দীপিকাকে কটাক্ষ, সেই ভিডিয়োতে লাইক করলেন প্রিয়াঙ্কা, এত রাগ দুয়ার মাম্মার উপর!
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করা হয়। যেখানে করা হয় দীপিকা পাড়ুকোনকে কটাক্ষ! আর সেই ভিডিয়োতেই লাইক করে বসলেন প্রিয়াঙ্কা চোপড়া।
বলিউডের গণ্ডি পেরিয়ে প্রিয়াঙ্কা চোপড়া এখন গ্লোবাল স্টার। আর সেই তিনিই নাকি একসময়র সহ-অভিনেত্রীর সমালোচনা করা একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লাইক করে বসলেন! যা দেখে নতুন করে সমালোচনার ঝড় নিক-ঘরণীকে নিয়ে।

প্রিয়াঙ্কার সাম্প্রতিক ভারত সফর নিয়ে ভিডিয়ো তৈরি করেছেন এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। এই ভিডিয়োতে কাজের প্রতি দায়বদ্ধতা, টাইম ম্যানেজমেন্টের জন্য প্রশংসিত হচ্ছেন প্রিয়াঙ্কার। একই সময়ে ভিডিয়োটিতে সমালোচনা করা হচ্ছে দীপিকা পাড়ুকোনের, যিনি মা হওয়ার পর ৮ ঘন্টা শিফটের দাবি করেন। রীতিমতো বিদ্রূপ করা হচ্ছে দীপিকাকে। আর এই ভিডিয়োটিই লাইক করেছেন প্রিয়াঙ্কা।
হর্ষ শর্মা নামে ওই ইনস্টাগ্রাম ব্যবহারকারী বলছেন, ‘একেই বলে গ্লোবাল স্টার! কারণ প্রিয়াঙ্কা চোপড়া মাত্র ১২ ঘণ্টার জন্য ভারতে এসেছিলেন, শ্যুটিং করলেন। ফিরেও গেলেন। যেখানে দীপিকার মতো অভিনেত্রীরা ৮ ঘণ্টা শিফটের দাবি করে।’
আরও পড়ুন: দেশপ্রেমের সুরসুরি! ধুরন্ধরকেও ছাপিয়ে যেতে পারে বর্ডার ২, কত টাকার টিকিট প্রি বুক হল?
এই ভিডিয়োতে ওই ব্যক্তি আরও বলেন, ‘প্রিয়াঙ্কা দেখিয়ে দিয়েছেন ডেডিকেশনকে কাকে বলে। কোনও জেট ল্যাগের অজুহাত নেই, কোনও বাহানা নেই, প্রথমে তিনি এসএস রাজামৌলির শুটিং শেষ করেছিলেন, তারপরে কপিল শর্মার শুটিং শেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে গিয়েছিলেন। প্রিয়াঙ্কা চোপড়ার মতো শক্তি কি আজকের অভিনেত্রীদের আছে?’ প্রিয়াঙ্কা চোপড়া এই রিলটিতে লাইক করেছেন। তবে নেটিজেরা অবশ্য ব্যাপারটা খুব ভালোভাবে নেয়নি।
এক নেট-নাগরিক লিখেছেন, ‘এক নারীর সঙ্গে অন্য নারীর তুলনা করা ঠিক নয়। মজার ব্যাপার হল, প্রিয়াঙ্কা চোপড়া এই ভিডিয়োটি লাইক করেছেন, যিনি সর্বদা নারীর ক্ষমতায়নের কথা বলেন’।
অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, ‘দীপিকা তাঁর পরিবারকে সময় দিতে চায় এবং এতে কোনও ভুল নেই’। অন্য একজন ব্যবহারকারী প্রিয়াঙ্কাকে সমর্থন করে লিখেছেন, ‘সম্ভবত তিনি ভুলবশত এই ভিডিয়োটি লাইক করে ফেলেছেন’।

দীপিকা পাড়ুকোনকে সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'স্পিরিট' ছবির প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু জানা যায়, কিছু শর্তের কারণে তিনি এই প্রোজেক্টের অংশ হতে পারেননি। বলা হয়েছিল যে অভিনেত্রী নির্মাতাদের থেকে ৮ ঘন্টার শিফট দাবি করেছিলেন। আর এই ব্যাপারে অভিনেত্রী ইন্ডাস্ট্রির অনেক সেলিব্রিটির কাছ থেকেই সমর্থন পেয়েছিলেন দুয়ার মাম্মা।
E-Paper











