Hema-Dharmendra Propose: বাড়িতে বউ, ৪ সন্তান! শোলে-র সেটে কীভাবে হেমাকে প্রেম নিবেদন করেন ধর্মেন্দ্র?
শোলে-র সময়কার কিছু ঘটনা ভাগ করে নিয়েছেন পরিচালক রমেশ সিপ্পি। জানিয়েছেন ছবির সেটে কীভাবে হেমাকে প্রেম নিবেদন করেছিলেন ধর্মেন্দ্র।
ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন, হেমা মালিনী, জয়া বচ্চন অভিনীত 'শোলে' হিন্দি সিনেমার অন্যতম ব্লকবাস্টার। ছবিটি মুক্তির পর পেরিয়ে গিয়েছে দীর্ঘ পঞ্চাশটা বছর। কিন্তু এই সিনেমা নিয়ে দর্শকদের ক্রেজ কমেনি একফোঁটাও। এখন ছবির পরিচালক রমেশ সিপ্পি জানিয়েছেন, শ্যুটিংয়ের সময় কীভাবে হেমাকে প্রেম নিবেদন করেছিলেন ধর্মেন্দ্র।

হেমা বা ধর্মেন্দ্রর প্রেম কখনোই আর পাঁচটা গতে বাঁধা সম্পর্কের মতো নয়। বিবাহিত পুরুষের প্রেমে পড়া ও তাঁকে বিয়ের সিদ্ধান্ত সহজ ছিল না হেমার জন্য। অন্যদিকে, স্ত্রী ও সন্তান থাকার পরেও, হেমা এতটাই জায়গা করে নিয়েছিলেন ধর্মেন্দ্রর মনে যে, জীবনের শেষ দিন অবধি ছাড়েননি হাত।
ধর্মেন্দ্র হেমাকে প্রপোজ করার গল্প শুনিয়ে রমেশ সিপ্পি বলেন, ‘ও ভালো মেজাজে ছিল। তিনি কয়েকটি পানীয়ও নিয়েছিলেন জলের ট্যাঙ্কে আরোহনের আগে।’
অর্থাৎ সেই বাসন্তীকে জলের ট্যাঙ্কে উঠে প্রপোজ করছেন বীরু, সেই দৃশ্যের সময় মিলেমিশে একাকার হয়েছিল রিল আর রিয়েল লাইফ। রমেশ আরও জানান, ‘তিনি আমাকে বলেছিলেন যে কিছুই হবে না, এটি কেবল অভিনয়। আমি তখন তাকে মুক্ত করে রেখেছিলাম, কারণ এটি সবার সামনে তাঁর স্বীকারোক্তি ছিল। যেহেতু এটি তাঁর আসল ভালবাসার স্বীকারোক্তি ছিল, তাই তিনি তার সর্বস্ব এতে দিয়েছিলেন।’
রমেশ সিপ্পি সেই মুহূর্তের কথাও বলেছেন, যখন শুটিংয়ের সময় দুজন প্রেমে পড়েছিলেন। তিনি বলেন, 'ছবিতে যা ঘটছিল সেটাও বাস্তবে ঘটছিল, তাই ভালো লাগছে। আমিও অনুভব করেছি যে এটি ছবিটির জন্য ভালো ছিল, কারণ পর্দায় সত্যিকারের রোম্যান্স ফুটে ওঠে। ’
এর আগে এক সাক্ষাৎকারে রমেশ জানিয়েছিলেন, ধর্মেন্দ্র প্রথমে গব্বর বা ঠাকুরের চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন। কিন্তু তখন রমেশ তাকে বলেছিলেন যে, তিনি আর হেমাকে পাবেন না। রমেশ তাদের দুজনের সঙ্গে সীতা এবং গীতা ছবিতেও কাজ করেছিলেন।
ধর্মেন্দ্র ১৯৫৪ সালে প্রকাশ কৌরকে বিয়ে করেন। বিয়ের পরই নায়ক হিসেবে খ্যাতি আসে। সাফল্যের চূড়ায় পৌঁছন। বাবা হন চার সন্তানের। তবে ধর্মেন্দ্রর মনে দাগ কেটে যান হেমা। সব বাধা কাটিয়ে ১৯৮০ সালে তিনি হেমাকে বিয়ে করেন তিনি। শোনা যায়, সেই সময় ধর্ম বদলে মুসলিমও হন। হেমাকে বিয়ে করলেও, প্রকাশ বা চার সন্তানকে ছেড়ে কখনো একসঙ্গে থাকেননি নায়িকা স্ত্রীর সঙ্গে। হেমা ও ধর্মেন্দ্রর দুই মেয়ে এষা ও অহনা। ৯০তম জন্মদিনের আগেই, ২৪ নভেম্বর না ফেরার দেশে পাড়ি জমান কিংবদন্তি।
E-Paper











