সহজের জন্মদিনের উদযাপনে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা মিলল না রাহুলের! তবে কি অনুপস্থিত ছিলেন তিনি?
প্রিয়াঙ্কা সরকার ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এক সময় ভালোবেসে একে অপরের হাত ধরেছিলেন। তাঁদের কোলে এসেছিল ছোট্ট সহজ। তারপর অবশ্য নানা ওঠা পড়া এসেছে তাঁদের সম্পর্কে। তৈরি হয়েছে দূরত্বও। কিন্তু সেই সব কিছুকে নস্যাৎ করে ফের কাছাকাছি এসেছেন দু'জন। তবে এবার সহজের জন্মদিনের উদযাপনে দেখা মিলল না রাহুলের।
প্রিয়াঙ্কা সরকার ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এক সময় ভালোবেসে একে অপরের হাত ধরেছিলেন। তাঁদের কোলে এসেছিল ছোট্ট সহজ। তারপর অবশ্য নানা ওঠা পড়া এসেছে তাঁদের সম্পর্কে। তৈরি হয়েছে দূরত্বও। কিন্তু সেই সব কিছুকে নস্যাৎ করে ফের কাছাকাছি এসেছেন দু'জন। তবে এবার সহজের জন্মদিনের উদযাপনে দেখা মিলল না রাহুলের।
সহজের জন্মদিনের উদযাপনে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা মিলল না রাহুলের!
বুধবার প্রিয়াঙ্কা ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীদের সঙ্গে ছেলের জন্মদিন উদযাপনের নানা মুহূর্ত ভাগ করে নেন। তিনি বেশ কিছু ছবি পোস্ট করেন, সেখানে কালো ট্রাউজার ও কালো টি -শার্ট সঙ্গে সাদা, লাল, নীল ও হলুদ -সহ নানা রঙের মিশেলে একটি সুন্দর জ্যাকেটে প্রিয়াঙ্কার দেখা মেলে। সহজের পরনে ছিল সাদা রঙের হাইনেক সোয়েটার ও ব্লু জিন্স। সহজের সঙ্গে জন্মদিনের আনন্দে মেতে উঠতে দেখা যায় মা প্রিয়াঙ্কাকে।
সামনেই বড়দিন তাই বড়দিনের আবহে মাখা ছিল ঘর। তাঁদের ব্যাকগ্রাউন্ডে সুন্দর করে সাজানো ক্রিসমাস ট্রিও দেখা যায়। তবে এই সব ছবির মাঝে দেখা মেলে না রাহুলের। তিনি কি তবে সেই উদযাপনে ছিলেন না? সেই প্রশ্নের উত্তর অবশ্য জানা নেই। তবে মা আর ছেলে যে এই সুন্দর দিনটা খুব সুন্দর করে উদযাপন করেছেন তা ছবি দেখেই বোঝা যায়। ছবি গুলি শেয়ার করে নায়িকা ক্যাপশনে লেখেন, ‘জীবন!*’
তাঁদের ছবি প্রকাশ্যে আসতেই ভালোবাসায় ভরে দিয়েছেন নেটিজেনরা। কিছুদিন আগে সহজকে তার বাবা রাহুলের পডকাস্ট 'সহজ কথা'য় দেখা গিয়েছিল। এতটুকু বয়সে তার ম্যাচিওরিটি দেখে নেটিজেনরা অবাক হয়ে যান। ছোট্ট সহজকে আদর, আশীর্বাদ ও ভালোবাসায় ভরে দেন। প্রিয়াঙ্কার পোস্টের কমেন্ট বক্সেও সেই ধারা অব্যহত ছিল।
সেখানে এক নেটিজেন মন্তব্য করেন, ‘সহজ কী সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে। ওকে অনেক অনেক শুভেচ্ছা। ওর জীবন আনন্দময় হোক। ওর জন্য অনেক শুভ কামনা রইল। ও সুস্থ থাকুক।’
প্রসঙ্গত, ২০০৮ সালে 'চিরদিনই তুমি যে আমার' ছবি দিয়ে বড় পর্দায় প্রিয়াঙ্কার সঙ্গে জুটি বেঁধেছিলেন রাহুল। প্রথম ছবির পর থেকেই রিলের বাইরে রিয়েল লাইফেও প্রেম করতে শুরু করেন তাঁরা। ২০১০ সালে তাঁরা গাঁটছড়া বাঁধেন। তবে তার সাত বছর পর ২০১৭ সাল থেকে আলাদা থাকতে শুরু করলেও, ডিভোর্স হয় না। এরপর ফের ২০২৩-র মাঝামাঝি সময় থেকে একসঙ্গেই রয়েছেন তাঁরা।
News/Entertainment/সহজের জন্মদিনের উদযাপনে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা মিলল না রাহুলের! তবে কি অনুপস্থিত ছিলেন তিনি?