যিশুর হাত ধরে শুরু প্রসেনজিৎ-শুভশ্রীর ‘অভিমান’ যাত্রা, প্রকাশ্যে মোশন পোস্টার
কিছুদিন আগেই জানা গিয়েছিল যিশু সেনগুপ্ত ও সৌরভ দাসের প্রযোজনায় জুটি বাঁধতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেই সিনেমার নামের আভাস গতকালই দিয়েছিলেন শুভশ্রী-প্রসেনজিৎ এবং যিশু। এবার প্রকাশ্যে এল ছবির পুরো নাম এবং বাকি কলাকুশলী।
কিছুদিন আগেই জানা গিয়েছিল যিশু সেনগুপ্ত ও সৌরভ দাসের প্রযোজনা সংস্থা ‘হোয়াই সো সিরিয়াস’ প্রযোজনায় জুটি বাঁধতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেই সিনেমার নামের আভাস গতকালই দিয়েছিলেন শুভশ্রী-প্রসেনজিৎ এবং যিশু। এবার প্রকাশ্যে এল ছবির পুরো নাম এবং বাকি কলাকুশলী।

যিশু প্রযোজিত এই ছবির নাম হতে চলেছে ‘অভিমান’। ২৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শুরু হল এই সিনেমার যাত্রা। ছবির শুভ মহরত অনুষ্ঠানে প্রসেনজিৎ এবং শুভশ্রী ছাড়া উপস্থিত ছিলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, অনন্যা বন্দ্যোপাধ্যায়, শ্রীজাত বন্দোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, শ্রীজিৎ মুখোপাধ্যায় এবং অবশ্যই সৌরভ দাস।
আরও পড়ুন: ‘একবার ভুল করেছি,আবারও ভুল হতে পারে…’, জেল থেকে বেরিয়েই বিস্ফোরক মন্তব্য নোবেলের
এই দিন সকলেই সাদা পোশাকে অনুষ্ঠানে এসেছিলেন। যিশু এবং প্রসেনজিৎকে দেখা যায় সাদা রঙের কুর্তা পরে থাকতে। শুভশ্রী পরেছিলেন একটি সাদা রঙের চুরিদার, সঙ্গে লাল রঙের একটি চোকার। হাতে স্লেটে বড় বড় করে লেখা ‘অভিমান’।
ছবি পোস্ট করে প্রসেনজিৎ লেখেন, ‘আমাদের অভিমানের শুভ মহরত’। যদিও গতকালও তিনি একটি ছবি পোস্ট করেছিলেন যেখানে স্লেটে লেখা ছিল ‘অ’। শুভশ্রী পোস্ট করেছিলেন যেখানে লেখা ছিল ‘মা’। যিশু যে স্লেটটি ধরেছিলেন সেখানে লেখা ছিল ‘ভি’। এই তিনটি ছবি দেখেই মোটামুটি দর্শকরা আন্দাজ করে ফেলেছিলেন যে খুব সম্ভবত ছবির নাম হতে চলেছে ‘অভিমান’।
ছবির পরিচালক যে ইন্দ্রদীপ দাশগুপ্ত সে কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ‘গৃহপ্রবেশ’ ছবির পর আবার এই সিনেমায় শুভশ্রী কাজ করবেন ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায়। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, শুধুমাত্র প্রযোজনা নয়, এই ছবিতে অভিনয়ও করবেন যিশু সেনগুপ্ত।
তবে শুধু ছবির যাত্রা শুরু হল তা নয়। এই দিন প্রকাশ্যে এসেছে ছবির মোশন পোস্টারও। একটি হলের মধ্যে রাখা সারিসারি চেয়ারের মধ্যে একটি চেয়ারে রাখা গিটার, পাশের টিতে রাখা ফুল এবং তার পাশে রাখা একটি ব্যাগ।
জানা গিয়েছে, প্রসেনজিৎ অভিনীত চরিত্রের নাম ঋষি চ্যাটার্জী। যিশুর চরিত্রের নাম আকাশ চ্যাটার্জী। তিনি একজন গায়কের ভূমিকার অভিনয় করবেন এই সিনেমায়। এই ছবিতে একটি ত্রিকোণ প্রেমের গল্প দেখতে পাবেন দর্শকরা।
আরও পড়ুন: 'আমার জীবনের বড় সিক্রেট... ', জীবনের কোন গোপন তথ্য ফাঁস করলেন মানসী?
শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের গল্প নিয়ে তৈরি এই ছবির শুটিং শুরু হয়ে যাবে আগামী ৫ মার্চ থেকে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরে শেষেই এই সিনেমাটি বড়পর্দায় দেখতে পাবেন দর্শকরা।
E-Paper











