অনিমেষ দত্ত, যে কথায় নয় কাজে বিশ্বাসী। যাকে দেখে যার হাত দূরে পালায় দুষ্কৃতীরা। দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে আবার ওটিটি প্লাটফর্মে ঝড় তুলতে আসছে অনিমেষ দত্ত। মুক্তি পেতে চলেছে, আবার প্রলয় ২।
অনিমেষ দত্ত, যে কথায় নয় কাজে বিশ্বাসী। যাকে দেখে যার হাত দূরে পালায় দুষ্কৃতীরা। দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে আবার ওটিটি প্লাটফর্মে ঝড় তুলতে আসছে অনিমেষ দত্ত। মুক্তি পেতে চলেছে, আবার প্রলয় ২।
আবার প্রলয় ২, সিরিজের শ্যুটিংয়ের সময় থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে উত্তেজনা। শাশ্বত চট্টোপাধ্যায়কে আবার অনিমেষ দত্তের চরিত্রে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন ভক্তরা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৭ ফেব্রুয়ারি জি ফাইভ-এর পর্দায় মুক্তি পেতে চলেছে এই সিরিজ।
জি ফাইভ এর তরফ থেকে যে পোস্টারটি রিলিজ হয়েছে সেখানে দেখা যাচ্ছে, পুরনো বেশে রয়েছেন শাশ্বত, সামনে মুখ বাঁধা অবস্থায় এগিয়ে আসছে তিন দুষ্কৃতী। পোস্টারে সিরিজের নাম এবং মুক্তির তারিখ লেখা রয়েছে বড় বড় করে।
অনিমেষ দত্ত ছাড়া এই ছবিতে অভিনয় করবেন জুন মালিয়া, যিনি শাশ্বত চট্টোপাধ্যায়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন। আবার প্রলয় সিরিজে দেখতে পাওয়া গিয়েছিল সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে থাকা অপরাধের সমাধান করতে এসেছিল অনিমেষ। কিন্তু সিরিজের শেষে বোঝা গিয়েছিল দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসবে।
দর্শকদের সেই চাহিদার কথা মাথায় রেখেই আবার এক নতুন গল্প নিয়ে হাজির হয়েছে আবার প্রলয় ২। তবে এই গল্প ঠিক কোন আঙ্গিকে তৈরি করা হয়েছে সেটা না জানা গেলেও এইটুকু বোঝা যাচ্ছে যে আগের দুটি পর্বের থেকেও আরো বিরাট পরিসরে আসতে চলেছে আবার প্রলয় সিজন ২।
কিছুদিন আগেই রাজ চক্রবর্তী পরিচালনায় হোক কলরব ছবিতে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। এই সিনেমাতেও একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘটে যাওয়া একটি বৃহত্তর আন্দোলনের উপর ভিত্তি করে সিনেমাটি তৈরি করা হয়েছিল।