Rhea Chakraborty: তিনি নাকি ‘কালা জাদু করেন’! মা হতে চান সুশান্ত-প্রাক্তন রিয়া, জানান, ‘শরীর বাচ্চা চায়, কিন্তু…’

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গিয়েছে রিয়া চক্রবর্তীর জীবন। এখন অনেক স্বাভাবিক পরিস্থিতি। কাজে মন দিয়েছেন এই বাঙালি কন্যে। মা হতে চান বলে একটি বিশেষ কাজও করলে শুরু। 

Published on: Dec 09, 2025 8:08 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

একের পর এক বিতর্কে জড়িয়েছেন রিয়া চক্রবর্তী। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কারাগারেও থাকতে হয়। তাঁর উপর অভিযোগ ছিল মাদক জোগান দেওয়ার। যদিও স্পষ্ট প্রমাণের অভাবে তিনি ছাড়া পান। শুধু তাই নয়, পরিচালক মহেশ ভাটের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ ছবি নিয়েও একসময় কম বিতর্ক হয়নি। এমনকী, নেটপাড়ার আদালতে কাঁটাছেড়া হয় রিয়াকে নিয়ে। দাবি উঠতে থাকে রিয়া নাকি ‘কালা জাদু’ করেছেন সুশান্তের উপর। তবে বছরখানেক হল সব অতীত পিছনে ফেলে নতুন করে জীবন শুরু করেছেন তিনি। সম্প্রতি এক পডকাস্টে রিয়া জানান যে, তিনি ডিম্বাণু হিমায়িত করার কথা ভাবছেন এবং এর জন্য স্ত্রীরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথাও বলেছেন।

রিয়া চক্রবর্তী।
রিয়া চক্রবর্তী।

রিয়াকে তাঁর পডকাস্টে বলতে শোনা যায়, ‘আমার বয়স ৩৩ বছর এবং সম্প্রতি আমি ডিম হিমায়িত (এগ ফ্রিজ) করার জন্য স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে গিয়েছিলাম। আমি এটা করার কথা ভাবছি।’

রিয়াকে আরও বলতে শোনা যায়, ‘এটা খুবই অদ্ভুত ব্যাপার। আপনার বডি ক্লক বলে যে আপনি সন্তান চান, তবে আপনার মস্তিষ্ক বলে যে আপনি এখনও একটি শিশু। আপনাকে নিজের কাজ, কেরিয়ার, নিজের ব্যবসা সামলে একটি শিশুকে বড় করতে হবে।’

এর আগে, হিউম্যানস অফ বোম্বেকে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়া বলেছিলেন যে তিনি মনে করেন না যে বিয়ের জন্য সঠিক বয়স রয়েছে এবং একটা বয়সের পরে গিয়ে মানুষ আর বিয়ে করতে পারে না! রিয়া এই পডকাস্টে আরও বলেন যে, তাঁর অনেক চেনাজানা মানুষই ২০ কিংবা ৩০ বছরেতাঁদের এগ ফ্রিজ করেছে। আপাতত তিনি পরিবার শুরু করার আগে কেরিয়ারে মন দিতে চান।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর (২০২০ সাল) তার বান্ধবী রিয়া চক্রবর্তীকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল, তা মূলত আত্মহত্যার প্ররোচনা দেওয়া এবং আর্থিক সুবিধা নেওয়ার। এরপর সেই বছরেররই ৮ সেপ্টেম্বর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) সুশান্তের জন্য মাদক দ্রব্য কেনা এবং যোগান দেওয়ার অভিযোগে তাঁর ভাই এবং অন্যদের সঙ্গে গ্রেফতার করে। ২০২০ সালের অক্টোবরে বম্বে হাইকোর্ট রিয়াকে জামিন দেয়। তবে সেইসময় তাঁর পাসপোর্ট NCB-র হেফাজতে ছিল। চলতি বছরে সেটিও হাতে পেয়েছেন তিনি। একটি পোস্টে নিজের পাসপোর্টের ছবি শেয়ার করে রিয়া লিখেছিলেন, ‘‘ৈর্য গত ৫ বছর ধরে আমার একমাত্র পাসপোর্ট ছিল। অসংখ্য যুদ্ধ। অন্তহীন আশা। আজ, আমি আবার আমার পাসপোর্ট হাতে ধরেছি। আমার দ্বিতীয় অধ্যায়ের জন্য প্রস্তুত! (ফ্লাইট এবং ভাঁজ করা হাতের ইমোটিকন)। সত্যমেব জয়তে।’