হাসপাতালের বেডে শুয়ে ছবি পোস্ট রণিতার, এখন কেমন আছেন তিনি?
গতকাল অর্থাৎ ২১ জানুয়ারি কাজ করতে করতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী রণিতা দাস। এই মুহূর্তে স্টার জলসার ও মন দরদিয়া ধারাবাহিকে কাজ করছেন তিনি। কাজ চলাকালীন হঠাৎ করে তীব্র মাথা যন্ত্রণা শুরু হয় অভিনেত্রী যার ফলে সঙ্গে সঙ্গে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় রণিতাকে।
গতকাল অর্থাৎ ২১ জানুয়ারি কাজ করতে করতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী রণিতা দাস। এই মুহূর্তে স্টার জলসার ও মন দরদিয়া ধারাবাহিকে কাজ করছেন তিনি। কাজ চলাকালীন হঠাৎ করে তীব্র মাথা যন্ত্রণা শুরু হয় অভিনেত্রী যার ফলে সঙ্গে সঙ্গে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় রণিতাকে।
হাসপাতালের বেডে শুয়ে ছবি পোস্ট রণিতার
হাসপাতালে ভর্তি হওয়ার এক দিনের মাথায় হাসপাতাল থেকে বেশ কিছু ছবি পোস্ট করেন অভিনেত্রী। অভিনেত্রীর পোস্ট করা ছবিতে দেখা যায় হাতে চ্যানেল করা রয়েছে তাঁর, তাতে লেখা বেড নম্বর। একটি ছবিতে হাতে চ্যানেল নিয়েই জানলার দিকে উদাসীন ভাবে তাকিয়ে থাকে দেখা যায় তাঁকে। সর্বশেষ ছবিতে অভিনেত্রীর মুখে দেখা যায় কিছুটা হাসি যা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন নেট পাড়ার বাসিন্দারা।
ছবিগুলি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘এই সময়টা ব্যাখ্যা করা কঠিন কিন্তু যারা আমাকে সত্যিকারের ভালোবাসে, তারা এই সময় আমাকে আরো শক্ত করে ধরে রাখে কারণ আমি সূচ বা রক্তের ছিটে একেবারে সহ্য করতে পারি না।’
অভিনেত্রী লেখেন, ‘ঈশ্বর আমাকে এমন কিছু মুহূর্ত দান করেন যাতে আমি বুঝতে পারি যে আমি আবেগগতভাবে কতটা নিরাপদ এবং সুরক্ষিত। যথাসম্ভব তাড়াতাড়ি কাজে ফিরে আসার চেষ্টা করছি। আপনাদের ভালোবাসা প্রার্থনা এবং শ্রদ্ধা আমাকে শক্তি দিচ্ছে।’
প্রসঙ্গত, মঙ্গলবার অভিনেত্রীর মাথায় এতটাই তীব্র যন্ত্রণা করছিল যে প্রথমে ওষুধ খাওয়ার পরেও তার উপশম হয়নি। এরপর ইনজেকশনও দিতে হয়েছিল তাঁকে। কিন্তু তাতেও লাভ হয়নি উল্টে বমি শুরু হয়ে যায়। অবস্থা ভালো না দেখে ইউনিট তড়িঘড়ি অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেয়।
হাসপাতাল সূত্র থেকে খবর, প্রাথমিক কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে এবং আজ অর্থাৎ ২২ জানুয়ারি করানো হয়েছে একটি এমআরআই। সমস্ত রিপোর্ট যদি ঠিকঠাক থাকে তাহলে খুব তাড়াতাড়ি অভিনেত্রীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।
News/Entertainment/হাসপাতালের বেডে শুয়ে ছবি পোস্ট রণিতার, এখন কেমন আছেন তিনি?