মিম পাল্টে দিল জীবন, সত্যি হল স্বপ্ন, মেসির পাশে দাঁড়িয়ে ছবি তুলল রাজুদা
সোশ্যাল মিডিয়া এমন একটি জায়গা যা কখন কার ভাগ্য পাল্টে দেবে সেটা কেউ বলতে পারে না। একজন সাধারন অপরিচিত মানুষ হয়ে উঠতে পারে ভীষণ পরিচিত একটি মুখ। তেমনই একজন হলেন রাজুদা, যিনি সোশ্যাল মিডিয়ায় পরিচিত তাঁর পরোটার দোকানের জন্য।
সোশ্যাল মিডিয়া এমন একটি জায়গা যা কখন কার ভাগ্য পাল্টে দেবে সেটা কেউ বলতে পারে না। একজন সাধারন অপরিচিত মানুষ হয়ে উঠতে পারে ভীষণ পরিচিত একটি মুখ। তেমনই একজন হলেন রাজুদা, যিনি সোশ্যাল মিডিয়ায় পরিচিত তাঁর পরোটার দোকানের জন্য।
মেসির পাশে দাঁড়িয়ে ছবি তুলল রাজুদা
‘রাজুদা পকেট পরোটা', এই নামেই পরিচিত তিনি। তবে চলতি বছরের মাঝামাঝি সময় থেকে হঠাৎ করেই একটি মিম ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যায় লিওনেল মেসি কলকাতায় আসছেন রাজুদার পরোটা খেতে। মিমটি যদিও নেহাতই মজা করে কিন্তু সেই মিম যে রাজুদার সারা জীবন পাল্টে দেবে সে কথা হয়তো স্বয়ং রাজুদাও জানতেন না।
১৩ ডিসেম্বর কলকাতায় এসেছিলেন লিওনেল মেসি। শনিবার ভোররাতে তিনি কলকাতায় এসে উঠেছিলেন একটি বিলাসবহুল হোটেলে। ওই হোটেলেই মেসির সঙ্গে দেখা করার সৌভাগ্য হয় রাজুদার। যে মানুষটিকে দেখার জন্য কোটি কোটি মানুষ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে থাকতে রাজি, সেই মেসিকে একেবারে চোখের সামনে দেখতে পেয়ে আপ্লুত রাজুদা।
তবে হোটেলে একান্তে মেসির সঙ্গে দেখা হলেও যুবভারতী ক্রীড়াঙ্গনে টিকিট না থাকার কারণে যেতে পারেননি রাজুদা। তবে ফুটবলের ঈশ্বরের সঙ্গে যে কয়েক মিনিট তিনি একান্তে দেখা করতে পেরেছেন, সেটাই রাজুদার কাছে সারা জীবনের জন্য একটা স্মৃতি হয়ে থেকে যাবে। একজন খুব সাধারণ মধ্যবিত্ত মানুষের এই স্বপ্নপূরণ হওয়াটা যে কতটা অসম্ভব, সে কথা রাজুদা নিজেও জানেন।
প্রসঙ্গত, ১৩ ডিসেম্বর কলকাতায় লিওলেন মেসিকে ঘিরে যে চূড়ান্ত অব্যবস্থার দৃশ্য চোখে পড়লো তা সত্যিই লজ্জাজনক। হাজার হাজার টাকার টিকিট কেটে মাঠে এসেও এক সেকেন্ডের জন্যও ভগবানকে দর্শন করতে পারেননি ভক্তরা। খুব স্বাভাবিকভাবেই সেই ক্ষোভ উগরে দেন তাঁরা।
অনুষ্ঠানে যা যা হওয়ার কথা ছিল তার কিছুই হয়নি, মেসিকে দেখা তো দূরের কথা তাঁকে ভালো করে বুঝতেই পারেননি অনেক দর্শক। মাঠে ঢোকার কয়েক মিনিটের মধ্যেই মেসি বেরিয়ে যাওয়ায় ক্ষিপ্ত দর্শকরা ভাঙচুর শুরু করে দেয় যুবভারতী ক্রীড়াঙ্গনে। এই দিনটিকে ফুটবলের ইতিহাসের অন্যতম ‘কালো দিন’ বলে বলছেন অনেকেই।
News/Entertainment/মিম পাল্টে দিল জীবন, সত্যি হল স্বপ্ন, মেসির পাশে দাঁড়িয়ে ছবি তুলল রাজুদা