Ranbir-Raha: লোকে রণবীরকে বলে ‘টক্সিক স্বামী’! তবে মেয়ে রাহার সঙ্গে এই কাজ করবেনই, জানালেন ঋষি-পুত্র

রণবীর কাপুর সম্প্রতি এক অনুষ্ঠানে বলেন যে, বাবা ঋষি কাপুরের সঙ্গে তাঁর অনেক দূরত্ব ছিল। কোনোদিন বন্ধু হতে পারেননি। তবে মেয়ের ক্ষেত্রে তিনি সেই দেওয়াল ভাঙতে চান। 

Published on: Feb 10, 2026 9:56 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রণবীর কাপুর যেমন একজন অসাধারণ অভিনেতা, ছেলে, স্বামী, তেমনই অসাধারণ বাবাও। কোনো ইভেন্ট হোক বা সাক্ষাৎকার, রণবীরের মুখে বারবার উঠে আসে মেয়ে রাহার কথা। সম্প্রতি একটি অনুষ্ঠানে রণবীর রাহার সঙ্গে তাঁর বন্ধন নিয়ে কথা বলেছেন। বলেন, রাহা আসার পর গোটা জীবনটাই বদলে গিয়েছে তাঁর।

কেমন বাবা হতে চান রণবীর?
কেমন বাবা হতে চান রণবীর?

জুয়েলারি ব্র্যান্ডের একটি অনুষ্ঠানে রণবীর বলেন, ‘আমার বাবার সঙ্গে আমার অনেকখানি দূরত্ব ছিল। সেই প্রজন্মে তেমনটাই হত। কোনো বন্ধুত্ব ছিল না আমাদের মধ্যে। তবে মেয়ের ক্ষেত্রে আমি বাবা আর সন্তানের মধ্যেকার দেওয়াল ভাঙতে চাই। আমি আমার মেয়ের বন্ধু হতে চাই। আমি ওকে এমন একটা ডানা দিতে চাই, যাতে সে নিজের মনের তো করে উড়তে পারে।’

রণবীর এই অনুষ্ঠানে আরও বলেন যে, কাপুর হওয়ার চাপ কোনোদিন তিনি নিজের উপরে পড়তে দেননি। বলেন, ‘আমি কখনো চাপ অনুভব করিনি। এটি একটি দায়িত্ব ছিল যা আমার সামনে থালায় সাজিয়ে দেওয়া হয়েছিল। যখন আপনি জানেন যে, আপও ১০,০০০ মিলিয়ন প্রতিভাবান মানুষ আছে, যারা একটা সুযোগের জন্য অপেক্ষা করছে, আর আপনি এই সুযোগটি হালকভাবে পাচ্ছেন। তাই কখনো আমি এটিকে হালকাভাবে নিতে পারি না। আমাকে পরিশ্রম করতেই হবে। আমাকে এই শিক্ষা দিয়েই বড় করা হয়েছে।’

রণবীর বারংবার ট্রোলের মুখে পড়েছেন তাঁর আর আলিয়ার সম্পর্কের কারণে। একধিকবার ‘টক্সিক স্বামীর’ তকমাও দিয়েছে নেটপাড়া। যদিও আলিয়া বরকে বরাবরই ১০০-তে ১০০-ই দিয়েছেন। এমনকী, বাবা হিসেবেও রণবীরকে পয়লা নম্বরে রাখেন রাহার মাম্মা।

রণবীরের পেশাদার জীবন সম্পর্কে কথা বললে, তাকে খুব জলদি রামায়ণ পার্ট ওয়ানে দেখা যাবে। এই ছবিতে তিনি ভগবান রামের চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা করছেন নীতেশ তিওয়ারি। রণবীরের সঙ্গে অভিনয় করেছেন সানি দেওল, সাঁই পল্লবী, যশ ও সানি দেওল। ছবিতে সীতার চরিত্রে অভিনয় করছেন সাঁই। যশ রাবণ এবং সানি দেওল হনুমানের চরিত্রে। এছাড়া লক্ষ্মণের চরিত্রে অভিনয় করেছেন রবি দুবে। রাকুল প্রীত সিং শূর্পনাখা এবং কাজল আগরওয়াল মান্দোদারির চরিত্রে অভিনয় করেছেন।

চলতি বছরের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে রামায়ণের। দ্বিতীয় পর্ব মুক্তি পাবে আগামী বছর দীপাবলিতে। এ ছাড়া সঞ্জয় লীলা বনশালি পরিচালিত 'লাভ অ্যান্ড ওয়ার' ছবিতেও দেখা যাবে রণবীরকে। সেই ছবিতে আরও অভিনয় করেছেন আলিয়া ভাট এবং ভিকি কৌশল।