Prabhat Roy-Bolai: ১১ বছর পর শ্যুটিং ফ্লোরে কামব্য়াক! প্রভাত রায়ের বলাইতে লিড রোলে কৌশিক-বাসবদত্তারা

‘মেয়ে’ একতার উৎসাহে ফের শ্যুটিং ফ্লোরে প্রভাত রায়। ১১ বছর পর পরিচালকের টুপি তাঁর মাথায়। রবি ঠাকুরের ছোটগল্প বলাই-কে নিজের ভাবনার সঙ্গে মিশিয়ে পর্দায় তুলে ধরবেন পরিচালক। 

Mar 6, 2026, 21:35:50 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বয়স তো কেবল একটা সংখ্যা মাত্র! ৮২ বছর বয়সে ফের শ্যুটিং ফ্লোরে ফিরছেন টলিউডের একসময়ের ‘হিট মেশিন’ পরিচালক প্রভাত রায়। দীর্ঘ ১১ বছরের বিরতির পর আবারও তাঁর তিনি বলবেন ‘অ্যাকশন’ শব্দটা। রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটগল্প ‘বলাই’-এর এক সংবেদনশীল আখ্যান নিয়ে ফিরছেন তিনি।

১১ বছর পর শ্যুটিং ফ্লোরে কামব্য়াক! প্রভাত রায়ের বলাইতে লিড রোলে কৌশিক-বাসবদত্তা
১১ বছর পর শ্যুটিং ফ্লোরে কামব্য়াক! প্রভাত রায়ের বলাইতে লিড রোলে কৌশিক-বাসবদত্তা

গল্পের ছোঁয়ায় মাতৃত্ব ও প্রকৃতি:

ছবির কেন্দ্রে রয়েছে এক শান্ত ও লাজুক ছেলে— বলাই। ছোটবেলাতেই মাকে হারানো বলাইয়ের সমস্ত ভালোবাসা আর একাকিত্বের সঙ্গী হয়ে ওঠে একটি শিমুল গাছ। কিন্তু জীবনের পরিহাসে তাকে যেতে হয় বোর্ডিং স্কুলে। বলাইয়ের সেই আকুলতা আর প্রকৃতির সঙ্গে মানুষের আত্মিক টানকেই বড় পর্দায় ফুটিয়ে তুলবেন প্রভাত রায়। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে কৌশিক সেন, বাসবদত্তা চট্টোপাধ্যায়, অনুজয় চট্টোপাধ্যায় এবং ফাল্গুনী চট্টোপাধ্যায়ের মতো গুণী অভিনেতাদের। সঙ্গীত পরিচালনায় থাকছেন কবীর সুমন। অডিশনের মাধ্যমে ঝাড়াই-বাছাই চলছে ছোট্ট বলাইয়ের জন্য। খুদে অভিনেতা চূড়ান্ত হয়ে গিয়েছে, তবে পরিচালক চান দর্শক সরাসরি তাঁকে পর্দায় দেখুক।

দীর্ঘ সময় পর ফ্লোরে ফেরা নিয়ে আপ্লুত পরিচালক। প্রভাত রায়ের কথায়, ‘৮২ বছর বয়সে এমন একটি বিষয় নিয়ে কাজ করতে চেয়েছিলাম যার সঙ্গে মানুষ একাত্ম হতে পারে। রবি ঠাকুরের ‘বলাই’ বাঙালির মনের খুব কাছের গল্প। তিন বছর আগে যখন অসুস্থ হয়ে পড়েছিলাম, ভাবিনি আর বাঁচব। কিন্তু একতা (পরিচালকের মানসকন্যা) আমার জীবনে এসে সবকিছু বদলে দিল। ঠিক যেমন ছোট্ট বলাইয়ের জীবনে ওই শিমুল গাছটা এক পশলা টাটকা বাতাস হয়ে এসেছিল। একতাই আমাকে আবার শ্যুটিংয়ে ফেরার স্বপ্ন দেখিয়েছে।’ প্রসঙ্গত এই ছবির চিত্রনাট্যকার এবং সংলাপ রচয়িতা একতা।

পরিচালক আরও যোগ করেন, ‘গত ১১ বছর আমি ফ্লোর থেকে দূরে। একতাই চিত্রনাট্য লিখে সব গুছিয়েছে। আমার খুব ইচ্ছে ছিল ও সহ-পরিচালক হিসেবে থাকুক, কিন্তু ও রাজি হয়নি। বয়স এবং স্বাস্থ্যের কথা ভেবে এটিকে পূর্ণদৈর্ঘ্যের ছবির বদলে একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি হিসেবেই বানাচ্ছি। সম্ভবত এটাই আমার শেষ কাজ, তাই নিজের সবটুকু উজাড় করে দিতে চাই। এটাই আমার কাছে জীবনের সেরা জন্মদিনের উপহার।’

নতুন প্রজন্মের সঙ্গে মেলবন্ধন:

পুরানো দিনের কাজের স্মৃতি হাতড়াচ্ছেন পরিচালক। তবে এই কাজে তিনি একা নন। নতুন প্রজন্মের অনেক অভিনেতা ও টেকনিশিয়ানের সঙ্গেও কাজ করতে চলেছেন তিনি। প্রভাত রায়ের কথায়, ‘নতুনদের অনেকের সঙ্গেই আমার আলাপ ছিল না, একতাই আমাকে তাঁদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। তাঁদের সঙ্গে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি।’ রবীন্দ্র-চেতনা আর প্রকৃতির সঙ্গে মানুষের আত্মিক বন্ধন— এই দুইয়ের মেলবন্ধনে ‘বলাই’ কি পারবে দর্শকদের মনের মণিকোঠায় জায়গা করে নিতে? সেই উত্তর মিলবে শ্যুটিং শেষ হওয়ার পর।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More