পরমব্রতর জন্মদিনে ছেলের ছবি প্রকাশ্যে আনলেন পিয়া! কার মতো দেখতে হল পরম-পুত্রকে?
১ জুন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। বয়স খুদে রাজপুত্রের মাত্র ২৮ দিন। কিন্তু এখন থেকেই ভক্ত মনে প্রশ্ন, কার মতো দেখতে হল অভিনেতা পুত্রকে। তাকে দেখার জন্য পরমের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অবশেষে বাবা পরমের জন্মদিনে ছেলের ছবি সামনে আনলেন পরম-পিয়া?
আরও পড়ুন: 'মহিলাও না পুরুষও না, মাঝামাঝি...', ঝিলমকে কটাক্ষ নেটিজেনের,পাল্টা কী লিখলেন ইউটিউবার?
পরমব্রতর জন্মদিনে ছেলের ছবি প্রকাশ্যে আনলেন পিয়া! কার মতো দেখতে হল পরম-পুত্রকে?
প্রসঙ্গত, বছরের ফেব্রুয়ারি মাসে মা-বাবা হওয়ার খবর ভাগ করে নেন পরমব্রত ও পিয়া। ২০২৩ সালের নভেম্বর মাসে দু'জনে করেছিলেন আইনি বিয়ে। এবার ছেলেকে নিয়েই করবেন তৃতীয় বিবাহবার্ষিকী পালন।
পিয়া পেশায় একজন সমাজকর্মী। একটি এনজিওর সঙ্গে কর্মরত তিনি। সেখান থেকে তিনি মাতৃত্বকালীন ছুটি নিয়েছেন মে মাস নাগাদ। বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ছেড়ে, একটি বাড়ি কিনেছেন পরমব্রত আর পিয়া। যাতে খোলামেলা পরিবেশে বড় হতে পারে তাঁদের সন্তান। পাড়ার মাঠে বা পার্কে খেলা করতে পারে, আশেপাশের মানুষের সঙ্গে মিশতে পারে, আর পাঁচটা সাধারণ বাচ্চর মতোই বড় হয়ে ওঠে, মা-বাবার তারকা-খ্যাতির উপরে উঠে।
১ জুন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। ছেলে ও বাবার জন্ম-মাস একই। ২৭ জুন ছিল পরমের জন্মদিন। উইকিপিডিয়া অনুসারে ৪৫-এ পা দিলেন অভিনেতা। এদিকে, খুদের বয়স মাত্র ২৮ দিন। কিন্তু এখন থেকেই ভক্ত মনে প্রশ্ন, কার মতো দেখতে হল অভিনেতা পুত্রকে। তাকে দেখার জন্য পরমের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অবশেষে বাবা পরমের জন্মদিনে ছেলের ছবি সামনে আনলেন পিয়া?
আরও পড়ুন: ছেলে জন্মের ১৬ দিনের মাথায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন পিয়া! ‘মায়েরও কিছু…’, লিখলেন পরম-পত্নী
পরমব্রতর জন্মদিন উপলক্ষ্যে শুক্রবার পিয়া বেশ কয়েকটি ছবি পোস্ট করেন।ছবিগুলি পোস্ট করে তিনি লেখেন, ‘একসঙ্গে বড় হচ্ছি। এমন ফ্রেম যা আমার মন আনন্দ এবং শান্তিতে ভরিয়ে দেয়। শুভ জন্মদিন আমার ভালোবাসা।’ এই ছবিগুলির মধ্যে একটিতে দেখা যায় পরম-পুত্রকে।
সেই ছবিতে দেখা যায় স্ত্রী পিয়াকে পাশে নিয়ে জন্মদিন উপলক্ষ্যে কেক কাটছেন পরম, আর পিয়ার কোলেই একরত্তি। ছবিতে রংমিলান্তিতে ধরা দিয়েছিলেন তাঁরা। অভিনেতার পরনে ছিল একটি বেইজ রঙের শার্ট ও সাদা রঙের প্যান্ট। অন্যদিকে, পিয়ায়ও একটি বেইজ রঙের গাউনে ধরা দিয়েছিলেন। মোমবাতি জ্বালিয়ে কেক কাটছিলেন পরম। আর চাদরে জড়িয়ে মায়ের কোলে শুয়েছিল খুদে। তবে এই ছবিতে সে উপস্থিত থাকলেও তার মুখ এখনও প্রকাশ্যে আনেননি পরম-পিয়া। তাই কার মতো হল মুখের আদল তা জানা যায়নি।
এই ছবিটি ছাড়াও আরও বেশ কয়েকটি ছবি ভাগ করে নেন পিয়া। তার মধ্যে পর পর দুটি ছবিতে পরমকে তাঁর পোষ্যদের সঙ্গে দেখা যায়। আর শেষ ছবিটিতে দেখা যায় পরমকে জড়িয়ে আছেন পিয়া, নায়কের মুখে লেগে অনাবিল হাসি।
Home/Entertainment/পরমব্রতর জন্মদিনে ছেলের ছবি প্রকাশ্যে আনলেন পিয়া! কার মতো দেখতে হল পরম-পুত্রকে?