আলুপোস্ত থেকে মাছ, পায়েস প্রিয়াঙ্কা-শুভ্রজিতের বৌভাতের মেনুতে ভরপুর বাঙালিআনা!
আইনি বিয়ে সেরেছিলেন বছর খানেক আগেই। তারপর চলতি বছরের ৬ তারিখ অগ্নিসাক্ষী রেখে সাতপাকে বাঁধা পড়েন প্রিয়াঙ্কা মিত্র এবং শুভ্রজিৎ সাহা। ছোট পর্দার এই দুই চেনা মুখ বাস্তব জীবনেও এখন একে অপরের জীবনসঙ্গী। বিয়ের পর তাঁদের বউভাতের আয়োজনও ছিল এলাহি। কী কী পদে সেজেছিল প্রিয়াঙ্কার বৌভাতের থালা?

সমস্ত রীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। আর তাই রীতি মেনেই হয় বৌভাতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে লেমন ইয়োলো রঙের শাড়ি, গলায় নেকলেস, ঝোলা হার, কানে বড় ঝুমকো দুল, হাতে বালা, শাখা-পলা, নোয়া, কপালে লাল টিপ ও সিঁথিতে টুকটুকে লাল সিঁদুর পরে ধরা দিয়েছিলেন তিনি। ভারী নতুন বউ প্রিয়াঙ্কাকে ভারী মিষ্টি দেখাচ্ছিল। অন্যদিকে শুভ্রজিৎ পরেছিলেন হলুদ রঙের পাঞ্জাবি।
দুপুরের এই বিশেষ অনুষ্ঠানে নানা বাঙালি পদে সেজে উঠেছিল নববধূ প্রিয়াঙ্কার পাত। মেনুতে ছিল সাদা ভাত, ডাল, বেগুন ভাজা, আলু পোস্ত, ধোকা, মাছ, চাটনি, পায়েসে। এক টেবিলে বসে নতুন বর-বউকে একসঙ্গে খাবার খেতেও দেখা যায়। তবে যেহেতু বৌভাত তাই প্রিয়াঙ্কার জন্য ছিল বিশেষ ব্যবস্থা। তাঁকে সব খাবার রূপোর থালা-বাটিতে সাজিয়ে পরিবেশন করা হয়েছিল।
প্রসঙ্গত, শুভ্রজিতের সঙ্গে সম্পর্কের আগে প্রিয়াঙ্কা সায়ন্ত মোদকের প্রেমে পড়েছিলেন। ২০২২ সালের দিকে তাঁরা তাঁদের প্রেমের কথা প্রকাশ্যে আনেন। যদিও সেই সম্পর্ক খুব একটা সুখের হয়নি। একটা সময় নায়িকা তাঁর প্রাক্তনের বিরুদ্ধে গুরুতর মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন। এরপর শুভ্রজিতকে মন দেন প্রিয়াঙ্কা।
কাজের সূত্রে, প্রিয়াঙ্কাকে সর্বশেষ স্টার জলসার জনপ্রিয় মেগা ‘চিরসখা’য় বাবিলের প্রেমিকার চরিত্রে দেখা গিয়েছিল। যদিও ইতিমধ্যেই মেগায় তাঁর ট্র্যাক শেষ হয়েছে। অন্যদিকে, শুভ্রজিতকেও এবার স্টার জলসায় দেখা যাবে। তাঁর নতুন ধারাবাহিক শুধু তোমারই জন্য খুব তাড়াতাড়ি আসছে ছোটপর্দায়। এই ধারাবাহিকে নায়কের বিপরীতে দেখা যাবে দীপান্বিতা রক্ষিতকে।
News/Entertainment/আলুপোস্ত থেকে মাছ, পায়েস প্রিয়াঙ্কা-শুভ্রজিতের বৌভাতের মেনুতে ভরপুর বাঙালিআনা!