২৫ বছর পর ফের পর্দায় প্রসেনজিৎ-চিরঞ্জিত, কোন ছবিতে জুটি বাঁধছেন তাঁরা?

১৯৮৯ সালে শত্রুপক্ষ ছবিতে প্রথম জুটি বেঁধেছিলেন প্রসেনজিৎ এবং চিরঞ্জিত। এরপর ১৯৯৪ সালে রক্ত নদীর ধারা, ১৯৯৬ সালে ভাই আমার ভাই, ১৯৯৯ সালে সিঁদুর খেলা এবং ২০০১ সালে গোলা বারুদ ছবিতে একসঙ্গে জুটি বেঁধেছিলেন এই দুই তারকা।

Published on: Jan 11, 2026 7:56 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

১৯৮৯ সালে শত্রুপক্ষ ছবিতে প্রথম জুটি বেঁধেছিলেন প্রসেনজিৎ এবং চিরঞ্জিত। এরপর ১৯৯৪ সালে রক্ত নদীর ধারা, ১৯৯৬ সালে ভাই আমার ভাই, ১৯৯৯ সালে সিঁদুর খেলা এবং ২০০১ সালে গোলা বারুদ ছবিতে একসঙ্গে জুটি বেঁধেছিলেন এই দুই তারকা।

২৫ বছর পর ফের পর্দায় প্রসেনজিৎ-চিরঞ্জিত
২৫ বছর পর ফের পর্দায় প্রসেনজিৎ-চিরঞ্জিত

এরপর কেটে গিয়েছে প্রায় ২৫ বছর। একসঙ্গে আর কাজ করা হয়নি। কিন্তু এবার চন্দ্রাশিস রায়ের বিজয়গড়ের হীরে ছবিতে আবার একসঙ্গে কাজ করতে চলেছেন প্রসেনজিৎ এবং চিরঞ্জিত। তবে এবার আর বক্স অফিসের প্রতিযোগিতা নয়, শুধুই বন্ধু হয়ে একে অপরের পাশে দাঁড়াবেন তাঁরা।

আরও পড়ুন: কুসুমের সিঁথিতে সিঁদুর দেখে ফেলে ইন্দ্রানী, তবে কি এবার আসল সত্যি হবে ফাঁস?

‘বিজয়গড়ের হীরে’ ছবিতে কাকাবাবুর চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিৎ। চিরঞ্জিত অভিনয় করবেন কাকাবাবুর ঊর্ধ্বতন অফিসারের ভূমিকায়, যিনি কাকাবাবুকে রহস্যের কিনারা করে দিতে সাহায্য করবেন। একটানা না হলেও ছবির টুকরো টুকরো দৃশ্যে থাকবেন চিরঞ্জিত।

একদিকে যেমন একের পর এক ছবিতে প্রসেনজিৎ অভিনয় করছেন তেমন অন্যদিকে ধুমকেতু, হাটি হাটি পা পা ছবিতে অভিনয় করেছেন চিরঞ্জিত। অভিনয় করেছেন নিকষ ছায়া নামক ওয়েব সিরিজেও। ভাদুড়ী মশাই চরিত্রে নজর কেড়েছেন সকলের।

আরও পড়ুন: দিন দুপুরে ‘কালিপটকা’ ফাটালেন স্বস্তিকা, ক্যাওড়া লুকে তাক লাগালেন অনির্বাণ

প্রথম দুটি ভাগ পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালনা করলেও এই তৃতীয় পর্ব পরিচালনা করছেন সায়ন্তন। অন্যদিকে কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় নতুন ছবিতে আবার ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে জুটি বাঁধবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। একসময়ের এই মহারথীরা এখনও যে নিজেদের আগের মতোই ধরে রেখেছেন তা সত্যিই প্রশংসার যোগ্য।

তবে এবার আবার দুই মহারথীকে একসঙ্গে পর্দায় দেখার জন্য উৎসুক ভক্তরা। ছবিটি বক্স অফিসে কতটা জাদু দেখাতে পারবে সেটা বলা না গেলেও এই ছবিটি দেখে যে ভক্তরা আবার নস্টালজিক হয়ে পড়বেন তা বলাই বাহুল্য।