'টদ্মশ্রী' বিতর্ক অতীত, প্রসেনজিতের পদ্মশ্রী প্রাপ্তির সেলিব্রেশনে দেবকে বিশেষ উপহার দিলেন বুম্বাদা! জানেন তা কী?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পদ্মশ্রী প্রাপ্তি উপলক্ষ্যে একটি বিশেষ উদযাপনের আয়োজন করেছিলেন মিশুক। সেখানে অন্যান্য অনেকের মতো হাজির হয়েছিল মেগাস্টার দেবও। কিছুদিন আগেই 'টদ্মশ্রী' বিতর্কে দেবের নাম জড়িয়েছিল। যদিও সেই সবটাই এখন অতীত। আর এবার এই বিশেষ উদযাপনের মাঝেই প্রসেনজিৎ দেবকে দিলেন এক বিশেষ উপহার।
সম্প্রতি দিল্লির কেন্দ্রীয় মন্ত্রকের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে, ভারতীয় চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদানের জন্য দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান ‘পদ্মশ্রী’ পেতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেই উপলক্ষ্যেই অভিনেতা-পুত্র তৃষাণজিৎ চট্টোপাধ্যায় রবিবার টলিপাড়ার সকলকে নিয়ে একটি বিশেষ উদযাপনের আয়োজন করেছিলেন। সেখানে অন্যান্য অনেকের মতো হাজির হয়েছিল মেগাস্টার দেবও। কিছুদিন আগেই 'টদ্মশ্রী' বিতর্কে দেবের নাম জড়িয়েছিল। যদিও সেই সবটাই এখন অতীত। আর এবার এই বিশেষ উদযাপনের মাঝেই প্রসেনজিৎ দেবকে দিলেন এক বিশেষ উপহার।
টদ্মশ্রী বিতর্ক অতীত, প্রসেনজিতের পদ্মশ্রী প্রাপ্তির সেলিব্রেশনে দেবকে বিশেষ উপহার দিলেন বুম্বাদা! জানেন তা কী?
সিটি সিনেমার শেয়ার করা একটি ভিডিয়োয় দেখা যায় এই বিশেষ অনুষ্ঠানে পাশাপাশি দাঁড়িয়ে দেব ও প্রসেনজিৎ। আর সেখানেই দেবের হাতে প্রসেনজিৎ সেই বিশেষ উপহার তুলে দেন। ওই ভিডিয়োয় দেখা যায়, প্রসেনজিতের হাতে তাঁর আত্মজীবনী ‘স্পটলাইট’ আর তাতে নিজে সইও করছেন তিনি। তারপর সেই বইটি তিনি দেবের হাতে তুলে দেন। একসঙ্গে হাসি মুখে পোজও দেন।
প্রসঙ্গত, ২৮ জানুয়ারি নতুন বছরের সিনে ক্যালেন্ডার নির্ধারণ করার জন্য ইমপার দফতরে বৈঠক বসেছিল স্ক্রিনিং কমিটির। ইন্ডাস্ট্রির সূত্র শোনা যায় সেখানেই নাকি বৈঠকে উপস্থিত থাকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেবের মধ্যে বাকবিতণ্ডা হয়। প্রসেনজিতের পাওয়া পুরস্কারকে 'পদ্মশ্রী-টদ্মশ্রী' বলে নাকি ব্যঙ্গ করেন দেব।
তবে এই সব বিতর্কের মাঝেই দেব তারপর প্রসেনজিৎ ও তাঁর ছেলের সঙ্গে 'এমনি' ক্যাপশন লিখে ছবি পোস্ট করেন। এরপর প্রসেনজিৎও ওই একই ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘তুই এলি, কথা বললি, ভালো লাগলো। নিজের খারাপ লাগাগুলো কে সরিয়ে বাড়ির ভুলবোঝাবুঝিগুলো কে সামলানো টাই মনে হয় বড়দের কাজ। ভালো থাক। আদর।’ তবে তাঁদের এই পোস্টের পর সামজমাধ্যম জুড়ে ফের নানা আলোচনা শুরু হয়। শেষে তা নিয়ে দেব মুখও খোলেন।
তিনি বলেছিলেন, 'এমন এমন কথা রটছে সত্যি তা দুঃখজনক। খুব কম মানুষই এর প্রতিবাদ করেছেন, যাঁরা আমার সঙ্গে ছিল। কিন্তু যাঁরা মজা নেওয়ার, তাঁরা মজা নিয়েছে। আর বুম্বাদার সঙ্গে এই জন্মে আমার কিছু হবে না। সেটা মিশুক (তৃষাণজিৎ চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে) আর অর্পিতাদি (অর্পিতা চট্টোপাধ্যায়) জানেন। আর আমার বাবা-মাও জানেন। আর যাঁরা এই চেষ্টাগুলো চালিয়ে যাচ্ছেন তাঁদের শুভেচ্ছা। আরও এই চেষ্টাগুলো চালিয়ে যান।’ যদিও সেই বিতর্ক এখনও অতীত।
News/Entertainment/'টদ্মশ্রী' বিতর্ক অতীত, প্রসেনজিতের পদ্মশ্রী প্রাপ্তির সেলিব্রেশনে দেবকে বিশেষ উপহার দিলেন বুম্বাদা! জানেন তা কী?