শুভশ্রী-ইউভানের দুবাই থেকে ফেরার বিমান বাতিল! কেমন আছেন স্ত্রী-ছেলে, জানালেন রাজ
বুধবার গভীর রাতের দিকে শুভশ্রীর বিমান ছিল দুবাই থেকে। কিন্তু তা বাতিল হয়ে যায়। আপাতত শুক্রবার ৬ মার্চ ভোরে বিমান ধরার কথা রয়েছে মা আর ছেলের।
যুদ্ধ পরিস্থিতির কারণে উত্তাল মধ্যপ্রাচ্য। দুবাই-কাতার সহ একাধিক জায়গায় আটকে বহু ভারতীয়। এর মধ্যে দুবাইতে আটকে টলিউড অভিনেত্রী ও তৃণমূল বিধায়ক-পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সঙ্গে তাঁদের ৫ বছরের ছেলে ইউভানও। বুধবার রাতে দুবাই থেকে ফেরার বিমান থাকলেও, শেষ মুহূর্তে তা বাতিল হয়ে যায়। স্বভাবতই চিন্তায় চক্রবর্তী-গঙ্গোপাধ্যায় দুই পরিবারই।

রাজ এক সংবাদমাধ্যমকে জানালেন যে, বুধবার গভীর রাতের দিকে শুভশ্রীর বিমান ছিল দুবাই থেকে। কিন্তু তা বাতিল হয়ে যায়। আপাতত শুক্রবার ৬ মার্চ ভোরে বিমান ধরার কথা রয়েছে মা আর ছেলের। সেই বিমান পৌঁছবে মুম্বই। তারপর মুম্বই থেকে বিমান ধরে আসবেন কলকাতায়।
আরও পড়ুন: ‘বিস্ফোরণে জানলা-দরজা কাঁপছে, শিশুরা ভয় পাচ্ছে…’! দুবাইয়ে মেয়েকে নিয়ে আটকে লারা
আপাতত দুবাইয়ের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। তবে যতদিন না কলকাতায় ফিরছেন শুভশ্রী-ইউভান, শান্তি পাচ্ছে না রাজ। স্ত্রী-পুত্রকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য বিধানসভার অধ্যক্ষের মাধ্যমে দেশের বিদেশ মন্ত্রককেও জানিয়েছেন। দুবাইতে শুভশ্রীর অনেক বন্ধু থাকেন, তাঁরাো নিজেদের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন: জেতেন মানসী, ইন্ডিয়ান আইডল ট্রফি হাতছাড়া হয় তাঁর! শ্রেয়ার কণ্ঠে তা স্নেহারই তারিফ
ইউভানের বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর, তাঁকে নিয়ে দুবাইতে ছুটি কাটাতে গিয়েছিলেন শুভশ্রী। এমনকী, কলকাতায় তাঁর ছোট মেয়ে ইয়ালিনিও। যদিও ক্যাকে সামলাতে গোটা পরিবার রয়েছে। অশান্ত দুবাইতে মা-ছেলে একা!
আরও পড়ুন: বক্স অফিস কাঁপাচ্ছে কেরালা স্টোরি ২! বুধবারেও মোটা আয়, ৬ দিনে কত হল কালেকশন?
এর আগে শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়ের বাবা জানিয়েছিলেন, দিনের অনেকটা সময় তাঁর মেয়ে আর নাতির সঙ্গে কথা হয়। এমনকী, ইউভান দাদুকে চিন্তা করতেও বারণ করেছে, জানিয়েছে ভালো আছে তারা। আপাতত ওখানের এক হোটেলেই রয়েছে দুজনে।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper











