Iman Chakraborty: একদা করেন বাম-রাজনীতি! ‘চটি-চাটা’ ট্রোলে জর্জরিত, আজই নাকি কালীঘাটে যাচ্ছেন ইমন
ট্রোলের নিশানায় ইমন বেশ কিছুদিন ধরেই। তারই মাঝে খবর, আজই নাকি কালীঘাটে যাচ্ছেন গায়িকা। তাহলে কি এবারের ভোটেহবেন প্রার্থী?
প্রায় রোজই এখন গায়িকা ইমন চক্রবর্তীর নাম সংবাদের শিরোনামে। এর অবশ্য নানা কারণ রয়েছে। ইমন যে ভালো গায়িকা, তা নিয়ে দ্বিধা নেই। জাতীয় পুরস্কারও পেয়েছেন। তবে আপাতত তিনি তৃণমূলে নাম লেখাতে পারেন, এমন খবর আসার সঙ্গে সঙ্গেই পড়েছেন নেটপাড়ার প্রবল রোষে। ‘চটি চাটা’ তো শুনতে হয়েছেই, এমনকী ইমনের প্রয়াত মা-কেও ছাড়েনি ট্রোলাররা।

এরই মাঝে খবর মিলছে, শনিবার কালীঘাটে যাচ্ছেন ইমন। দিদির সঙ্গে নাকি দেখা করবেন। ঠিক এইটুকুই খবর, তবে উসকে দিয়েছে রাজনীতিতে পা রাখার জল্পনা! এর আগে মিমি-নুসরত-দেব-রচনারাও বলেছিলেন, তাঁরা নাকি কালীঘাট গিয়েছিলেন ভোটে দাঁড়াতে চান না, মমতাকে এমনটাই জানাতে। কিন্তু তৃণমূল সুপ্রিমো-র অনুরোধ ফেলতে পারেননি। এখন দেখার, ইমনের ক্ষেত্রেও তেমনটাই হবে না তো?
আরও পড়ুন: আবার প্রলয় ২-র শেষ দৃশ্যে শুভশ্রী! বউকে কোন চরিত্রে নিয়েছেন রাজ, কেমন হল সিরিজ?
রাজ্যের শাসক দলে ইমনের পা রাখার জল্পনা শুরু হয়, যখন তিনি মমতার উন্নয়নের পাঁচালি গান। তারপর আবার বঙ্গবিভূষণ সম্মান। নিন্দুকদের মত, দিদির ঘনিষ্ঠরাই সাধারণত রাজ্য সরকারের কাছ থেকে পুরস্কার পেয়ে থাকেন। তা সে পরমব্রত হোক বা অঙ্কুশ বা শুভশ্রী, তৃণমূলের প্রিয়পাত্র না হলে নাকি, সম্মান জোটে না!
আরও পড়ুন: ভোটের টিকিট না পেয়ে কাঞ্চন নাকি বেজায় ‘দুঃখে’! বরকে তেলে-ঝালে কী রেঁধে খাওয়ালেন শ্রীময়ী?
সে যাই হোক, ইমন বঙ্গবিভূষণ পেতেই একাংশ প্রায় নিশ্চিত, বিধানসভা ভোটে টিকিট পাচ্ছেন তিনি। এখানেই শেষ নয়, এমনটাও শোনা যাচ্ছে যে, কাঞ্চন মল্লিকের কেন্দ্রে এবার প্রার্থী হবেন ইমন। তবে জল্পনা-কল্পনার মেঘ যতই জমুক, আপাতত প্রার্থী তালিকা ঘোষণা অবধি অপেক্ষা তো করতেই হবে।
কদিন আগে মায়ের মৃত্যুবার্ষিকীতে একটি পোস্ট করেছিলেন ইমন। সেখানেও তাঁকে ছাড়েনি ট্রোলাররা। এরপর লাইভে এসে ইমন জানিয়ে দেন, ব্যক্তিগত জীবন আর সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবেন না তিনি। কিন্তু তাতেও ট্রোল থামার নাম নিচ্ছে না।
প্রসঙ্গত, জল্পনা সত্যি হলেও, ইমন কিন্তু এই প্রথম রাজনীতির ময়দানে পা রাখবেন না। । অতীতে বামপন্থী ছাত্র রাজনীতি করেছেন। এসএফআইয়ের কলকাতা জেলা কমিটির সদস্য ছিলেন।
E-Paper











