'আমি রাজপালকে অপমান করতে চাইনি...', ‘অশিক্ষিত’ মন্তব্য নিয়ে যা বললেন প্রিয়দর্শন

গতমাসে ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় হাজতবাস হয়েছিল রাজপাল যাদবের। পুলিশের কাছে আত্মসমর্পণ করার আগে অভিনেতা বলেছিলেন, বলিউডের কেউ বন্ধু নয়। যদিও সেই কথা মিথ্যে প্রমাণ করে দিয়ে রাজপালের পাশে দাঁড়িয়ে ছিলেন সলমন থেকে সনু সুদ অনেকেই।

Mar 11, 2026, 14:20:24 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

গতমাসে ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় হাজতবাস হয়েছিল রাজপাল যাদবের। পুলিশের কাছে আত্মসমর্পণ করার আগে অভিনেতা বলেছিলেন, বলিউডের কেউ বন্ধু নয়। যদিও সেই কথা মিথ্যে প্রমাণ করে দিয়ে রাজপালের পাশে দাঁড়িয়ে ছিলেন সলমন থেকে সনু সুদ অনেকেই।

'আমি রাজপালকে অপমান করতে চাইনি...', ‘অশিক্ষিত’ মন্তব্য নিয়ে প্রিয়দর্শন
'আমি রাজপালকে অপমান করতে চাইনি...', ‘অশিক্ষিত’ মন্তব্য নিয়ে প্রিয়দর্শন

বলিউডে রাজপাল যাদব যে পরিচালকের সঙ্গে সব থেকে বেশি কাজ করেছিলেন তিনি হলেন প্রিয়দর্শন। খুব স্বাভাবিকভাবেই রাজপাল প্রসঙ্গে প্রিয়দর্শনকে প্রশ্ন করা হয়। রাজপাল এর বিষয় নিয়ে কথা বলতে গিয়ে, প্রিয়দর্শন বলেছিলেন, অশিক্ষিত হওয়ার জন্যই আজ রাজপালের এমন দশা হয়েছে। প্রিয়দর্শনের এই মন্তব্য ঘিরে তৈরি হয়ে যায় বিতর্ক।

আরও পড়ুন: পথ দুর্ঘটনার কবলে শ্রীজাত, বাড়িতেই চলছে চিকিৎসা, এখন কেমন আছেন তিনি?

প্রিয়দর্শনের অশিক্ষিত মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হতেই নিজের অবস্থান স্পষ্ট করেন পরিচালক। হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক বলেন, ‘শিক্ষা এমন একটা জিনিস যা রাস্তা থেকেও শেখা যায় আবার বই থেকেও শেখা যায়। এখানে আমি স্মার্টনেস অথবা ব্যক্তিগত জীবন থেকে যে শিক্ষা পাওয়া যায় সেই শিক্ষার কথা বলেছিলাম।’

প্রিয়দর্শন আরও বলেন, ‘গ্রামের মানুষ যেহেতু ভীষণ নিরীহ তাই তারা সবকিছু বুঝতে পারে না। রাজপাল যেহেতু একজন গ্রামের মানুষ তাই ওর পক্ষে সবটা বোঝা সম্ভব নয়। তবে সঠিক মানুষ আর ভুল মানুষের মধ্যে পার্থক্য করতে জানা উচিত। এটাই হল সেই শিক্ষা যেটা আমি বলতে চেয়েছিলাম।’

আরও পড়ুন: 'মোটাকে তো মোটাই বলবে... ', ট্রোলারদের মন্তব্যকে কোন চোখে দেখেন শ্রীলেখা?

সবশেষে প্রিয়দর্শন বলেন, ‘আমি বোঝাতে চেয়েছিলাম সচেতনতার কথা। আমি ওর পুঁথিগত শিক্ষার কথা বলিনি। আমি রাজপাল কে অপমান করতে চাইনি। আমি সম্পূর্ণ অন্য কথা বলেছিলাম।' এই প্রসঙ্গে বলে রাখা ভালো, প্রিয়দর্শনের মন্তব্য শুনে রাজপাল বলেছিলেন, 'প্রিয়দর্শনজি আমাকে চেনেন না। আমি কিন্তু একজন সুশিক্ষিত ছেলে।’

প্রসঙ্গত, ঘটনা যাই হোক না কেন প্রিয়দর্শন বারবার রাজপালের অভিনয় প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এবারেও রাজপালের অভিনয় সত্তার প্রশংসা করে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি ‘ভূত বাংলা’ ছবির মুক্তির পর দর্শকরা রাজপালকে কমেডি জগতের একজন অন্যতম বড় তারকা হিসেবে দেখবেন। এই ছবিতে ও দুর্দান্ত কাজ করেছে।’