কিছুতেই ঘুমোতে পারছে না কেশব, হঠাৎ কি হল রাজা-মধুবনীর ছেলের?
সোশ্যাল মিডিয়ায় নিজেদের জীবনের প্রতিটি মুহূর্ত তুলে ধরেন রাজা এবং মধুবনী গোস্বামী। রাজার ব্লগের অন্যতম সেরা আকর্ষণ হল রাজার একমাত্র পুত্র কেশব। কেশবের ছোট্ট ছোট্ট মিষ্টি কথা শুনতে ভীষণ ভালো লাগে সকলের আর তাই রাজাকে সকলে বারবার অনুরোধ করেন যাতে কেশব যেন প্রতিটি ভিডিওতে থাকে।
সোশ্যাল মিডিয়ায় নিজেদের জীবনের প্রতিটি মুহূর্ত তুলে ধরেন রাজা এবং মধুবনী গোস্বামী। রাজার ব্লগের অন্যতম সেরা আকর্ষণ হল রাজার একমাত্র পুত্র কেশব। কেশবের ছোট্ট ছোট্ট মিষ্টি কথা শুনতে ভীষণ ভালো লাগে সকলের আর তাই রাজাকে সকলে বারবার অনুরোধ করেন যাতে কেশব যেন প্রতিটি ভিডিওতে থাকে।
কিছুতেই ঘুমোতে পারছে না কেশব
কিন্তু হঠাৎ করেই একদম ঘুমোতে পারছে না কেশব। দিনে বা রাতে যখনই হোক না কেন বিছানায় শুলেও ঘুম আসছে না তার। কিন্তু কেন এমন হচ্ছে? তাহলে কি কোনও অসুস্থতা? সারাদিনের ক্লান্তি থাকা সত্ত্বেও কেন ঘুম আসছে নাকি কেশবের চোখে?
কেশবের এই ঘুম না আসার পেছনে কোন রহস্য রয়েছে তা উদঘাটন হল রাজার পোস্ট করা ভিডিও থেকেই। ভিডিওতে কেশব বলছে, বাবা তাকে একটা কিচেন সেট এনে দিয়েছেন। এই কিচেন সেট নিয়ে সবসময় চিন্তা করছে সে। সকালে বা রাতে, যখনই ঘুমোতে যাচ্ছে কিচেন সেট তাকে ঘুমোতে দিচ্ছে না।!
কেশব আরও বলে, সারাদিন সে চিন্তা করে সকলকে কি রান্না করে সে খাওয়াবে। এত সুন্দর একটা কিচেন সেট তার বাবা এনে দিয়েছে যে সবসময় সেই চিন্তাই করে যাচ্ছে সে। এই নতুন খেলার আগমনে শুধু পড়া নয়, বেচারার ঘুম পর্যন্ত উড়ে গিয়েছে।
কেশবের এই দুষ্টু কথা শুনে হেসে খুন সকলে। বাবা-মায়ের একমাত্র নয়নের মনি কেশব পড়াশোনার পাশাপাশি নিজের খেলা নিয়ে সবসময় ব্যস্ত থাকে। অন্যদিকে রাজা কাজ থেকে ফিরেই সময় দিতে চেষ্টা করে ছেলেকে। মধুবনী মাঝে কাজে ফিরে গেলেও এখন আবার তিনি ফুলটাইম হোম মেকার।
কিছুদিন আগেই রাজা একটি পোস্ট করেছিলেন যেখানে তিনি বলেছিলেন একটি সুখবর জানাতে চলেছেন তিনি। মধুবনীর মিষ্টি হাসি দেখে অনেকে ভেবেছিলেন হয়তো কেশবের ভাই অথবা বোন আসতে চলেছে। তবে নতুন অতিথির আগমন হলো বটে কিন্তু সেটি কেশবের ভাই বা বোন নয় বরং একটি নতুন গাড়ি।
পুরনো গাড়িটিকে চিরতরে বিদায় জানিয়ে নতুন গাড়িকে ঘরে তোলেন রাজা। বাড়ি নিয়ে যাওয়ার আগে পুজো করে তবেই সেই গাড়িকেই বাড়িতে নিয়ে যান অভিনেতা। এই মুহূর্তে চিরসখা ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে রাজা গোস্বামীকে।
News/Entertainment/কিছুতেই ঘুমোতে পারছে না কেশব, হঠাৎ কি হল রাজা-মধুবনীর ছেলের?