নতুন বছরের শুরুতেই ধামাকা, আবার বড় পর্দায় আসছে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি!
একটা সময় টলিউডের ঋতুপর্ণা এবং প্রসেনজিৎ জুটি ছিল একমাত্র এমন জুটি, যার হাত ধরে বলা চলে টলিউড ইন্ডাস্ট্রি এগিয়ে গিয়েছিল। পর্দায় হোক বা ব্যক্তিগত জীবনে, এই দুই মহারথী যখন একসঙ্গে থাকেন তখন সেই উপস্থিতিই অনেক কিছু বলে যায়। ২০০১ সালে জামাইবাবু ছবির মুক্তির পর আর বড় পর্দায় দেখা যায়নি তাঁদের।
একটা সময় টলিউডের ঋতুপর্ণা এবং প্রসেনজিৎ জুটি ছিল একমাত্র এমন জুটি, যার হাত ধরে বলা চলে টলিউড ইন্ডাস্ট্রি এগিয়ে গিয়েছিল। পর্দায় হোক বা ব্যক্তিগত জীবনে, এই দুই মহারথী যখন একসঙ্গে থাকেন তখন সেই উপস্থিতিই অনেক কিছু বলে যায়। ২০০১ সালে ‘জামাইবাবু’ ছবির মুক্তির পর আর বড় পর্দায় দেখা যায়নি তাঁদের।
আবার বড় পর্দায় প্রসেনজিৎ-ঋতুপর্ণা!
২০১৭ সালের ফের ‘প্রাক্তন’ ছবিতে ঋতুপর্ণা এবং প্রসেনজিৎকে দেখে পুরনো দিনের স্মৃতিতে হারিয়েছিলেন দর্শকরা। এরপর ‘দৃষ্টিকোণ’, ‘অযোগ্য’ সহ একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন এই জুটি। আজও প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার জুটি মানে সেই ছবি বক্স অফিসে কামাল করবেই।
‘অযোগ্য’ ছবির পর এই হিট জুটিকে আবার কবে বড় পর্দায় দেখতে পাওয়া যাবে তা নিয়ে অনেকবার প্রশ্ন উঠেছিল। তবে এবার হয়তো সব প্রশ্নের উত্তর পেতে চলেছেন দর্শকরা কারণ টলিউডের অন্দরে গুঞ্জন কৌশিক গঙ্গোপাধ্যায়ের আগামী ছবিতেই নাকি অভিনয় করতে চলেছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা।
সম্প্রতি ইন্দ্রনীল রায় একটি ছবি পোস্ট করেছেন যেখানে কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে একসঙ্গে দেখতে পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, ‘বিজয়নগরের হীরে’ ছবির ডাবিং করতে গিয়েছিলেন প্রসেনজিৎ আর সেখানেই কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর দেখা হয়।
ইন্দ্রনীল রায় যে ছবিগুলি পোস্ট করেছেন তার প্রথম ছবিতে দেখা যাচ্ছে কৌশিক এবং প্রসেনজিৎ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছেন। ভিডিও কলে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। দ্বিতীয় পোস্টে আবার কৌশিক, প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা তিনজনকেই দেখা দিয়েছে।
সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, আগামী গ্রীষ্মকালেই নাকি এই নতুন ছবির কাজ শুরু করে দেবেন পরিচালক। সবকিছু ঠিক থাকলে এই বছরের শেষের দিকেই মুক্তি পাবে প্রসেনজিৎ-ঋতুপর্ণার আগামী ছবি। যদিও এই বিষয় নিয়ে এখনও কেউ কোনও কথা বলেননি তাই আপাতত অফিসিয়াল আপডেটের জন্য অপেক্ষায় থাকতেই হবে সকলকে।
News/Entertainment/নতুন বছরের শুরুতেই ধামাকা, আবার বড় পর্দায় আসছে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি!