Rahul-Priyanka: বিচারহীন ৩ দিন!রাহুলের মৃত্যুতে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে FIR করছেন প্রিয়াঙ্কা?

আর্টিস্ট ফোরামের তরফ থেকে মঙ্গলবার সন্ধ্যায় একটি মিটিং ডাকা হলেও, পরে তা ক্যানসেল করে দেওয়া হয়। যা দেখে প্রশ্ন উঠছে, কোনো বিশেষ মানুষ বা সংস্থাকে বাঁচাতে এসব নয় তো? এদিকে খবর, প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।

Apr 1, 2026, 16:34:28 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দেখতে দেখতে তিনটে দিন কেটে গেল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর। তালসারিতে শ্যুটিং করতে গিয়ে জলে ডুবে মারা যান তিনি। ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের প্রযোজনা সংস্থার গাফিলতি স্পষ্ট। এমনকী, সেটে উপস্থিত মানুষেরা যে বয়ান দিয়ে এসেছে, তার সঙ্গে রাহুলের ময়নাতদন্তের রিপোর্টের কোনো মিলই নেই। একগুচ্ছ পরস্পর বিরোধী মন্তবব্য, কিন্তু এখনো পর্যন্ত কোনো দায় স্বীকার নেই। টলিউডের বহু তারকা বিচার চেয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছে। আর্টিস্ট ফোরামের তরফ থেকে মঙ্গলবার সন্ধ্যায় একটি মিটিং ডাকা হলেও, পরে তা ক্যানসেল করে দেওয়া হয়। যা দেখে প্রশ্ন উঠছে, কোনো বিশেষ মানুষ বা সংস্থাকে বাঁচাতে এসব নয় তো?

রাহুল ও প্রিয়াঙ্কা।
রাহুল ও প্রিয়াঙ্কা।

খবর, প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। খবর, গলফগ্রিন থানায় FIR দায়ের করতে পারেন তিনি। এদিকে, ভীষণ অসুস্থ রাহুলের মা। ছেলের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না। শুধু রাহুলের পরিবার নয়, ক্ষোভে ফুসছে তাঁর ইন্ডাস্ট্রির বন্ধু-সহকর্মীরাও।

ইতিমধ্যেই শাসক দলের ঘনিষ্ঠ টলিউড প্রযোজক অরিন্দম শীলের পোস্ট কেড়েছে নজর। যা পুণরায় শেয়ার করে নিয়েছেন প্রযোজক রাণা সরকার। অরিন্দম শীল লিখেছেন যে তিনি রাহুলের মৃত্যুর বিচার চান এবং কয়েকটি প্রশ্ন তুলেছে—

১. সত্যিই কি কোনো অনুমতি ছাড়া অন্য রাজ্যে গিয়ে শুটিং করা হচ্ছিল?

২. জোয়ারের সময় সমুদ্রে শুটিং করার সিদ্ধান্ত কে নিয়েছিল? এই সিদ্ধান্ত কখনোই কোনো অভিনেতার নেওয়ার কথা নয়।

৩. দুই দিন হয়ে গেল, কিন্তু প্রযোজনা সংস্থা এখনো চুপ কেন?

৪. কেন এত বিভ্রান্তিকর বিবৃতি দেওয়া হচ্ছে?

৫. সমুদ্রে নামার আগে কি যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল? যদি না নেওয়া হয়ে থাকে, তাহলে এখনও পর্যন্ত প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে না কেন?

তিনি আরও বলেছেন যে, রাহুলের এই মৃত্যুর কোথাও কোনো স্বচ্ছতা নেই। শিল্পীদের ফোরাম কী বলছে, পুলিশ কী করছে তা এখনো পরিষ্কার নয়। সঙ্গে অরিন্দমের মতে, এই ঘটনার দায় পুরোপুরি প্রযোজনা সংস্থার উপর বর্তায়। তিনি মনে করেন যে ঘটনাটিকে চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে এবং রাহুলের মৃত্যুর দায় তাঁরই উপর চাপিয়ে দেওয়ারও চেষ্টা চলছে।

আর অরিন্দম শীলের এই পোস্ট শেয়ার করে রাণা সরকার লেখেন, ‘যে প্রশ্নগুলো আমরা করছি সেগুলো মিডিয়া করছে না কেন ? মিডিয়া কি শুধু ভিডিয়ো আর ভিউজ হলেই খুশি?’

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More