বিয়ের পর ফের জুটি বাঁধলেন রণজয়-শ্যামৌপ্তি! কোন নতুন কাজের খোঁজ দিলেন তাঁরা?
ফেব্রুয়ারি মাসে বিয়ে পিঁড়িতে বসেছিলেন রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি। বিয়ের পর ছুটিয়ে সংসার করছেন তাঁরা। তবে কেবল সংসার নয় সঙ্গে কাজও করছেন সমান তালে। বিয়ের একমাস পূর্ণ হওয়ার আগেই জুটিতে পর্দায় নতুন কাজ করলেন তাঁরা। সেই কাজেই ধরা তাঁদের সুখী সংসারের নানা খুঁটিনাটি।
ফেব্রুয়ারি মাসে বিয়ে পিঁড়িতে বসেছিলেন রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি। বিয়ের পর ছুটিয়ে সংসার করছেন তাঁরা। তবে কেবল সংসার নয় সঙ্গে কাজও করছেন সমান তালে। বিয়ের একমাস পূর্ণ হওয়ার আগেই জুটিতে পর্দায় নতুন কাজ করলেন তাঁরা। সেই কাজেই ধরা তাঁদের সুখী সংসারের নানা খুঁটিনাটি।
বিয়ের পর ফের জুটি বাঁধলেন রণজয়-শ্যামৌপ্তি! কোন নতুন কাজের খোঁজ দিলেন তাঁরা?
রবিবার রণজয় তাঁদের কাজের প্রথম ঝলক ভাগ করে নেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। কিন্তু কী ভাবছেন তাঁরা আবার মেগায় ফিরছেন? বা কোন ছবি বা সিরিজে জুটি বাঁধছেন? না আসলে তাঁরা একটি মিউজিক ভিডিয়োতে জুটিতে ধরা দিয়েছেন। আর এটা তাঁদের নিজেদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে মুক্তি পেয়েছে।
রণজয়ের শেয়ার করা ভিডিয়োয় শুরুতেই দেখা যায় গিয়েছে শ্যামৌপ্তির মাথায় ম্যাসাজ করে দিচ্ছেন তিনি। তারপরই দেখা যায় একসঙ্গে পড়ছেন বই। তারপরই নায়ককে ওই ভিডিয়োয় বলতে শোনা যায়, 'আমাদের গান 'মনের শহর' রানওয়ে এন্টারটেনমেন্ট, রানওয়ে মিউজিক বাই আর বি এই মিউজিক লেভেল থেকে রণজয় বিষ্ণু চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে।' তারপর শ্যামৌপ্তিকে বলতে শোনা যায়, ‘এছাড়াও আমাদের দু’জনের ফেসবুক প্রোফাইল থেকে তো রয়েইছে।' রণজয় আরও বলেন, ‘ইতিমধ্যেই যে ভালোবাসার সম্ভার আপনারা আমাদের কাছে উজার করে দিয়েছেন তার জন্যে আমরা কৃতজ্ঞ।’
ভিডিয়োটি শেয়ার করে নায়ক ক্যাপশনে লেখেন, 'আমাদের নতুন গান 'মনের শহর' আপনাদের ভালোবাসায় ভাসছে! যাঁরা এখনও দেখেননি, তাড়াতাড়ি দেখে ফেলুন রনজয় বিষ্ণুর ইউটিউব চ্যানেলে আর যারা এখনও শোনেননি, তাঁরা শুনে ফেলুন আপনাদের পছন্দের মিউজিক প্ল্যাটফর্মে।'
প্রসঙ্গত, ‘গুড্ডি’ ধারাবাহিক থেকেই নাকি একে অপরের কাছাকাছি এসেছিলেন তাঁরা। প্রথমে শুধুমাত্র বন্ধুত্ব থাকলেও পরে ধীরে ধীরে তা গড়ায় প্রেমে। ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরেও অনেক অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যেত। আর সেখান থেকেই রিল লাইফের বাইরেও রিয়েল লাইফে দর্শকরা বার বার তাঁদের সঙ্গে দেখতে চেয়েছেন।
যদিও শুধুমাত্র ‘গুড্ডি’ নয়, এর আগেও একটি মিউজিক ভিডিয়োতেও একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। বয়সের ফারাক নিয়ে অনেকে অনেক কথা বললেও সেই বিতর্ককে পেছনে ফেলে দিয়েই এবার নিজেদের নতুন জীবন শুরু করেছেন এই তারকা জুটি।
News/Entertainment/বিয়ের পর ফের জুটি বাঁধলেন রণজয়-শ্যামৌপ্তি! কোন নতুন কাজের খোঁজ দিলেন তাঁরা?