Ranojoy-Shyamoupti Bhat Kapor: সোমে ঘরোয়া বউভাত, শ্যামৌপ্তি-রণজয়ের ভাত-কাপড়ের লুক সামনে, হানিমুনে বাধ সাধল কে?
Ranojoy-Shyamoupti Bhat Kapor: গুড্ডির সেটে প্রেম। প্রেমদিবসে পূর্ণতা পেয়েছে রণজয়-শ্য়ামৌপ্তির গল্প। নবদম্পতি কেমন সাজছেন বউভাতের দুপুরে?
রিল লাইফের গণ্ডি পেরিয়ে রিয়েল লাইফেও এখন রণজয় এবং শ্যামৌপ্তি মিস্টার অ্যান্ড মিসেস। রবিবার ধুমধাম করে বিয়ের পর মঙ্গলবার নিয়ম মাফিক পালিত হলো তাঁদের ‘ভাত-কাপড়’ অনুষ্ঠান। এই বিশেষ দিনটির লুকেও ছিল ঐতিহ্যের ছোঁয়া। বিয়ের দিনই রিসেপশন পর্ব সেরেছেন দুজনে। তবে মঙ্গলবার আচার মেনে পালিত হল বউভাত।

ভাত-কাপড়ের সাবেকি লুক:
ভাত-কাপড় অনুষ্ঠানের জন্য রণজয় ও শ্যামৌপ্তি বেছে নিয়েছিলেন সাবেকি অথচ আধুনিক ধাঁচের পোশাক। পরনে ছিল ক্রিম রঙের একটি ডিজাইনার কুর্তা এবং পায়জামা। স্নিগ্ধ হাসিতে তাঁকে দেখাচ্ছিল একদম ‘পারফেক্ট’ বাঙালি বর। এদিনও লাল রঙের শাড়িতে অপরূপা হয়ে উঠেছিলেন অভিনেত্রী। সঙ্গে ছিল গা ভর্তি সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে চওড়া সিঁদুর।

অনুষ্ঠানের নিয়ম মেনে রণজয় ভাতের থালা হাতে শ্যামৌপ্তির সারা জীবনের দায়িত্ব নিলেন। নতুন বউ প্রথমবার ভাত পরিবেশন করলেন শ্বশুরবাড়িতে। রণজয়-শ্য়ামৌপ্তির বাড়ির দূরত্ব খুব বেশি নয়। তাই এখনও বাড়িকে খুব বেশি মিস করছেন না নায়িকা।
কেন যাচ্ছেন না হানিমুনে?
বিয়ের পর সাধারণত দম্পতিরা সুদূর কোনো দেশে পাড়ি দেন একান্ত সময় কাটাতে, কিন্তু রণজয়-শ্যামৌপ্তির ক্ষেত্রে গল্পটা একটু আলাদা। এই মুহূর্তে হানিমুনে যাচ্ছেন না তাঁরা। রণজয় এবং শ্যামৌপ্তি দুজনেই বর্তমানে নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। স্টুডিও পাড়ার শিডিউল এতটাই কড়া যে, দীর্ঘ সময়ের ছুটি নেওয়া তাঁদের পক্ষে প্রায় অসম্ভব। দায়িত্বশীল অভিনেতা হিসেবে তাঁরা কমিটমেন্ট মাঝপথে ফেলে ছুটিতে যেতে নারাজ।
ভবিষ্যৎ পরিকল্পনা:
তবে কি একেবারেই যাবেন না? রণজয়ের ঘনিষ্ঠ সূত্রের খবর, কাজের চাপ একটু কমলে বা বড় কোনো বিরতি পেলে তাঁরা হয়তো কোনো নিরিবিলি পাহাড়ি এলাকায় পাড়ি দেবেন। তবে আপাতত তিলোত্তমার বুকেই নিজেদের নতুন সংসার গুছিয়ে নিতে ব্যস্ত এই নবদম্পতি।
E-Paper











