'যারা ভালোবাসার মূল্য দেয় না ভ্যালেন্টাইন ডে তাদের জন্য...', প্রেমদিবসে অকপট রণিতা

দীর্ঘ ১২ বছরের প্রেম করার পর আচমকা সেই ভালোবাসা হারিয়ে যায় অভিনেত্রী রণিতা দাসের জীবন থেকে। সৌপ্তিক চক্রবর্তীর সঙ্গে ঠিক কি হয়েছিল তা এখনও জানা যায়নি। তবে সেই প্রেম ভেঙে যাওয়ার পর মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন অভিনেত্রী, যার রেশ হয়তো আজও থেকে গিয়েছে রণিতার মনে।

Published on: Feb 14, 2026 4:22 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দীর্ঘ ১২ বছরের প্রেম করার পর আচমকা সেই ভালোবাসা হারিয়ে যায় অভিনেত্রী রণিতা দাসের জীবন থেকে। সৌপ্তিক চক্রবর্তীর সঙ্গে ঠিক কি হয়েছিল তা এখনও জানা যায়নি। তবে সেই প্রেম ভেঙে যাওয়ার পর মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন অভিনেত্রী, যার রেশ হয়তো আজও থেকে গিয়েছে রণিতার মনে।

'যারা ভালোবাসার মূল্য দেয় না ভ্যালেন্টাইন ডে তাদের জন্য...', প্রেমদিবসে অকপট রণিতা
'যারা ভালোবাসার মূল্য দেয় না ভ্যালেন্টাইন ডে তাদের জন্য...', প্রেমদিবসে অকপট রণিতা

প্রেম দিবসে যখন প্রত্যেকে ভালোবাসার আমেজে মজেছেন ঠিক তখনই অন্যরকম ভালবাসার সংজ্ঞা ব্যাখ্যা করলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘কোন বেঞ্চিং নয়, কোন সিচুয়েশনশিপ নয়, আমার হৃদয় জানি শুধু একটাই রাজাকে।’

আরও পড়ুন: বিজয়নগরের পর এবার কাশ্মীর, ভূস্বর্গে রহস্য সমাধান করবে কাকাবাবু, কবে আসছে সেই ছবি?

অভিনেত্রী লেখেন, ‘এর আগে আমি হারিয়েছি ভালবাসাকে কিন্তু সেই হারানো ভালোবাসা আমাকে শক্তি দিয়েছে। আমি এখন সাহসের সঙ্গে ভালবাসি। অনেক বেশি বাস্তব আমি। এই ধরনের ভালোবাসা তোমাকে ভাঙ্গে না বরং তুমি ধীরে ধীরে সুস্থ হও।’

রণিতা আরও লেখেন, ‘ভালোবাসা শুধুমাত্র ক্যালেন্ডারের একটা দিন নয়, এটা তাদের জন্য যারা ভালবাসার মূল্য দিতে জানে না। এই দিনটা তাদের জন্য এমন একটা দিন যেদিন তাদের ভালোবাসার কথা স্মরণ করিয়ে দেওয়া যায়।’

ভালোবাসার সংজ্ঞা দিতে গিয়ে অভিনেত্রী লেখেন, ‘আমার কাছে ভালোবাসা হলো সত্যি, বিশ্বাস এবং আধ্যাত্মিকতা। আমার কাছে ভালোবাসা মানে আমার বন্ধু, আমার পরিবার এবং আমার জীবনের সেই মানুষ যে শেষ অবধি থেকে গিয়েছে। যে আমাকে সাপোর্ট করেছে, আমাকে হাসিয়েছে এবং প্রত্যেকটা খারাপ সময়ে আমার পাশে থেকেছে। তোমাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। সবাইকে জানাই ভালোবাসার অনেক অনেক শুভেচ্ছা।’

আরও পড়ুন: মনীষা অন্তর্ধান রহস্য কাহিনি নিয়ে আসছে ‘কর্পূর’, প্রকাশ্যে মোশন পোস্টার, মুক্তি কবে?

রণিতা নিজের লেখায় একজন প্রিয় মানুষের কথা উল্লেখ করেছেন ঠিকই কিন্তু সেই প্রিয় মানুষটিকে সেটা তিনি জানাননি। যদিও অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল, কিন্তু এই বিষয় নিয়ে অভিনেত্রী কোনওদিন কিছু বলেননি।