Aamir Khan: হিন্দুধর্মের প্রতি অগাধ শ্রদ্ধা, জুতো খুলে প্রদীপ জ্বালালেন আমির খান, প্রশংসার বন্য়া

বলিউড সুপারস্টার আমির খান তাঁর নিখুঁত অভিনয়ের জন্য ‘মিস্টার পারফেকশনিস্ট’ হিসেবে পরিচিত। তবে সম্প্রতি একটি উৎসবে তাঁর করা একটি ছোট্ট কাজ ভক্তদের মন জয় করে নিয়েছে। প্রথা ও সংস্কৃতির প্রতি তাঁর এই শ্রদ্ধাবোধ এখন নেটপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দু। 

Mar 14, 2026, 08:00:33 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

উৎসবের মরসুমে বলিপাড়ার তারকাদের নানা রূপ দেখা যায়। তবে আমির খান আবারও প্রমাণ করলেন কেন তিনি অন্যদের চেয়ে আলাদা। সম্প্রতি একটি অনুষ্ঠানে আমিরের কাণ্ড দেখে ফের প্রমাণিত হিন্দুধর্মের প্রতি তাঁর অগাধ শ্রদ্ধা। প্রদীপ জ্বালানোর আগে আমির জুতো খুলে ফেললেন, যা দেখেই নেটিজেনদের প্রশংসার বন্যা। হিন্দুদের ধর্মীয় রীতি ও সংস্কৃতির প্রতি আমিরের এই শ্রদ্ধা দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরা।

হিন্দুধর্মের প্রতি অগাধ শ্রদ্ধা, জুতো খুলে প্রদীপ জ্বালালেন আমির, প্রশংসার বন্য়া
হিন্দুধর্মের প্রতি অগাধ শ্রদ্ধা, জুতো খুলে প্রদীপ জ্বালালেন আমির, প্রশংসার বন্য়া

ঠিক কী ঘটেছিল?

একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন আমির খান। অনুষ্ঠানের শুভ সূচনার জন্য তাঁকে প্রদীপ জ্বালানোর অনুরোধ জানানো হয়। প্রদীপের কাছে যাওয়ার আগেই আমির অত্যন্ত যত্ন সহকারে নিজের পায়ের জুতো খুলে একপাশে রাখেন।কোনো তাড়া নেই, স্রেফ আন্তরিকতার সঙ্গে খালি পায়ে এগিয়ে গিয়ে তিনি প্রদীপ প্রজ্বলন করেন এবং হাত জোড় করে প্রণাম জানান।

ভক্তদের প্রতিক্রিয়া:

সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তের ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি। ভক্তরা আমিরের এই আচরণের ভূয়সী প্রশংসা করেছেন। একজন ইউজার লিখেছেন, ‘সংস্কৃতির প্রতি এমন শ্রদ্ধা সবার থাকা উচিত। এটাই আসল আভিজাত্য।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘আমির খান সবসময়ই ছোট ছোট বিষয়েও খুব সচেতন থাকেন, এই ভিডিওটি তার বড় প্রমাণ।’

সঙ্গীদের ধর্মকে সম্মান:

আমির খানের জীবনে প্রেম এসেছে বারবার। দু-বার বিয়ে করেছেন নায়ক। তাঁর দুই প্রাক্তন স্ত্রীই হিন্দু। রিনা দত্ত ও কিরণ রাও দুজনেই নিজের ধর্মকে বিসর্জন দেননি নায়ককে বিয়ে করে। তাই হিন্দুধর্মের প্রতি আমিরের শ্রদ্ধা শুরু থেকেই। বর্তমানে গৌরী স্প্র্য়াটের সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেতা।

ব্যতিক্রমী আমির:

বলিউডের অনেক তারকাই যখন গ্ল্যামার আর আলোর রোশনাইয়ে প্রথা ভুলে যান, তখন আমিরের এই সাধারণ কিন্তু গভীর ইঙ্গিতপূর্ণ কাজ ভক্তদের কাছে তাঁকে আরও প্রিয় করে তুলেছে। এটি কেবল একটি অনুষ্ঠান ছিল না, বরং ভারতীয় সংস্কৃতির প্রতি তাঁর গভীর অনুরাগের বহিঃপ্রকাশ ছিল বলে মনে করছেন অনেকেই।

আমিরের আপকামিং প্রজেক্ট:

অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও এখন দারুণ ব্যস্ত আমির খান। ২০২৬ সালে তাঁর ঝুলিতে রয়েছে বড় সব প্রজেক্ট।

লাহোর ১৯৪৭: রাজকুমার সন্তোষী পরিচালিত এবং সানি দেওল অভিনীত এই পিরিয়ড ড্রামা মুক্তি পাবে আগামী ১৩ই আগস্ট, ২০২৬। এক দিন: আমিরের ছেলে জুনায়েদ খান এবং সাই পল্লবী অভিনীত এই রোম্যান্টিক ড্রামাটি মুক্তি পেতে চলেছে ১লা মে, ২০২৬।

এ বছর শুরুতেই আমিরের প্রযোজনায় মুক্তি পেয়েছে বীর দাসের ‘হ্যাপি প্যাটেল: খতরনাক জাসুস’, যা বক্স অফিসে প্রায় ৬.২১ কোটি টাকা আয় করেছে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More