ইধিকার ‘না’! প্রজাপতি ২-তে স্টার জলসার নায়িকাকে নিচ্ছেন দেব, মনে আছে ‘পেখম’ জ্যোতির্ময়ীকে?
২০২৫-র বড়দিনে আসার কথা দেব-মিঠুনের প্রজাপতি ২-র। খবর ছিল, নায়িকা নিয়েই নাকি একটু ঝামেলায় পড়েছিলেন টিম। তবে এবার ছোট পর্দার এই নায়িকাকেই বেছে নেওয়া হয়েছে।
Published on: May 31, 2025 7:33 PM IST
By HT Bangla | Written by Tulika Samadder
Share via
Copy link
প্রজাপতি সিনেমায় দেবের বিপরীতে দেখা গিয়েছিল ছোট পর্দার জনপ্রিয় নায়িকা শ্বেত ভট্টাচর্যকে। চলতি বছরের ডিসেম্বর মাসে প্রজাপতি ২ আসার কথা রয়েছে। কিন্তু শোনা যাচ্ছে নায়িকা নিয়ে নাকি সমস্যায় পড়েছেন দেব।
প্রজাপতি ২-তে দেবের নায়িকা হচ্ছেন জ্যোতির্ময়ী।
টলিপাড়ায় কানাঘুষো শোনা গিয়েছিল, এই ছবিতে আবারও ইধিকার সঙ্গেই জুটিতে দেখা যাবে দেবকে। তবে ঘনিষ্ঠ সূত্রের খবর ছিল তেমনটা হচ্ছে না। এমনিতেই দেব-ইধিকার রঘু ডাকাত দেখবেন দর্শকরা। এর আগে খাদানেও সুপারহিট হয়েছিল দেব-ইধিকার জুটি। তাই প্রজাপতিতে একেবারে নতুন মুখের সঙ্গে আসতে চলেছেন সুপারস্টার।
তাহলে কে হচ্ছেন প্রজাপতি সিনেমায় দেবের নায়িকা? টলিপড়ার অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুকে বেছে নেওয়া হয়েছে দেবের বিপরীতে। যাকে দর্শকরা চেনেন ‘পেখম’ হিসেবে। ‘বধূঁয়া’ ধারাবাহিকে রেজওয়ান রব্বানি শেখের সঙ্গে জুটিতে দেখা গিয়েছিল জ্যোতির্ময়ীকে। তবে ২০২৪ সালে এই ধারাবাহিক শেষ হওয়ার পর থেকে, আর দেখা যায়নি জোতির্ময়ীকে নতুন কোনো প্রোজেক্টে। তবে এখন খবর, ভাগ্যের শিঁকে ছিড়েছে, সোজা দেবের নায়িকা হিসেবে জ্যোতির্ময়ী পা রাখবেন বড় পর্দায়।
২০২৫ বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে দেবের। একদিকে চলছে রঘু ডাকাতের শ্যুটিং। ঘোড়া চালানো, লাঠি চালানোর মতো নানা কৌশল আয়ত্ব করতে হয়েছে তাঁকে। একই সঙ্গে মুক্তি পেতে চলেছে দেব-শুভশ্রীর ধূমকেতু। যার শ্যুটিং হয়ে গিয়েছিল সেই ৯ বছর আগে। একাধিক জটিলতা কাটিয়ে অবশেষে মুক্তির অপেক্ষায় সিনেমা। যা প্রেক্ষাগৃহে আসবে ১৪ অগস্ট। এদিকে রঘু ডাকাত মুক্তি পেতে পারে পুজোতে। এবার দেখার প্রজপতি ২-কি আসে ২০২৫-র বড়দিনে।
News/Entertainment/ইধিকার ‘না’! প্রজাপতি ২-তে স্টার জলসার নায়িকাকে নিচ্ছেন দেব, মনে আছে ‘পেখম’ জ্যোতির্ময়ীকে?