Sayan Wedding: বৈদিক মতে হল বিয়ে করলেন 'রানী ভবানী'র সায়ন, লাজে রাঙা নতুন বউ রিনি! সিঁদুর দান থেকে মালাবদল, দেখুন ছবি
একেবারে সাবেকি সাজে বিয়ে করলেন ‘রানী ভবানী’র রমাকান্ত সায়ন বোস। বৈদিক মতে বিয়ে সারলেন দীর্ঘদিনের প্রেমিকা রিনির সঙ্গে।
শীতের শেষে টলিউড মজেছে বিয়েতে। প্রেমদিবসেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি। সাতপাক ঘুরে ফেললেন আরও এক হ্যান্ডসাম নায়ক। বিয়ে করে নিলেন অভিনেতা সায়ন বোস।

সায়নের বউ কিন্তু বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন। নাম রিনি মুখোপাধ্যায়। তিনি কর্মসূত্রে বাইরে থাকেন। তবে সায়কের সঙ্গে তাঁর পরিচয় স্কুল জীবন থেকেই। একেবারে সাবেকি সাজে বিয়ে করলেন সায়ন ও রিনি। রিনি পরেছিলেন লাল রঙের বেনারসি। সঙ্গে লাল ওড়না, সোনার গয়না, মাথায় টোপর, গলায় মালা। আর সায়নকে দেখা গেল সাদা পাঞ্জাবি আর ধুতিতে।
আরও পড়ুন: মুখ ভরে লাগিয়েছে মায়ের লিপস্টিক, আয়রার কাণ্ডে রেগে আগুন প্রীতি! রাহুল যদিও মেয়ের দলেই
মহিলা পুরোহিত দিলেন সায়ন আর রিনির বিয়ে। অর্থাৎ বৈদিক মতে বিয়ে সারলেন তাঁরা। সিঁদুর দান থেকে মালা বদল, ছবি ভাইরাল।
দেখুন-


এই মুহূর্তে সায়ন ‘শুভ বিবাহ’ ধারাবাহিকে খলনায়কের ভূমিকায় অভিনয় করছেন। কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকে মোহনা মাইতির বিপরীতে নজর কেড়েছিলেন সায়ন। এরপর কাজ করেন 'রানী ভবানী' সিরিয়ালে। 'রামকান্ত' চরিত্রে তিনি ফের দর্শকদের ভালোবাসা পান।
আরও পড়ুন: ধুরন্ধরের ভয়ে কাঁটা হয়ে আছে টক্সিক? খবর, রণবীরের সঙ্গে বক্স অফিস সংঘর্ষ এড়াতে পিছু পা যশ
বেশ লম্বা সময় প্রেম করেছেন সায়ন আর রিনি। দীর্ঘ ৮ বছর পর, বসলেন বিয়ের পিঁড়িতে। যদিও আইনি বিয়ে আগেই হয়ে গিয়েছে। অভিনেতা জানিয়েছিলেন যে, রিনির সঙ্গে পরিচয় সেই স্কুল থেকেই। তবে শুধুই চেনা, কথা বলতেন না তাঁরা সেইসময়। এর বেশ কয়েক বছর পর সোশ্যাল মিডিয়ায় রিনি ও সায়কের যোগাযোগ হয় এবং তারপর থেকে নতুন করে তাঁদের বন্ধুত্ব শুরু এবং পরবর্তীতে তা প্রেমে পরিণত হয়।
আরও পড়ুন: বিয়ের বয়স সবে ১ বছর! রণজয়-শ্যামৌপ্তির বিয়েতে কেন আলাদা আলাদা গেলেন রুবেল-শ্বেতা?
সেভাবে সোশ্যাল মিডিয়ায় এতদিন রিনির সঙ্গে কোনো ছবি শেয়ার করেননি সায়ন। যদিও রিনির প্রোফাইলে প্রেমিকের সঙ্গে ছিল অনেক ছবি। কলকাতার বাইরেই থাকেন অভিনেতা-পত্নী। বিয়ের আগে শ্যুটের চাপ সামলে জমিয়ে আইবুড়ো ভাত খেয়েছেন অভিনেতা। হিন্দুস্তান টাইমস বাংলার তরফে, নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা সায়ন ও রিনিকে।
E-Paper











