‘বারাণসী’তে কাজের জন্য রাজামৌলিকে এই বিশেষ শর্ত দিয়েছিলেন প্রিয়াঙ্কা! নিজেই মুখ খুললেন নায়িকা
সাত বছর পর বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। পরিচালক এসএস রাজামৌলি পরিচালিত ‘বারাণসী’ ছবিতে তাঁকে অন্যতম একটি প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। কিন্তু এই ছবিতে অভিনয়ের জন্য পরিচালককে এক বিশেষ শর্ত দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।
সাত বছর পর বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। পরিচালক এসএস রাজামৌলি পরিচালিত ‘বারাণসী’ ছবিতে তাঁকে অন্যতম একটি প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। কিন্তু এই ছবিতে অভিনয়ের জন্য পরিচালককে এক বিশেষ শর্ত দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা চোপড়া নিজেই এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খুলেছেন। তিনি জানান যে, তিনি রাজামৌলিকে বলেছিলেন যে, তিনি ছবিতে এই বিশেষ সুযোগটি চান।
‘বারাণসী’তে কাজের জন্য রাজামৌলিকে এই বিশেষ শর্ত দিয়েছিলেন প্রিয়াঙ্কা!
'বারাণসী' ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে মহেশ বাবুকে। আর এই ছবিতে অভিনয়ের জন্য রাজমৌলির কাছে প্রিয়াঙ্কা জানতে চেয়েছিলেন যে ছবিতে নাচের কোনও দৃশ্য আছে কিনা।
এই নাচ প্রসঙ্গে মহেশ বাবু জানান যে, নাচ ও সেই নাচের গান দুই বেশ চাঞ্চল্যকর হতে চলেছে। সিনেমাব্লেন্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া জানান যে, তিনি গত ৭ বছর ধরে কোনও ভারতীয় ছবিতে কাজ করেননি এবং যখন রাজামৌলি তাকে ফোন করে চরিত্রটি ব্যাখ্যা করেছিলেন, তখন অভিনেত্রী মজা করে বলেছিলেন যে, পরিচালকের কাছে তাঁর কেবল একটা অনুরোধ রয়েছে। প্রিয়াঙ্কা বলেছিলেন, ‘আপনি কি আমাকে এই ছবিতে নাচতে দেবেন?’ অভিনেত্রী জানিয়েছিলেন যে, তিনি দীর্ঘদিন ধরে এমন কোনও ছবি করেননি যেখানে নাচের সুযোগ আছে। তাঁর এই কথায় অবশ্য পরিচালক রাজিও হয়ে যান।
এই কারণেই তিনি এই কাজটি নিয়ে খুবই উত্তেজিত ছিলেন। তবে, অভিনেত্রী পরে বুঝতে পেরেছিলেন যে, তিনি হয়তো খুব বেশি কিছু চেয়েছিলেন, কারণ ছবিটিতে ইতিমধ্যেই প্রচুর নাচের দৃশ্য রয়েছে। রাজামৌলি বিশাল পরিসরে ছবিটির ঘোষণা করেছিলেন এবং প্রথম টিজারটি সকলকে হতবাক করে দিয়েছিল। দর্শকরা রাজামৌলির আসন্ন ছবিটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তিনি এর আগে ‘বাহুবলী’, ‘বাহুবলী ২’ এবং 'আরআরআর' -এর মতো ব্লকবাস্টার হিট ছবি উপহার দিয়েছে দর্শকদের। তবে এই ছবির অনেক স্তর এখনও প্রকাশ্যে আনা হয়নি।
News/Entertainment/‘বারাণসী’তে কাজের জন্য রাজামৌলিকে এই বিশেষ শর্ত দিয়েছিলেন প্রিয়াঙ্কা! নিজেই মুখ খুললেন নায়িকা