Priyanka Chopra-Oscars: ‘ম্যাড়ম্যাড়ে’, অস্কারের রেড কার্পেটে প্রিয়াঙ্কার সাজপোশাক ফ্লপ, হতাশ নেটপাড়া
অস্কার ২০২৬-এর মঞ্চে প্রেজেন্টার হিসেবে প্রিয়াঙ্কা চোপড়ার প্রত্যাবর্তন যতটা রাজকীয় হওয়ার কথা ছিল, সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়ায় তা যেন কিছুটা ম্লান হয়ে গেল।
লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের রেড কার্পেটে স্বামী নিক জোনাসের হাত ধরে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। দেশি গার্ল এই বছর অস্কারের মঞ্চে হাজির হয়েছিলেন উপস্থাপিকা হিসাবে। ভারতীয়দের জন্য এবারের অস্কারের আসরে একমাত্র আকর্ষণ ছিল পিগি চপসের উপস্থিতি। কিন্তু প্রিয়াঙ্কার শ্বেতশুভ্র ডিওর (Dior) গাউনটি তাঁর ভক্তদের প্রত্যাশা পূরণ করতে পারল না।

কেমন ছিল সেই সাজ?
প্রিয়াঙ্কা একটি স্ট্র্যাপলেস সাদা গাউন বেছে নিয়েছিলেন, যার ওপরের অংশটি ছিল ফিটেড বডিস এবং নিচে ছিল নাটকীয় হাই-স্লিট ও পালকের সূক্ষ্ম কাজ। গলায় ছিল একটি নজরকাড়া হিরের নেকলেস এবং পায়ে কালো হাই হিল। নায়িকার চুল ছিল একদম সিম্পল। পেতে আঁচড়ানো চুল খুলে রেখেছিলেন অভিনেত্রী।
প্রিয়াঙ্কার পাশে 'জাতীয় জিজু' নিক জোনাসকে দেখা গেল ক্লাসিক ব্ল্যাক ভেলভেট টাক্সিডো এবং বো-টাইতে।
সমালোচনার ঝড়ে ‘ফ্যাশন আইকন’:
সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কার এই লুক নিয়ে প্রশংসার চেয়ে সমালোচনাই বেশি শোনা যাচ্ছে। ভক্তদের বড় একটি অংশ মনে করছেন, প্রিয়াঙ্কা এর চেয়ে অনেক ভালো সাজতে পারতেন।
এক্স-এ (টুইটার) এক ভক্ত লিখেছেন, ‘মেয়ে, তোমার অনেক ভালো করার ক্ষমতা ছিল, কিন্তু এটা সত্যিই খুব খারাপ।’ অন্য একজন লিখেছেন, ‘সাধারণত ও খুব ভালো ড্রেস পরে, কিন্তু এই লুকটা একদমই জমল না।’ অনেকেই মনে করছেন তাঁর চুল এবং গয়না পোশাকের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না। এক সমালোচকের মতে, ‘সবকিছুই কেমন যেন ভারি (Heavy) লাগছে। গয়নাগুলোও ড্রেসের ওপর দাপট দেখাচ্ছে।’
তবে অনেক ভক্ত মনে করেন, পোশাক যেমনই হোক, প্রিয়াঙ্কা নিজের ব্যক্তিত্ব দিয়ে সেটিকে টেনে নিয়ে গেছেন। এক অনুরাগী লিখেছেন, ‘পোশাকটা ভালো না হলেও, ওকে ভীষণ হট লাগছে।’

প্রেজেন্টার হিসেবে প্রিয়াঙ্কা:
অস্কারের মঞ্চে যাওয়ার আগে ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের প্রস্তুতির এক ঝলক শেয়ার করেছিলেন অভিনেত্রী। একজন দক্ষ প্রেজেন্টার হিসেবে মঞ্চে তিনি সফল হলেও, রেড কার্পেটের ‘ফ্যাশন পুলিশ’রা কিন্তু তাঁকে নিয়ে বেশ কঠোর।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper











