মাহিকা আসায় দূরত্ব বাড়ল হার্দিক-ক্রুণালের? ভাইয়ে-ভাইয়ে ঝামেলার খবর হঠাৎ এল কেন

খবর পান্ডিয়া ভাই ক্রুণাল আর হর্দিকের মধ্যে নাকি ঝামেলা লেগেছে। দুই অভিন্ন হৃদয় ভাই, একে-অপরের থেকে দূরে চলে যাচ্ছেন। এর পিছনে কি প্রেমিকা মাহিকা শর্মাই আছেন?

Mar 12, 2026, 16:40:20 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ভারতের টি ২০ বিশ্বকাপ ২০২৬ জয়ের পর নতুন করে চর্চায় হার্দিক পান্ডিয়া। তাঁর প্রেমিকা মাহিকা শর্মাকে নিয়ে চর্চা তো হচ্ছেই, সঙ্গে নেটপাড়া তৈরি করেছে নতুন থিওরি। যেখানে দাবি করা হচ্ছে যে, সম্পর্ক নাকি খারাপ হয়েছে হার্দিক পান্ডিয়া ও ক্রুণাল পান্ডিয়ার মধ্যে। দুই অভিন্ন হৃদয় ভাই, একে-অপরের থেকে দূরে চলে যাচ্ছেন।

পান্ডিয়া ভাই ক্রুণাল আর হর্দিকের মধ্যে ঝামেলা?
পান্ডিয়া ভাই ক্রুণাল আর হর্দিকের মধ্যে ঝামেলা?

হার্দিক ও ক্রুণালের ঝামেলা?

ভারতের জয়ে হার্দিকের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও, ভক্তরা লক্ষ্য করেছেন যে তার ভাই ক্রুনাল তার ভাইকে অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট করেননি। এখান থেকেই ভক্তরা অনুমান করতে শুরু করেন যে, দুই ভাইয়ের মধ্যে কিছু একটা ঝামেলা হতে পারে। এমনকী ক্রুনাল এবং তার স্ত্রী, পাংখুরি শর্মাকে একদিনও দেখা যায়নি স্টেডিয়ামে। এছাড়াও, অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে যে, বউদি পংখুরি বলতে একসয় অজ্ঞান ছিলেন যে হার্দিক, তিনি এবারে দাদার বউকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েও পোস্ট করেননি।

হার্দিক মজে মাহিকায়

সম্প্রতি ক্রুনাল এবং পাংখুরিকে হার্দিকের প্রাক্তন স্ত্রী নাতাশা স্টানকোভিচের সাথে দেখা গেছে, অন্যদিকে হার্দিক প্রায় বেশিরভাগ সময়টাই কাটাচ্ছেন মডেল-অভিনেত্রী প্রেমিকা মাহিকা শর্মার সঙ্গে। পূজা থেকে শুরু করে সামাজিক অনুষ্ঠান, সর্বত্রই হার্দিক যোগদান করেছেন মাহিকার সঙ্গেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় মাহিকাকে স্টেডিয়ামে হার্দিকের জন্য উল্লাস করতেও দেখা গিয়েছে। তবে এবার মাহিকার সঙ্গে দেখা মিলেছিল হার্দিক-পুত্র অগস্ত্যর।

আদৌ কি হার্দিক ও ক্রুণালের ঝামেলার খবর সত্যি?

তবে, এখনই কিছুই নিশ্চিত করা যাচ্ছে না। তবে জল্পনা ধীরে ধীরে তীব্র হচ্ছে আরও। সাম্প্রতিক সময়ে, ক্রুণাল নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রেখেছেন এবং ভারতের বিশ্বকাপ জয় নিয়ে কোনও পোস্টও করেননি।

টি২০ ২০২৬ বিশ্বকাপে হার্দিকের পারফরমেন্স

টি২০ ২০২৬ বিশ্বকাপে হার্দিক পান্ডিয়া ভারতের প্রধান অলরাউন্ডার হিসেবে অসাধারণ পারফর্ম করে দেশকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ৮ ম্যাচে ১৯৯ রান এবং ৮টি উইকেট নেন, যার মধ্যে ফাইনালে এবং সেমিফাইনালে গুরুত্বপূর্ণ অবদান ছিল। টুর্নামেন্টে ১৫টি ছয় মারেন। এবং ১৯৩.০৮ স্ট্রাইক রেটে ব্যাটিং করে তিনি নিজের অলরাউন্ডার গ্রাফকে শীর্ষে নিয়ে যান।

মাহিকাকে ‘স্ত্রী’ বলেন হার্দিক

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের পর মাঠেই মাহিকার সঙ্গে হার্দিককে উদযাপন করতে দেখা যায়। তিনি প্রেমিকাকে প্রকাশ্যে জড়িয়ে ধরেন, চুমু খান এবং তাঁকে নিজের ‘লাকি চার্ম’ ও ‘স্ত্রী’ হিসেবে অভিহিত করেন।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More