শীতের আমেজ মেখে পরিবারের সঙ্গে পাহাড়ে গৌরব-ঋদ্ধিমা! ‘একসঙ্গে থাকা’র মিষ্টি বার্তা দিলেন নায়িকা
টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। ভালোবেসে হাত ধরে ছিলেন অভিনেতা গৌরব চক্রবর্তীর। তারপর বাড়ির সকলের আশীর্বাদ নিয়ে সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। বর্তমানে ছেলে ধীরকে নিয়ে তাঁর সুখের সংসার। এবার ছেলে, বাবা, শ্বশুর, শাশুড়ি সকলকে নিয়ে পাহাড়ে ঘুরতে গেলেন ঋদ্ধিমা-গৌরব।
টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। ভালোবেসে হাত ধরে ছিলেন অভিনেতা গৌরব চক্রবর্তীর। তারপর বাড়ির সকলের আশীর্বাদ নিয়ে সব্যসাচী-পুত্রের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন নায়িকা। বর্তমানে ছেলে ধীরকে নিয়ে তাঁর সুখের সংসার।
পরিবারের সঙ্গে পাহাড়ে গৌরব-ঋদ্ধিমা!‘একসঙ্গে থাকা’র বার্তা দিলেন নায়িকা
তবে শুধু স্বামী আর ছেলে নয়, পরিবারের সকলকে নিয়ে আনন্দে মেতে উঠতে ভালোবাসেন নায়িকা। তাই শ্বশুর, শাশুড়ি ও বাবা সকলকে নিয়ে দার্জিলিং ঘুরতে গেলেন তাঁরা। ঘুরতে গিয়ে একাধিক ছবি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভাগ করে নেন নায়িকা। ছবিতে স্বামী, ছেলে, শ্বশুর, শাশুড়ি ও বাবা সকলের সঙ্গে নজর কাড়েন তিনি।
ছবিতে ব্লু জিন্স, হলুদ টি-শার্ট ও কালো জ্যাকেটে দেখা যায় ঋদ্ধিমাকে। গৌরবের পরনে ছিল ব্লু জিন্স, বাদামি ও কালো রঙের জ্যাকেট, ছোট্ট ধীরও বাবা-মার সঙ্গে মিলিয়ে ব্লু জিন্স ও কালো জ্যাকেটে সেজে উঠেছিল।
মিঠু চক্রবর্তীর পরনে ছিল আকাশী রঙের কুর্তি, ব্রাউন জ্যাকেট ও ব্লু জিন্স। সব্যসাচী চক্রবর্তী পরেছিলেন ডেনিমের জ্যাকেট ও জিন্স। অন্যদিকে ঋদ্ধিমার বাবা পরেছিলেন কালো রঙের জ্যাকেট ও জিন্স। প্রথম গ্রুপ ছবিটি ছাড়াও একাধিক ছবি ভাগ করে নেন নায়িকা। কোথাও তাঁকে স্বামী ও পুত্রের সঙ্গে দেখা যায়। আবার কোথাও দাদুদের সঙ্গে নজরকাড়ে ধীর। ঠাকুমা মিঠুর সঙ্গেও খুদেকে দেখা যায়। আবার কখনও শাশুড়ি মায়ের সঙ্গে হাসিমুখে ধরা দেন নায়িকা। কখনও কেবল তিনি ও গৌরব নজরকাড়েন এক ফ্রেমে।
ছবিগুলি ভাগ করে নিয়ে নায়িকা ক্যাপশনে লেখেন, ‘বছরের এই সময়টায় আমাদের মনে করিয়ে দেওয়ার মতো আর কিছুই নেই যেটা আসলে গুরুত্বপূর্ণ... পরিবার, উষ্ণতা, হাসি এবং একসঙ্গে থাকা। দার্জিলিং এবং পেলিংয়ে আমাদের ছোট্ট ভ্রমণটা ঠিক আমাদের যা প্রয়োজন ছিল... কুয়াশাচ্ছন্ন সকাল, অবিরাম কথোপকথন, গরম চায়ের কাপ, আত্মাকে সুস্থ করে তোলে এমন পাহাড়ের দৃশ্য এবং চিরকালের স্মৃতি। এই মুহূর্তগুলির জন্য কৃতজ্ঞ, আমার কাছের মানুষদের কাছে কৃতজ্ঞ, পাহাড়গুলি যে জাদু সব সময় নিয়ে আসে তার জন্য কৃতজ্ঞ।’ তাঁদের এই ছবি দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
প্রসঙ্গত, কয়েক বছর আগে চক্রবর্তীর পরিবারের উপর দিয়ে অনেক বড় ঝড় গিয়েছে। মিঠুর ক্যানসার ধরা পড়েছিল। পাশাপাশি সব্যসাচী বুকে পেসমেকার লাগাতে হয়েছিল। তবে সে সব কাটিয়ে বর্তমানে সুস্থ আছেন তাঁরা। এর আগে ঋদ্ধিমার শেয়ার করা দীপাবলির উদযাপনের ছবিতে হাসি মুখে ছেলে, বৌমা ও নাতির সঙ্গে ধরা দিয়েছিলেন মিঠু-সব্যসাচী। সেখানে তাঁদের বাজি ফাটিয়ে উদযাপন করতেও দেখা গিয়েছিল।
News/Entertainment/শীতের আমেজ মেখে পরিবারের সঙ্গে পাহাড়ে গৌরব-ঋদ্ধিমা! ‘একসঙ্গে থাকা’র মিষ্টি বার্তা দিলেন নায়িকা