Priyanka Chopra: ‘ঠাকুমারা ভালোই শিখিয়েছে…’ বুকের খাঁজ থেকে বেরোলো টিস্যু! প্রিয়াঙ্কার দেশি হ্য়াকে হাঁ নিক
গ্লোল্ডেন গ্লোবস (Golden Globes) অ্যাওয়ার্ডস-এর রেড কার্পেট মানেই গ্ল্যামার আর ফ্যাশনের ছড়াছড়ি। তবে এবারের আসরে হলিউড ও বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়া জোনাস যা করলেন, তা দেখে নেটিজেনরা বলছেন— বিদেশে থাকলেও প্রিয়াঙ্কা সেই খাঁটি ভারতীয়ই রয়ে গেছে।
প্রিয়াঙ্কা চোপড়া মানেই গ্ল্য়ামার আর ফ্য়াশনের ছটা। কিন্তু গ্ল্যামারের ঝকঝকে দুনিয়াতেও তিনি যে আদতে এক সাধারণ ভারতীয় ঘরের মেয়ে, তা ফের একবার প্রমাণ করলেন 'দেশি গার্ল'। গোল্ডেন গ্লোবস অনুষ্ঠানের আগে নিজের সাজগোজ ঠিক রাখতে গিয়ে তিনি এমন এক কান্ড করলেন যা দেখে ভক্তরা বলছেন, ‘প্রতিটি ভারতীয় নারীর গল্প!’

প্রিয়াঙ্কার 'দেশি' হ্যাক,
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের আগে বিটিএস ভিডিও শেয়ার করেছেন। সেখানে ইভেন্টের আগে স্বামী-স্ত্রীর প্রস্তুতি পর্বের ঝলক উঠে এসেছে। নায়িকা বলেন, ‘আমি নিকের সঙ্গে এ ধরনের ইভেন্ট করতে পছন্দ করি। একসাথে, আমরা অনেক মজা করি। তাই আমি সত্যিই আমার স্বামীর সাথে ডেট নাইটের অপেক্ষায় রয়েছি।’ পরের দিন ইভেন্টের জন্য প্রস্তুত হওয়ার সাথে সাথে তিনি তার ফোনের দিকে তাকিয়ে বলেছিলেন, ‘আজ মঞ্চে একটি স্পোর্টস কৌতুক করব।’
প্রিয়াঙ্কা তাঁর স্টাইলিশ পোশাক পরে সেজেগুজে ক্যামেরার জন্য পোজ দিতে প্রস্তুত। ঠিক সেই মুহূর্তেই তিনি অবলীলায় নিজের বুকের ভিতর থেকে ভাঁজ করা টিস্যু পেপার বের করে আনেন! আসলে মেকআপ ঠিক রাখতে বা ঘাম মুছতে অনেক মহিলাই এভাবে জরুরি জিনিস হাতের কাছে রাখেন। প্রিয়াঙ্কাকে এটি করতে দেখে নেটিজেনরা মজায় ফেটে পড়েন।
প্রিয়াঙ্কা রসিকতা করে বলেন, ‘দাদিওঁ নে আচ্ছা শিখায়া হ্যায়’ (ঠাকুমা-দিদিমারা বেশ ভালোই শিখিয়েছেন)। অর্থাৎ, ছোটবেলায় বড়দের দেওয়া সেই ঘরোয়া টিপসগুলো যে আজও তাঁর কাজে লাগে, সেটাই হাসিমুখে স্বীকার করে নিয়েছেন তিনি।
তাঁর এই পোস্ট দেখে ভক্তদের কমেন্টের বন্যা বয়ে গেছে। কেউ লিখেছেন, ‘আপনি যত বড় স্টারই হন না কেন, আপনার ভিতরের ভারতীয় সত্তাটা সবসময় মজার!’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘বুকের ভিতর টাকা বা রুমাল রাখার অভ্যাস আমাদের মা-দিদিমাদের চিরকালীন, প্রিয়াঙ্কা আজ সেটাই মনে করিয়ে দিলেন।’
ফ্যাশন আর সারল্যের মিশেল: এদিন প্রিয়াঙ্কাকে একটি দুর্দান্ত ডিজাইনার পোশাকে দেখা গেলেও, তাঁর এই ছোট 'হ্যাক'টিই ছিল অনুষ্ঠানের সবচেয়ে বড় হাইলাইট। প্রিয়াঙ্কার এই ভিডিওটি প্রমাণ করে দিল যে, সাত সমুদ্র তেরো নদী পার করে গ্লোবাল আইকন হয়ে উঠলেও, ভারতীয় সংস্কৃতির সেই ছোটখাটো অভ্যাসগুলো আজও তাঁর হৃদয়ের (এবং পোশাকের) খুব কাছেই রয়ে গেছে।অনুষ্ঠানে ব্ল্যাকপিঙ্কের সদস্য লিসার সঙ্গে 'ড্রামা' নামের একটি টেলিভিশন ধারাবাহিকের সেরা অভিনয়ের পুরস্কার তুলে দেন প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কার আগামী প্রজেক্ট সম্পর্কে
প্রিয়াঙ্কাকে সম্প্রতি দেখা গেছে হেডস অফ স্টেটসে। তিনি পরবর্তী সময়ে পাইরেট অ্যাকশন ফিল্ম দ্য ব্লাফ উইথ কার্ল আরবান, জাজমেন্ট ডে-র মতো হলিউড প্রোজেক্টে দেখা যাবে দেশি গার্লকে। তিনি এসএস রাজামৌলির বারাণসীর মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে তাঁর বহুল প্রত্যাশিত প্রত্যাবর্তন করতে চলেছেন। সেই নিয়ে উত্তেজিত ভারতীয় দর্শককুল।
E-Paper











