রশ্মিকার ওড়নায় আঁকা মা লক্ষ্মীর ছবি নিতম্ব ছুঁতেই তৈরি বিতর্ক, তারপর?
খুব সম্প্রতি সাত পাকে বাঁধা পড়েছেন রশ্মিকা এবং বিজয় দেবেরকোন্ডা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তারকা দম্পতির বিবাহের বিভিন্ন ছবি। তবে এবার মেহেন্দির একটি ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে বিতর্ক।
খুব সম্প্রতি সাত পাকে বাঁধা পড়েছেন রশ্মিকা এবং বিজয় দেবেরকোন্ডা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তারকা দম্পতির বিবাহের বিভিন্ন ছবি। তবে এবার মেহেন্দির একটি ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে বিতর্ক। একদিকে কিছু মানুষ রশ্মিকার মেহেন্দির পোশাক নিয়ে নিন্দায় মুখর হয়েছেন আবার অন্যদিকে কিছু ভক্ত অভিনেত্রীর পক্ষে কথা বলেছেন।

কী ঘটেছে?
সম্প্রতি অভিনেত্রী নিজের মেহেন্দির অনুষ্ঠানের বেশ কিছু ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যায় তিনি যে পোশাকটি পড়েছেন তার ওড়নায় আঁকা মা লক্ষ্মী ছবি। কিন্তু ছবিটি ঠিক এমন জায়গায় রয়েছে যেখানে অভিনেত্রীর পশ্চাৎদেশ পড়ছে। প্রায় পায়ের কাছে থেকছে মা লক্ষ্মীর ছবি। ব্যাপারটি দেখেই অভিনেত্রীকে সমালোচনা করেন নেট পাড়ার বাসিন্দাদের একাংশ।
আরও পড়ুন: পথ দুর্ঘটনার কবলে শ্রীজাত, বাড়িতেই চলছে চিকিৎসা, এখন কেমন আছেন তিনি?
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে একজন লিখেছেন, ‘এই পোশাকটি একেবারেই ভালো লাগছে না’। অন্য একজন লিখেছেন, ‘পায়ের কাছে এইভাবে মা লক্ষ্মীর ছবি অত্যন্ত অসম্মানজনক।’ কেউ আবার লিখেছেন, ‘আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে মা লক্ষ্মীর ছবিকে উপর দিকে রাখা উচিত ছিল। পিছনের অংশে রাখা উচিত ছিল না।’
তবে কিছু মানুষ অভিনেত্রীর হয়ে সাফাই গেয়েছেন। একজন লিখেছেন, ‘রশ্মিকার রুচি এত সুন্দর তা জানা ছিল না।’ অন্য একজন লিখেছেন, ‘এই পোশাকগুলো আমার ভীষণ ভালো লাগে। এখনও পর্যন্ত সমস্ত সেলিব্রিটিদের মধ্যে আমার প্রিয় মেহেন্দির পোশাক মনে হয়েছে এই পোশাকটিকে।’ কেউ আবার লিখেছেন, ‘পুরো থিম তৈরি করা হয়েছে বিষ্ণু এবং মা লক্ষ্মীর থিমে, যেটা অসাধারণ।’
রশ্মিকার হয়ে এক নেটিজেন প্রশ্ন তুলেছেন, দক্ষিণ ভারতে বিয়ের শাড়িতে দেব দেবীর ছবি থাকা খুব সাধারণ ব্যাপার। অনেক বছর থেকেই এইভাবে শাড়ি পরা হয়। এখন ব্যাপারটা ফ্যাশনে পরিণত হয়েছে বলে সবকিছুই বিতর্ক তৈরি করছে। কিন্তু এটা বহু বছরের পুরনো ঐতিহ্য।
আরও পড়ুন: 'মোটাকে তো মোটাই বলবে... ', ট্রোলারদের মন্তব্যকে কোন চোখে দেখেন শ্রীলেখা?
প্রসঙ্গত, রশ্মিকার এই পোশাকটি যারা তৈরি করেছেন সেই পেজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে অভিনেত্রীর ছবি পোস্ট করে ব্যাখা করে লেখা, ভারতীয় ঐতিহ্যে নববধূর আগমনকে দেবী লক্ষ্মীর আগমনের সঙ্গে তুলনা করা হয়। বিশ্বাস করা হয় নববধূর আগমন ঘরে শান্তি, সম্পদ এবং সম্প্রীতি বয়ে নিয়ে আসবে। ঠিক এই কারণেই পোশাকে দেব-দেবীর ছবি খোদাই করা হয়।
E-Paper











