টলিপাড়ায় গুঞ্জন রোশনির প্রেমে হাবুডুবু খাচ্ছেন শুভাশিস! ব্যাপারটা কী? মুখ খুললেন অভিনেতা
টলিপাড়ায় গুঞ্জন অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায় নাকি রোশনি ভট্টাচার্যের প্রেমে হাবুডুবু খাচ্ছেন? সেই গুঞ্জন প্রসঙ্গে এবার মুখ খুললেন শুভাশিস! স্বীকারও করেছেন সবটা। জানেন ব্যাপারটা কী?
টলিপাড়ায় গুঞ্জন অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায় নাকি রোশনি ভট্টাচার্যের প্রেমে হাবুডুবু খাচ্ছেন? সেই গুঞ্জন প্রসঙ্গে এবার মুখ খুললেন শুভাশিস! স্বীকারও করেছেন সবটা। জানেন ব্যাপারটা কী?

আরও পড়ুন: ‘আমি ডেট করি, শারীরিক ভাবেও সন্তুষ্ট…’, ৫২ বছর বয়সে এসে ঘনিষ্ঠতা নিয়ে মুখ খুললেন 'গীতা মা'
আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে শুভাশিস জানিয়েছেন তাঁরা নাকি সমুদ্রের ধারে প্রেমে মজেছেন। কিন্তু এই প্রেমে বাস্তবতা নেই, আছে ফিকশন। কী খুব অবাক হচ্ছেন?
বেশ তবে একটু খোলসা করে বলা যাক। ‘ফণীবাবু ভাইরাল’ নামে একটি ছবিতে এবার দেখা যাবে শুভাশিসকে। আর এই ছবিতেই অভিনেতার বিপরীতে তাঁর স্ত্রীর ভূমিকায় দেখা মিলবে রোশনির। এই ছবিতে শুভাশিস ছাড়াও থাকছেন খরাজ মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক-সহ আরও অনেক অভিনেতা।
আরও পড়ুন: নায়িকার জুতো বইতে বলা হয়েছিল জাভেদ আখতার কে! চলচ্চিত্র জগতের কাজের শুরু প্রসঙ্গে যা বললেন তিনি
‘ফণীবাবু ভাইরাল’-এর গল্প
এক বৃদ্ধ, সংসারে তাঁকে কেউ খুব একটা চায় না, বলা ভালো সে অবাঞ্ছিত। কিন্তু হঠাৎ করেই একদিন সমাজমাধ্যমের কল্যাণে হঠাৎ ভাইরাল হয়ে যায় সে। এরপর ওই বৃদ্ধ একের পর এক কাণ্ড ঘটাতে থাকে। সেই নিয়েই এই ছবির গল্প।
আরও পড়ুন: SIR শুনানিতে ডাক পড়ল সৌমিতৃষার! 'আর দেবদাকেই…', তৃণমূল সাংসদের প্রসঙ্গ টেনে যা বললেন অভিনেত্রী
শুভাশিস জানান, এই ছবিতে তাঁর এবং রোশনির অনেক রোমান্টিক দৃশ্য রয়েছে। তাছাড়াও বেশ কিছু গানের দৃশ্যও রয়েছে। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজু মজুমদার। এর আগে বহু ছবিতে তিনি অভিনয় করেছেন। মূলত কমেডিয়ান হিসেবেই দর্শকরা তাঁকে পেয়েছেন। আর এবার একেবারে নয়া ভূমিকায় তিনি। প্রথমবার পরিচালক হিসেবে তাঁকে দর্শকরা পাবেন, বলা ভালো তাঁর থেকে ছবি উপহার পাবেন দর্শকরা।
রাজু প্রসঙ্গে শুভাশিস বলেন, ‘বহু ছবিতে অভিনয় করেছে রাজু। তার ফলে ওর কিছু অভিজ্ঞতা আছে। প্রযুক্তি ব্যবহারের জ্ঞান খুব খারাপ নয়। কাজ করে ভাল লেগেছে। বাকিটা সময় বলবে। আমার চরিত্র, ছবির সংলাপ খুব মজার। আমরা যা পরিস্থিতির মধ্যে দিয়ে রোজ যাচ্ছি, এই ছবি হয়তো টাটকা অক্সিজেন জোগাবে।’
E-Paper











