Pratik-Sonamoni: সোনাতিক-এর নতুন মেগা? ‘জাপানি’ সোনামণিকে ‘ফিরে এসো’ বার্তা প্রতীকের! কী জবাব এল?

প্রতীক সেন ও সোনামণি সাহা-র সোশ্যাল মিডিয়া পিডিএ হামেশাই কেড়ে নেয় নজর। শুভ বিবাহ শেষ হতে কী বার্তা দিলেন প্রতীক?

Feb 26, 2026, 17:16:01 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সোনামণি সাহা ও প্রতীক সেনের জুটি টলিউডে বিশেষ করে জনপরিয়। এরই মধ্যে যুগলে দুটি ধারাবাহিকে কাজ করে ফেলেছেন। শুধু তাই নয়, দুজনে যে প্রেম করছেন, তা ওপেন সিক্রেট। একে-অপরকে নিয়ে সরাসরি কথা না বললেও, তাঁদের সোশ্যাল মিডিয়া পিডিএ হামেশাই কেড়ে নেয় নজর।

প্রতীক ও সোনামণি।
প্রতীক ও সোনামণি।

কদিন আগেই শেষ হয়েছে সোনামণি সাহা-র মেগা শুভ বিবাহ। আর তারই পর প্রতীকের একটা পোস্ট বিশেষ করে কাড়ল নজর। শুধু তাই নয়, সেখানে সোনামণির কমেন্টও।

প্রতীক ফেসবুকে লেখেন, ‘অনেক অনেক শুভেচ্ছা। আগের থেকে শক্তিশালী হয়ে ফিরে আসো। জাপানি, ভগবান তোমার মঙ্গল করুক।’ সঙ্গে একটি কোটেশন শেয়ার করে লেখেন- 'মাটির পৃথিবী আকাশ দেখেছে এভাবেই প্রতিবার…সময় হাঁটছে সময়ের মতো, স্বপ্ন বুনছে রূপ'…l তাই ফিরে আসো বারবার’।

আরও পড়ুন: জোয়ার ভাঁটা-র জব্বর টিআরপি, পেল থার্ড পজিশন! টপার কে হল? পরশুরাম না পরিনীতা

আর প্রতীকের এই পোস্টেই সোনামণি মন্তব্য করেন, ‘একা ফিরব বুঝি?’! আর এই দেখেই নেটপাড়ার মত, বুঝি বা দুজনে ফের একসঙ্গে ফিরছেন নতুন কোনো প্রোজেক্টে।

২০১৬ সালে খোকাবাবু ধারাবাহিক দিয়ে ছোট পর্দায় কাজ শুরু প্রতীকের। এরপর তাঁকে দেখা যায় মোহর-এ। আর এখানেই প্রতীকের কাজ সোনামণির সঙ্গে। দুজনের জুটি ভীষণ জনপ্রিয়তা পায়। এরপর সোনাণির এক্কা দোক্কা ধারাবাহিকে মাঝপথে যোগ দেন প্রতীক, কেমিও হিসেবে। কিন্তু এতটাই জনপ্রিয়তা আসে যে, প্যারালাল লিড হয়ে যান সেই মেগায়। আপাতত নীলাঞ্জনা সেনগুপ্তের 'নিনি চিনি'স মাম্মা'স প্রোডাকশন হাউস' প্রযোজিত ধারাবাহিক ‘আমাদের দাদামণি’-তে কাজ করছেন প্রতীক।

আরও পড়ুন: ‘আমরা ২-৩বার দেখা করেছি…’! স্মৃতিকে প্রতারণার অভিযোগ, তারই মাঝে পলাশকে নিয়ে আচমকা দাবি এক বলি-নায়িকার

কদিন আগে প্রতীকের মাকে নিয়ে অঞ্জনা বসুর বাড়ির পুজোয় এসেছিলেন সোনামণি। সেখানে হবু বউমাকে নিয়ে দরাজ গলায় প্রশংসা করেন অভিনেতার মা। বলেন, ‘ভীষণ মিষ্টি মেয়ে সোনামণি। মিষ্টি মেয়ে তো অনেক আছে। ও স্পেশাল আমার কাছে।’ আর প্রতীকের মা-কে নিয়ে সোনামণি বলেছিলেন, ‘আমাদের সব বিষয়ে আলোচনা হয়। আমি যদি কিছু ভুল করি আমায় বলে দেন। ফোনে সব সময় নানা বিষয়ে আলোচনা করি।’

মাঝে দুজনের মধ্যে ভু বোঝাবুঝিরও খবর ছিল। শোনা যায়, দূরত্বও এসেছিল। তবে সব কাটিয়ে আবার এক হয়েছেন 'সোনাতিক' জুটি।