত ৮ বছরে বলিউডে কাজ পাচ্ছেন না। শুধুমাত্র মুসলিম বলেই নাকি এই ভেদাভেদ করা হচ্ছে তাঁর সঙ্গে।
বিগত বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া জুড়ে এ আর রহমানের একটি বক্তব্য ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। সংগীতশিল্পী বিশ্বাস করেন, সাম্প্রদায়িক কারণে তিনি গত ৮ বছরে বলিউডে কাজ পাচ্ছেন না। শুধুমাত্র মুসলিম বলেই নাকি এই ভেদাভেদ করা হচ্ছে তাঁর সঙ্গে।

রহমানের এমন বক্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়েছেন একাধিক বলি তারকা থেকে শুরু করে সংগীতশিল্পী। তবে এবার রহমানের পোস্ট পুনরায় পোস্ট করলেন অভিনেতা পরেশ রাওয়াল। পরেশ সচরাচর ব্যঙ্গাত্মক ভঙ্গিতেই আক্রমণ করতে ভালোবাসেন অন্যদের তাই এবারে ঠিক কি জন্য তিনি রহমানের পোস্ট পুনরায় পোস্ট করলেন তা নিয়ে ধন্ধে রয়েছেন নেটপাড়া।
আরও পড়ুন: নয়া পালক জুড়ল দেবের মুকুটে, অভিনেতার নামে চালু হল ডাক টিকিট
অভিনেতা তথা রাজনীতিবিদ পরেশ রাওয়াল সোশ্যাল মিডিয়ায় রহমানের শেয়ার করা ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘আমরা আপনাকে ভালোবাসি স্যার। আপনি আমাদের গর্ব।’ এরপর তিনি হাত জোড় করা এবং একটি হৃদয়ের ইমোজি পোস্ট করেছেন। কিন্তু যতই তিনি মুখে ভালোবাসা জাহির করুন না কেন এই ভালবাসার পেছনে অন্য গন্ধ পাচ্ছে নেটপাড়ার বাসিন্দারা।
একজন X ব্যবহারকারী লিখেছেন, এটা কি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বললেন? অন্য একজন লিখেছেন, যদি এটি ব্যঙ্গাত্মক না হয় তাহলে মনে ভীষণ দুঃখ পাব। কেউ কেউ আবার এনাদের মধ্যে রহমানের পক্ষে কথা বলে কমেন্ট বক্সে লিখেছেন, মাঝে মাঝে আপনি সঠিক কথাও বলেন। আরেকজন আবার বলেছেন, দেখুন চাপের মুখে পড়ে আবার এটা মুছে ফেলবেন না।
এ আর রহমানের বিতর্কিত মন্তব্য
বিবিসি এশিয়ান নেটওয়ার্কের সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে এ আর রহমান বলেন, ৯০ দশকে তিনি যখন কাজ শুরু করেছিলেন তখন তিনি ভীষণ স্বতঃস্ফূর্তভাবেই কাজ করতেন। কিন্তু এখন তিনি মনে করছেন যে তিনি একঘরে হয়ে গিয়েছেন। তিনি মনে করেছেন কত আট বছর ধরে ক্ষমতার পরিবর্তন ঘটেছে এবং যারা সৃজনশীল নন তারা ক্ষমতায় রয়েছেন। এই ব্যাপারটি সাম্প্রদায়িক বিষয়ও হতে পারে।
আরও পড়ুন: গাড়ি দুর্ঘটনার কবলে অহনা, নতুন গাড়ির অবস্থা বেহাল, কেমন আছেন অভিনেত্রী?
রহমানের এই মন্তব্য ঘিরেই সোশ্যাল মিডিয়া জুড়ে তুমুল বিতর্ক তৈরি হওয়ার পর রবিবার একটি ভিডিও প্রকাশ করে সংগীত শিল্পী বলেন, সংগীত সবসময় আমাদের সংস্কৃতিকে সংযুক্ত করার, উদযাপন করার এবং সম্মান করার একটি উপায়। ভারত আমার অনুপ্রেরণা, আমার শিক্ষক এবং আমার বাড়ি। অনেক সময় ভুল বোঝাবুঝি হতে পারে কিন্তু আমার উদ্দেশ্য সংগীতের মাধ্যমে সেবা করা এবং সম্মান দেওয়া। আমি কারও ব্যথা হতে চাইনি এবং আমি আশা করি আমার এই আন্তরিকতা মানুষের বুঝতে অসুবিধা হবে না।
E-Paper











