Rahul-Prity: মুখ ভরে লাগিয়েছে মায়ের লিপস্টিক, আয়রার কাণ্ডে রেগে আগুন প্রীতি! রাহুল যদিও মেয়ের দলেই

২০২৪ সালের আগস্ট মাসে জন্ম হয় রাহুল ও প্রীতির মেয়ে আয়রার। খুদের বয়স এখনও দুই হয়নি। তাতে কি, সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা তার আকাশছোঁয়া। 

Published on: Feb 15, 2026 7:23 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সোশ্যাল মিডিয়ায় হামেশাই মেয়ে আয়রা-র ভিডিয়ো শেয়ার করে থাকেন অভিনেত্রী প্রীতি বিশ্বাস। ২০২৪ সালের আগস্ট মাসে তাদের কন্যা সন্তানের জন্ম হয়। রাহুল-প্রীতি তাদের মেয়ের নাম রেখেছেন আয়রা। এখনো দু বছর বয়স হয়নি! তাতে কি, সোশ্যাল মিডিয়ায় আয়রা-র জনপ্রিয়তা আকাশছোঁয়া।

মায়ের লিপস্টিক মুখে মেখে এ কী কাণ্ড ঘটাল আয়রা।
মায়ের লিপস্টিক মুখে মেখে এ কী কাণ্ড ঘটাল আয়রা।

তবে এবার প্রীতি মেয়ের যে ভিডিয়োটি সামনে আনলেন, তা দেখে তো সোশ্যাল মিডিয়ার মাথায় হাত। কখন খুদে মায়ের লিপস্টিক নিয়ে ঘষে ফেলেছে নিজের মুখে। ঠোঁট, থুতনি, সব লালে লাল। আসলে সাজুগুজু করতে করতে উঠে গিয়েছিলেন প্রীতি, তখনই আয়রা ঘটায় এমন কাণ্ড।

আরও পড়ুন: ধুরন্ধরের ভয়ে কাঁটা হয়ে আছে টক্সিক? খবর, রণবীরের সঙ্গে বক্স অফিস সংঘর্ষ এড়াতে পিছু পা যশ

মায়ের বকাঝকা-তেও বিশেষ পাত্তা দিতে দেখা গেল না রাহুল-কন্যাকে। বরং, তাঁর নজর তখনও লিপস্টিকেই। এমনকী, প্রীতি যখন রেগে গিয়ে বলে ওঠেন, ‘এই মুখ দেখা’! তখন একবার চট করে তাকায় ক্যামেরায়। ফের লিপস্টিক নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। মেয়ের এই ভিডিয়োটিই অভিনেত্রী শেয়ার করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে। আর তাতে রাহুল মন্তব্য করেন, ‘বেশ করেছে’। সঙ্গে একগুচ্ছ স্মাইলি। আর বরের এহেন কমেন্টের জবাব প্রীতি লিখলেন, ‘দাঁড়া তোর সেন্টের শিশিগুলো দেব ওকে ভাঙতে’।

আরও পড়ুন: বিয়ের বয়স সবে ১ বছর! রণজয়-শ্যামৌপ্তির বিয়েতে কেন আলাদা আলাদা গেলেন রুবেল-শ্বেতা?

২০১৭ সালে ‘রংরুট’ ছবিতে প্রথমবার জুটিতে অভিনয় করেছিলেন রাহুল ও প্রীতি। ওই ছবিতেই প্রথম একে অপরের সঙ্গে দেখা, তারপর বন্ধুত্ব, প্রেম, বিয়ে। কদিন আগে বিবাহবার্ষিকীতে বউকে শুভেচ্ছা জানিয়ে রাহুল সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘৬ বছরের ভালোবাসা, অংশীদারিত্ব এবং সবকিছুর মাঝে একে অপরের পাশে দাঁড়ানো। আমাদের দুজনকে শুভ বিবাহবার্ষিকী। আশা করি একসঙ্গে আরও অনেক সুন্দর বছর কাটাব আমরা।’

আরও পড়ুন: ‘ভ্যালেন্টাইন খুঁজছিও না…’! সৃজিতের সঙ্গে সম্পর্কে থাকার গুঞ্জন, প্রেম নিয়ে কী বললেন ‘সিঙ্গেল’ সুস্মিতা?

আয়রা নামের খুব সুন্দর অর্থ আছে। পুরাণ মতে, দেবী লক্ষ্মীর আর এক নাম আয়রা। একই সঙ্গে স্বাধীনচেতা, দৃঢ়চেতা নারীর প্রতীকও এই নাম। মেয়েকে তেমন ভাবেই গড়ে তোলার স্বপ্ন দেখেন অভিনেতা দম্পতি।