‘যা ভুল আমার…’, বিয়ের ৯ বছর পর মধুবনীর সঙ্গে সংসার করা নিয়ে কেন এমন বললেন রাজা?
রাজা গোম্বামী ও মধুবনী গোস্বামী টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি। তাঁরা তাঁদের রোজনামচার নানা খুঁটিনাটি ভ্লগের মাধ্যমে শেয়ার করে নেন। অনেক সময় অনেক মজার ভিডিয়ো বানিয়ে দর্শকদের মনোরঞ্জন করেন। আর এবার জানালেন তাঁদের বিয়ের ৯ বছর পর একসঙ্গে কেমন আছেন তাঁরা।
রাজা গোম্বামী ও মধুবনী গোস্বামী টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি। তাঁরা তাঁদের রোজনামচার নানা খুঁটিনাটি ভ্লগের মাধ্যমে শেয়ার করে নেন। অনেক সময় অনেক মজার ভিডিয়ো বানিয়ে দর্শকদের মনোরঞ্জন করেন। আর এবার জানালেন তাঁদের বিয়ের ৯ বছর পর একসঙ্গে কেমন আছেন তাঁরা।
‘যা ভুল আমার…’, বিয়ের ৯ বছর পর মধুবনীর সঙ্গে সংসার করা নিয়ে কেন এমন বললেন রাজা?
সোমবার এই প্রসঙ্গে তাঁরা একটি ভিডিয়োও শেয়ার করে নেন। সেখানে মধুবনীকে সল্ট অ্যান্ড পেপার রঙের একটি সোয়েটার এবং টাউজারে দেখা যায়। অন্যদিকে রাজার পরনে ছিল মিন্ট রঙের টি-শার্ট, মাথায় উলের টুপি ও হালকা ব্লু রঙের টাউজার ও হলুদ রঙের রোদচশমায় দেখা যায়।
ভিডিয়োটিতে শুরুতেই মধুবনী-রাজাকে হাসি মুখে দেখা যায়। তারপরই রাজাকে বলতে শোনা যায়, ‘দেখতে দেখতে ৯ বছর হয়ে গেল আমাদের বিয়ের। এই ৯ বছরে সত্যি কথা বলতে মধুবনী কখনও আমার সঙ্গে কোনও ঝগড়া করেনি। যতটুকু যা ঝগড়া আমার তরফ থেকেই হয়েছে, যা ভুল আমার পক্ষ থেকেই হয়েছে। ঘরের সব কাজ ও করে দেয়, আমাকে কিছু করতে হয় না। ঘুম থেকে উঠে বেড টি দেওয়া থেকে আমার শ্যুটিং থেকে ফেরা পর্যন্ত সব কাজ করে। এত নম্র, ভদ্র স্বভাবের মেয়ে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এরকম মেয়ে, এরকম লাইফ পার্টনা যেন তোমরা তোমাদের জীবনে পাও।’ তারপর ক্যামেরার সামনে থেকে সরে যান রাজা আর মধুবনীর হাতে দেখা যায় ছুরি। ভিডিয়োটি পোস্ট করে রাজা ক্যাপশনে লেখেন, ‘বিয়ের ৯ বছর কেমন কাটলো? Video এর শেষে বুঝবে।’
এই ভিডিয়োর মাধ্যমে বোঝানো হয় মধুবনী এইসব কিছুই করেন না। রাজাকে ছুরির ভয় দেখিয়ে তিনি সবটা বলিয়েছেন। তবে এই ভিডিয়ো একেবারেই মজার ছলে বানানো, দর্শকদের নিছক বিনোদন দেওয়ার জন্য। বাস্তব জীবনে তাঁরা যে একে অপরের সঙ্গে থাকাটা উপভোগ করেন তা বলাই বাহুল্য। হ্যাঁ, সে কোনও সম্পর্কেই কথা কাটাকাটি, মান-অভিমান স্বাভাবিক তবে তার মানে এই নয় যে তাঁরা একে অপরকে ভয় করে চলেন। আসলে তাঁরা একে অপরের ভালো বন্ধু।
তাঁদের এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই অনুরাগীরা নানা মজার মন্তব্য করেছেন। একজন লেখেন, ‘মিষ্টি ছোট ছোট ছেলে মেয়ে, সুস্থ থেকো, শান্তিতে থেকো, ভালো ভালো কাজ করো, ভালো থেকো সবাই। আর্শীবাদ শুভকামনা ও শুভেচ্ছা রইল আগামী দিনের জন্য।’
News/Entertainment/‘যা ভুল আমার…’, বিয়ের ৯ বছর পর মধুবনীর সঙ্গে সংসার করা নিয়ে কেন এমন বললেন রাজা?