Sonam Kapoor Baby Bump: খোলা শার্টে উন্মুক্ত সোনমের বেবি বাম্প! শীঘ্রই প্রসব করবেন ২য় সন্তান, শরীর কেমন আছে?

গর্ভাবস্থার একদম শেষ পর্যায়ে রয়েছেন সোনম কাপুর। স্ফীতোদর উঁকি দিল খোলা শার্টের ফাঁকে। হবু মা কী জানালেন নিজের শরীর নিয়ে?

Published on: Feb 03, 2026 9:01 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সোনম কাপুর মানেই ফ্যাশন এবং স্পষ্টবাদিতা। বর্তমানে তিনি তাঁর দ্বিতীয় সন্তানের আগমনের অপেক্ষায় দিন গুনছেন। ৪০-এ ফের মা হচ্ছেন অনিল কন্যা। সম্প্রতি মুম্বইয়ে একটি অনুষ্ঠান থেকে বেরোনোর সময় হবু মা সোনমকে ঘিরে ধরেন আলোকচিত্রীরা। সেখানেই ঘটে এক মিষ্টি মুহূর্ত, যা এখন নেটপাড়ায় ট্রেন্ডিং।

খোলা শার্টে উন্মুক্ত সোনমের বেবি বাম্প! শরীর কেমন? পাপারাৎজির প্রশ্নে কী জবাব এল (PTI)
খোলা শার্টে উন্মুক্ত সোনমের বেবি বাম্প! শরীর কেমন? পাপারাৎজির প্রশ্নে কী জবাব এল (PTI)

ভিডিওতে দেখা যাচ্ছে, সোনম কাপুর তাঁর চেনা আভিজাত্যে ধীরপায়ে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন। গর্ভাবস্থার শেষের দিকে এসেও তাঁর স্টাইল স্টেটমেন্ট বিন্দুমাত্র কমেনি। ঠিক সেই সময় এক পাপারাৎজ্জো চিন্তিত সুরে অভিনেত্রীকে জিজ্ঞেস করেন, ‘ম্যাম, শরীর কেমন আছে? সব ঠিক আছে তো?’

আচমকা এই ব্যক্তিগত প্রশ্নের জবাবে সোনম বিরক্ত না হয়ে বরং হেসে ফেলেন। ক্যামেরার দিকে তাকিয়ে খুব মিষ্টি স্বরে তিনি জবাব দেন, ‘হ্যাঁ, আমি খুব ভালো আছি। অনেক ধন্যবাদ আপনাদের।’ তাঁর চেহারার সেই মাতৃত্বকালীন জেল্লা (Pregnancy Glow) দেখে ভক্তরা বলছেন, সোনমকে এর আগে কখনও এত সুন্দর লাগেনি।

ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই সোনমের সৌজন্যবোধের প্রশংসা করছেন সকলে। সাধারণত এই অবস্থায় অনেকেই ভিড় বা প্রশ্ন এড়িয়ে চলেন, কিন্তু সোনম যেভাবে হাসিমুখে উত্তর দিয়েছেন, তাতে তাঁর ধৈর্য এবং সৌজন্য ফুটে উঠেছে। নেটিজেনদের মন্তব্য, ‘সোনম সবসময়ই খুব রিয়েল।’

গত বছর নভেম্বরে দ্বিতীয় গর্ভধারণের কথা ঘোষণা করেন সোনম। স্বামী আনন্দ আহুজার সঙ্গে সোনম এখন জীবনের এই নতুন অধ্যায়টি চুটিয়ে উপভোগ করছেন। ছেলে বায়ুর সঙ্গে সময় কাটানো থেকে ভাবী সন্তানের অপেক্ষা, সোনমের জীবন এখন ভালোবাসায় মোড়া।

বর্তমানে সোনম মুম্বইয়ে তাঁর বাবার বাড়িতেই রয়েছেন। খুব শীঘ্রই কাপুর এবং আহুজা পরিবারে নতুন সদস্য আসতে চলেছে, আর তার আগেই হবু মায়ের এই ‘অল ইজ ওয়েল’ বার্তা ভক্তদের নিশ্চিন্ত করল।

২০২২ সালে প্রথম সন্তান বায়ুর জন্ম দিয়েছিলেন সোনম। ছেলে বয়স এখন সবে তিন। তার মধ্যেই পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। ৪০ বছর বয়সে দ্বিতীয়বার এই যাত্রাকে উপভোগ করছেন সোনম, যার প্রতিটি মুহূর্ত এখন অনুরাগীদের কাছে দারুণ অনুপ্রেরণা। কবে আসবে সোনমের দ্বিতীয় সন্তান? অভিনেত্রী নিজেই জানিয়েছেন, ২০২৬-এর বসন্তে ভূমিষ্ঠ হবে তাঁর গর্ভস্থ সন্তান।