Raima Sen: ‘ভয় লাগে যদি…’, দিদিমা সুচিত্রা সেনের শাড়ি পরতে কেন এত ভয় রাইমার?

টলিউডের ‘সুপারস্টার’ দিদিমা সুচিত্রা সেন আর সুন্দরী মা মুনমুন সেন— এই দুই নক্ষত্রের উত্তরাধিকার বহন করছেন রাইমা সেন। কিন্তু এই আভিজাত্যের ভেতরেও লুকিয়ে আছে এক মিষ্টি গল্প। সম্প্রতি এক অনুষ্ঠানে রাইমা ফাঁস করলেন তাঁর আলমারির কিছু গোপন কথা।                                                   

Mar 15, 2026, 11:00:55 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বয়স ৪৫-এর গণ্ডি পেরিয়েছে, কিন্তু রাইমা সেনের রূপের জাদু আজও অমলিন। এখনও তিনি সিঙ্গল, থাকেন মা মুনমুন সেনের সঙ্গেই। আর এই এক বাড়িতে থাকার ‘সুযোগ’ নাকি পুরোদমে কাজে লাগান রাইমা! বোন রিয়া সংসার করছেন, বিয়ে করেছেন। তাই মায়ের শাড়ি আর গয়নায় রাইমাই বেশি ভাগ বসান।

‘ভয় লাগে যদি…’, দিদিমা সুচিত্রা সেনের শাড়ি পরতে কেন এত ভয় রাইমার?
‘ভয় লাগে যদি…’, দিদিমা সুচিত্রা সেনের শাড়ি পরতে কেন এত ভয় রাইমার?

প্রমোশনাল ইভেন্টে মুনমুন সেনের শাড়িতে রাইমা:

সম্প্রতি ‘ফুলপিসি ও এডওয়ার্ড’-এর একটি প্রচারমূলক অনুষ্ঠানে রাইমা ধরা দিলেন এক অপূর্ব ও পরিশীলিত সাজে। মায়ের আলমারি থেকে একটি শাড়ি সংগ্রহ করে পরে নেন রাইমা। তাঁক দেখা মিলল একটি স্লিভলেস ল্যাভেন্ডার রঙের চোলি বাউসের সাথে একটি অপূর্ব ফুলের ছাপ দেওয়া শাড়ি পরেছেন। শাড়িটি ল্যাভেন্ডার-গ্রে রঙের, যার ওপর গোলাপি এবং কমলা রঙের তাক লাগানো ফুলের মোটিফ রয়েছে। গলায় মুক্তোর মালা এবং হাতে চুড়ি— পুরো সাজটি মায়ের ‘টাইমলেস’ কালেকশনের কথা মনে করিয়ে দেয়।

রাইমা জানান, 'মায়ের শাড়ির কালেকশন দেখলে যে কেউ অবাক হয়ে যাবে। সেই সব অসাধারণ শাড়ি থেকে আমি মাঝে মাঝেই নিজের পছন্দমতো বেছে নিই। মা কোনওদিন বারণ করেন না।

সুচিত্রা সেনের শাড়ি ও রাইমার ‘ভয়’:

মুনমুন সেনের বাড়িতে আলাদা আলমারিতে আজও সযত্নে রাখা আছে কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের পরনে থাকা সেইসব কালজয়ী শাড়ি। দিদিমার সেই অমূল্য সম্পদ দেখে রাইমার লোভ হলেও তিনি সেগুলো পরার সাহস পান না। কেন?

রাইমার কথায়, ‘দিদিমার শাড়িগুলো বহু পুরোনো। আমাদের ভয় হয়, যদি একটু টানে ছিঁড়ে বা পিঁজে যায়! তাই পরম শ্রদ্ধায় সেগুলো তোলা থাকে, গায়ে তোলার সাহস পাই না।’ অনুরাগীদের কথায় রাইমাই নাকি সুচিত্রার যোগ্য় উত্তরসূরী। অনেকেই দুজনের মুখের মধ্যে অনেক মিল খুঁজে পান।

সিঙ্গল রাইমার আভিজাত্য:

পর্দার বাইরের জীবনেও রাইমা সেন এক স্বতন্ত্র ব্যক্তিত্ব। ৪৫ বছর বয়সেও নিজের মতো করে জীবন উপভোগ করছেন তিনি। বিয়ের পিঁড়িতে কবে বসবেন তা নিয়ে প্রশ্ন থাকলেও, দিদিমা আর মায়ের ঐতিহ্যে নিজেকে সাজিয়ে তুলতেই তিনি সবথেকে বেশি ভালোবাসেন।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More