‘ওর সচেতন হওয়া উচিত ছিল...’, ‘ক্ষুদিরাম’ বিতর্কে রাজের পাশে নেই রচনা

একের পর এক বিপত্তি তৈরি হয়েছে রাজ চক্রবর্তীর জীবনে। প্রথমেই হোক কলরব ছবির কিছু ফুটেজ ভাইরাল হয়ে যাওয়ায় সমস্যায় পড়তে হয়েছে পরিচালককে। সেই সমস্যা সামাল দিতে না দিতেই আবার নতুন সমস্যা তৈরি হল ছবি ঘিরে।

Published on: Dec 31, 2025 7:37 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

একের পর এক বিপত্তি তৈরি হয়েছে রাজ চক্রবর্তীর জীবনে। প্রথমেই ‘হোক কলরব’ ছবির কিছু ফুটেজ ভাইরাল হয়ে যাওয়ায় সমস্যায় পড়তে হয়েছে পরিচালককে। সেই সমস্যা সামাল দিতে না দিতেই আবার নতুন সমস্যা তৈরি হল ছবি ঘিরে।

‘ক্ষুদিরাম’ বিতর্কে রাজের পাশে নেই রচনা
‘ক্ষুদিরাম’ বিতর্কে রাজের পাশে নেই রচনা

সম্প্রতি ‘হোক কলরব’ ছবির একটি টিজার মুক্তি পেয়েছে যেখানে দেখা যাচ্ছে, পুলিশ অফিসারের চরিত্রে শাশ্বতকে একটি দৃশ্য বলতে শোনা যায়, ‘আমি ক্ষুদিরাম চাকী। আমি ঝুলি না, ঝোলাই!’ অভিনেতার এই সংলাপ শুনে অনেকেই দাবি করছেন, ভারতের স্বাধীনতা সংগ্রামের দুই বিপ্লবী ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকী দুজনকেই অসম্মান করা হয়েছে এই সংলাপের মধ্যে দিয়ে।

আরও পড়ুন: ছোট পর্দায় প্রথমবার একসঙ্গে দেবশঙ্কর-সোহিনী, বলবেন ভালোবাসার গল্প

সোশ্যাল মিডিয়ায় এই গুঞ্জন উড়তেই রাজ চক্রবর্তী জানান, সংলাপ নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে তা পুরোপুরি ভিত্তিহীন। গোটা ঘটনাটি বিজেপির সাজানো বলে দাবি করেন রাজ। কিন্তু একদিকে যেমন রাজ চক্রবর্তী গোটা ব্যাপারটিকে বিজেপির বলে দাবি করেন ঠিক তখনই তৃণমূলের অন্য এক কর্মী তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল একেবারে অন্যরকম কথা।

রাজ চক্রবর্তীর ছবির ডায়লগ নিয়ে প্রশ্ন করায় সংবাদ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকার দিতে গিয়ে রচনা বলেন, ‘আমার মনে হয় অনেক বেশি সচেতন হওয়া উচিত ছিল রাজের। এই সোশ্যাল মিডিয়ার যুগে এখন কিছু ভুল ভ্রান্তি হলেই মানুষ ওটাকে নিয়ে ইসু তৈরি করে দেয়। হয়তো এমন নাম আগেও ব্যবহার করা হয়েছে কিন্তু তখন সোশ্যাল মিডিয়া এত সক্রিয় ছিল না তাই কোন সমস্যা হয়নি।’

আরও পড়ুন: 'সব ধর্মের ঠাকুরকে একটা কথাই... ', বাংলাদেশের অশান্ত পরিবেশ নিয়ে যা বললেন দেব

নিজের ব্যক্তিগত জীবনের কথা উল্লেখ করে রচনা বলেন, ‘আমার বাবার নাম যেহেতু রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তাই অনেকেই আমাকে ছোটবেলায় বলতেন এই রবীন্দ্রনাথ এদিকে আয়। কিন্তু তখন ব্যাপারটা নিয়ে এত কাটাছেঁড়া করা হতো না। এক্ষেত্রেও তাই। একজন বিশিষ্ট ব্যক্তির নাম ব্যবহার করা হয়েছে ঠিকই কিন্তু তার মানে এই নয় তাকে ছোট করা হচ্ছে।’

সবশেষে অভিনেত্রী বলেন, ‘আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে যা নিয়ে আলোচনা করা উচিত। সচেতন হওয়া উচিত। ভাবা উচিত। তবে রাজ চাইলে অন্য নাম রাখতে পারতেন। এখনকার সমাজে অনেক বেশি সচেতন হতে হবে সকলকে। কিন্তু মানুষ মাত্রই ভুল হয় তাই আমার মনে হয় এই ব্যাপারটা নিয়ে জল ঘোলা না করাই ভালো।’