Virat-Ranveer: রণবীর ম্যাজিকে ক্লিন বোল্ড কোহলি! ধুরন্ধর ২ দেখে ঘোর কাটছে না বিরাটের, কী বললেন?
বক্স অফিসে ১০০০ কোটির দোরগোড়ায় দাঁড়িয়ে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’। সাধারণ দর্শকদের পাশাপাশি এবার এই ছবির প্রশংসায় পঞ্চমুখ খোদ ক্রিকেট দুনিয়ার মহাতারকা বিরাট কোহলি। রণবীরের অভিনয় এবং আদিত্য ধরের পরিচালনার জাদুতে মজেছেন কোহলি।
মাঠের লড়াই থেকে সামান্য বিরতি পেলেই রুপোলি পর্দার বিনোদনে ডুব দেন বিরাট কোহলি। এবার তাঁর রাডারে ধরা দিল রণবীর সিং অভিনীত বছরের অন্যতম চর্চিত স্পাই-থ্রিলার ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। ছবি দেখার পর নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারলেন না কোহলি। সমাজমাধ্যমে পোস্ট করে আদিত্য ধরের এই ছবিকে ‘মাস্টারপিস’ বলে তকমা দিলেন তিনি।

কোহলির চোখে ‘ম্যাজিক’
নিজের এক্স হ্যান্ডেলে বিরাট লিখেছেন, ‘ধুরন্ধর ২ দেখলাম। কী অসাধারণ একটা জার্নি! রণবীর সিং, তুমি আবারও প্রমাণ করলে কেন তুমি এই প্রজন্মের সেরা। আর আদিত্য ধর, তোমার লেখনী এবং পরিচালনা আমাকে মুগ্ধ করেছে। এমন টানটান উত্তেজনার ছবি খুব কম দেখেছি।’ বিরাটের এই শংসাপত্র পাওয়ার পর স্বাভাবিকভাবেই খুশির হাওয়া ‘ধুরন্ধর’ শিবিরে।
বিরাটের রিভিউ দেখে কার্যত বাক্যহারা পরিচালক। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বিরাটের প্রশংসা শেয়ার করে আদিত্য জানালেন, বিরাটের মতো একজন ‘লিজেন্ড’-এর থেকে পাওয়া এই সম্মান তাঁর কাছে এক অনন্য প্রাপ্তি।
অনূর্ধ্ব-১৯ থেকে বিরাটের ভক্ত আদিত্য
বিরাটের উদ্দেশে আদিত্য লিখেছেন, ‘বিশ্বাসই করতে পারছি না এমনটা ঘটছে! বিরাট, তোমার এই প্রশংসা সত্যি আমার কাছে অনেক বড় পাওনা। তোমার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলার দিনগুলো থেকেই আমি তোমার অন্ধ ভক্ত।’ আদিত্যর মতে, বিরাটের মতো একজন ‘ওয়ান্স-ইন-এ-জেনারেশন লিজেন্ড’ যখন কোনো কাজের প্রতি ভালোবাসা দেখান, তখন সেই অনুভূতিটা সম্পূর্ণ আলাদা হয়।
অনুপ্রেরণার নাম বিরাট কোহলি
মাঠে বিরাটের লড়াকু মানসিকতা যে আদিত্যকেও অনুপ্রাণিত করে, তা তিনি স্পষ্টভাবে জানিয়েছেন। আদিত্যর কথায়, ‘তুমি প্রতিবার মাঠে নামার সময় যেভাবে গোটা দেশের দায়িত্ব নিজের কাঁধে তুলে নাও, তা আমাদের ভীষণভাবে অনুপ্রাণিত করে। আমরাও আমাদের সিনেমার মাধ্যমে দেশবাসীকে গর্বিত করার চেষ্টা চালিয়ে যাব। জয় হিন্দ।’

রণবীর-বিরাট বন্ধুত্ব
রণবীর এবং বিরাটের বন্ধুত্ব দীর্ঘদিনের। প্রিয় বন্ধুর এই অসাধ্য সাধনকে কুর্নিশ জানাতে ভোলেননি কোহলি। বিশেষ করে রণবীরের ‘হামজা’ চরিত্রটি যে তাঁকে কতটা প্রভাবিত করেছে, তা বিরাটের পোস্টেই স্পষ্ট। ‘আরম্ভ হ্যায় প্রচণ্ড’-এর সুরে যখন থিয়েটার কাঁপছে, তখন কোহলির এই প্রশংসা ছবির ব্যবসা আরও বাড়িয়ে দেবে বলেই মনে করা হচ্ছে।
১০০০ কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষা
ইতিমধ্যেই ভারতে ৯৫৯ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। ১৬তম দিনে গুড ফ্রাইডে-র ছুটিতে কালেকশন ছিল ২১.৫৫ কোটি। শনি ও রবিবার ছুটির আমেজে ছবিটির ১০০০ কোটির মাইলফলক ছোঁয়া এখন স্রেফ সময়ের অপেক্ষা। ঋষভ শেট্টি থেকে বিরাট কোহলি— একের পর এক তারকাদের প্রশংসার পর ‘ধুরন্ধর ২’ এখন ভারতীয় সিনেমার এক নতুন ইতিহাস রচনার পথে।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper











