'বাবুর মা' থেকে 'সৃজন' সোনার সংসারে রিইউনিয়ান 'নিমফুলের মধু'র! সকলের সঙ্গে দেখা হতেই যা করল ‘ধ্যাষ্টা জ্যেষ্ঠু’
২০২২ সালের শেষ দিকে জি বাংলায় এই ধারাবাহিক শুরু হয়েছিল। আর এবার ফের তাঁদের রিইউনিয়ান হল তাও আবার জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে।
টেলিভিশন অনেক মানুষেরই নিত্যদিনের সঙ্গী। ধারাবাহিক দেখা দর্শকদের সংখ্যা নেহাত কম নয়। তবে টেলিভিশনের পর্দায় বহু মেগা আসে আবার চলে যায়। তবে এমন কিছু কিছু মেগা থাকে যেগুলো দর্শকদের মনে গেঁথে যায়। সেগুলোর নস্টালজিয়া অনেকেই উপভোগ করেন। সেই সব মেগা এতটাই জনপ্রিয়তা লাভ করে যে, তা শেষ হলেও তার রেশ থেকেই যায়। তেমনই একটি মেগা হল 'নিমফুলের মধু'।

আরও পড়ুন: রণবীরের ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’-এর পর আসবে ‘ধুরন্ধর ৩’? মুখ খুললেন পরিচালক আদিত্য ধর
২০২২ সালের শেষ দিকে জি বাংলায় এই ধারাবাহিক শুরু হয়েছিল। পল্লবী শর্মা ও রুবেল দাসের জুটিকে যেমন দর্শকরা একদিনে ভালোবাসায় ভরে দিয়েছিলেন। তেমনই এই ধারাবাহিকের নানা চরিত্র তা পজেটিভ হোক বা নেগেটিভ তারা সকলেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল।
তাঁর মধ্যে বেশ কিছু চরিত্র বিশেষ করে নজর কেড়েছিল। যেমন- 'বাবুর মা' অর্থাৎ মেগার নায়কের মায়ের ভূমিকায় থাকা অরিজিতা মুখোপাধ্যায়ের চরিত্রটি বেশ সাড়া ফেলেছিল। অরিজিতা অভিনীত এই চরিত্র এখনও মাঝে মাঝে মিম টেমপ্লেটে উঁকি দেয়। তাছাড়াও আরও একটি চরিত্র বেশ জনপ্রিয়তা পেয়েছিল তা হল 'ধ্যাষ্টা জ্যেষ্ঠু'। অর্থাৎ নায়কের জেষ্ঠুর চরিত্রটি। এই ভূমিকায় অভিনয় করেছিলেন সুব্রত গুহ রায়।
আর এবার ফের তাঁদের রিইউনিয়ান হল তাও আবার জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। তবে কেবল অরিজিতা আর সুব্রত হাজির ছিলেন না। সঙ্গে দেখা মিলেছিল। বাবুর মায়ের আদরের বাবু 'সৃজন' রুবেল দাসের। তাছাড়াও দেখা মিলেছিল 'সৃজন'-এর ভাইয়ের। এই ভূমিকায় অভিনয় করেছিলেন উদয় প্রতাপ সিং। বর্তমানে উদয় মেগার নায়ক। তাঁর ধারাবাহিক 'পরিনীতা' টিআরপি তালিকায় এক থেকে তিনে ঘোরাফেরা করে। শুধু কী তাই? এই ধারাবাহিকে রুবেলের সঙ্গে তার দাদুর ভূমিকাতে দেখা যায় সুব্রতকেও। তবে অরিজিতাকে এই মেগায় দেখা যায় না। অন্যদিকে, 'রুবেল' জি বাংলার অন্য একটি মেগা 'তুই আমার হিরো' ধারাবাহিকে ছিলেন। খুব সম্প্রতি মেগার কাজ শেষ হয়েছে। তবে তাঁরা সকলেই জি বাংলার কোনও না কোনও প্রোজেক্টে থাকার সুবাদেই জি বাংলা সোনার সংসারে আমন্ত্রিত হয়েছিলেন। আর সেখানেই একসঙ্গে তাঁদের দেখা মেলে।
টলিউড অনলাইনের শেয়ার করা একটি ভিডিয়োয় তাঁদের একসঙ্গে দেখা যায়। সেখানে শুরুতেই দেখা যায় অরিজিতাকে জড়িয়ে উদয় বলছেন, ‘আমি আমার মেজ মাকে খুঁজে পেয়েছি।’ আর তা শুনে হাসছেন সুব্রত। তারপরই দেখা যায় রুবেল সুব্রতকে জড়িয়ে ধরে বলছেন, ‘আমি আমার জ্যেষ্ঠুকে খুঁজে পেয়েছি।’ তা শুনে সুব্রত মিথ্য কান্নার অভিনয়ও করেন। তারপর অরিজিতা বলেন, ‘বাবু আর বাবুর মা। সব মিলিয়ে নিম ফুল রিইউনিয়ান হয়ে গেল বোধ হয়।'
E-Paper











