'কেউ কাজ করতে চাইত না', সুশান্তের মৃত্যুতে তাঁর কেরিয়ার নষ্ট হওয়া নিয়ে মুখ খুললেন রিয়া
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রিয়া চক্রবর্তীকে আর সেভাবে কোনও ছবিতে দেখা যায়নি। এই সাত বছর ধরে, অভিনেত্রী কোনও কাজ পাননি। তিনি অভিনয় থেকে এতটাই দূরে সরে গিয়েছিলেন যে, তাঁকে থেরাপি সাহায্যও নিতে হয়েছিল। সেই সাত বছরের যন্ত্রণা নিয়ে মুখ খুললেন নায়িকা।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রিয়া চক্রবর্তীকে আর সেভাবে কোনও ছবিতে দেখা যায়নি। এই সাত বছর ধরে, অভিনেত্রী কোনও কাজ পাননি। তিনি অভিনয় থেকে এতটাই দূরে সরে গিয়েছিলেন যে, তাঁকে থেরাপি সাহায্যও নিতে হয়েছিল। তবে তাঁর বন্ধুরা তাঁকে সেই সাত বছরের যন্ত্রণা কাটিয়ে উঠতে সাহায্য করেছিল। এবার, রিয়া সেই অন্ধকার সময় নিয়ে কথা বলেছেন। অভিনেত্রী জানিয়েছিলেন যে, তিনি অভিনয় জগতে কেরিয়ার গড়ে তলার জন্য বহু বছর ধরে কঠোর পরিশ্রম করেছিলেন, কিন্তু তারপরে সবকিছু ছেড়ে দিতে হয়েছিল। এটা তাঁর জন্য খুবই যন্ত্রণার ছিল।

আরও পড়ুন: ‘বর্ডার ২’-এর চাপে কোণঠাসা ‘মরদানি ৩’! রানি-সানির ছবি শনিবার কত আয় করল?
হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়া এই প্রসঙ্গে কথা বলেছেন। তিনি জানান, অভিনয়ে কেরিয়ার গড়ার জন্য ১০ বছরেরও বেশি সময় ধরে কঠোর পরিশ্রম করেছিলেন তিনি। কিন্তু তাঁকে সব কিছু একটা সময় বন্ধ করে দিতে হয়েছিল, বলা ভালো বন্ধ হয়ে গিয়েছিল। তিনি ভাবতে শুরু করেছিলেন তিনি আর কিছুই করতে পারবেন না। তিনি জানান যে, তিনি অভিনয়ের জন্য কোনও প্রস্তাব পান নি। যদিও কিছু কাজের সুযোগ এসেছিল তাও তিনি সেগুলি প্রত্যাখ্যান করেছিলেন।
তিনি আরও বলেন, ‘হানসাল স্যার এবং লেখক আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমাকে কী থামাচ্ছে? আমি তাদের বলেছিলাম যে, আমি অভিনয় ছেড়ে দিয়েছি। এটা শুনে ওঁরা বলেছিলেন যে, আমার অভিনয় করা উচিত, কারণ আমি ভালো করেছি কিনা তা বিবেচ্য নয়। এখন আমি খুশি যে, আমি হ্যাঁ বলেছি। এত বছর পর সেটে আসা একটা ভিন্ন অভিজ্ঞতা ছিল আমার কাছে। গত সাত বছরে আমি দীর্ঘ জীবন কাটিয়েছি। এটা সাইকেল চালানোর মতো, এটা এমনই একটা অভিজ্ঞতা যা কখনওই ভুলবো না।’
আরও পড়ুন: পিরিয়ডের মধ্যেই 'ধুরন্ধর'-এর ‘শারারাত’ গানের শ্যুটিং করেছিলেন আয়েশা! 'ব্যথা করছিল…’, যা বললেন নায়িকা
রিয়া আরও জানান যে, তাঁর কেরিয়ারে তিনি অনেক যন্ত্রণা এবং অস্বস্তি সহ্য করেছেন। তিনি জানান যা ঘটেছিল তার জন্য তিনি আবেগগত, মানসিক এবং শারীরিক ভাবে অপ্রস্তুত ছিলেন। যখন কেউ তাঁর সঙ্গে কাজ করতে চাইত না, সেই সময়টা তাঁর জন্য খুবই বেদনাদায়ক ছিল। অভিনেত্রী বলেছিলেন যে, তার বন্ধুবান্ধব এবং পরিবার তাঁকে এই যন্ত্রণা কাটিয়ে উঠতে সাহায্য করেছিল।
তিনি আরও জানান যে, তাঁর বন্ধু অভিনেত্রী শিবানী দান্ডেকরকে একটি ব্র্যান্ড থেকে বরখাস্ত করা হয়েছিল কারণ তিনি রিয়ার পাশে দাঁড়িয়ে ছিলেন। রিয়া জানিয়েছিলেন যে, স্বাভাবিক জীবনে ফিরে আসা অনেক দিন পর তিনি যে উপহার পেয়েছেন তা তাঁর জন্য অনেক। এটা তার জন্য একটা উপহার যে তিনি ভয় ছাড়াই রাস্তায় হাঁটতে পারেন। তিনি এই ছোট ছোট জিনিসগুলি উপভোগ করছেন।
প্রসঙ্গত, ২০২১ সালে সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর রিয়ার ছবি ‘চেহেরে’ মুক্তি পায়। এই মর্মান্তিক ঘটনার আগেই তিনি ছবির শ্যুটিং শেষ করেছিলেন। সেই সময় শোনা যায় ছবিটি থেকে অভিনেত্রীর বেশ কিছু দৃশ্য কেটে দেওয়া হয়েছিল। কয়েক বছর পর, অভিনেত্রী এমটিভির রোডিজে ফিরে আসেন এবং নিজের পডকাস্ট শুরু করেন। এবার তাঁকে হংসল মেহতার ওয়েব সিরিজে দেখা যাবে।
E-Paper











