‘এটা আবিরের বউ?’, চেহারা নিয়ে নোংরা কটাক্ষ! নন্দিনীর হয়ে নেটপাড়ায় সওয়াল ঋতাভরীর, দিলেন ‘ফাটাফাটি’ শিক্ষা

এক মিডিয়া প্রোফাইল থেকে ইনস্টাগ্রামে শেয়ার হওয়া আবির ও নন্দিনীর ভিডিয়োতে মন্তব্য করলেন ঋতাভরী। বারবারই বডি পজিটিভিটির বার্তা এসেছে অভিনেত্রীর থেকে। তাই নন্দিনীকে ‘মোটা’ কটাক্ষ করে ট্রোল করা হচ্ছে দেখে, আর পারলেন না চুপ থাকতে।

Published on: Jun 23, 2025 1:23 PM IST
By | Written by , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কদিন আগেই বউ নন্দিনীকে নিয়ে গৃহপ্রবেশের প্রিমিয়ারে এসেছিলেন আবির চট্টোপাধ্যায়। সেখানে তিনি স্ত্রীকে নিয়ে বেশকিছু ছবি আর ভিডিয়োর জন্য পোজও দেন। আর তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতে না হতেই, নোংরা ট্রোলে মজেন কিছু নেটিজেন। এবার দেখা গেল সরাসরি প্রতিবাদ করলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।

চেহারা নিয়ে কটাক্ষ আবিরের স্ত্রী নন্দিনীকে, প্রতিবাদ ঋতাভরীর।
চেহারা নিয়ে কটাক্ষ আবিরের স্ত্রী নন্দিনীকে, প্রতিবাদ ঋতাভরীর।

সেরকমই এক মিডিয়া প্রোফাইল থেকে ইনস্টাগ্রামে শেয়ার হওয়া ভিডিয়োতে মন্তব্য করলেন ঋতাভরী। বারবারই বডি পজিটিভিটির বার্তা এসেছে অভিনেত্রীর থেকে। তাই নন্দিনীকে ‘মোটা’ কটাক্ষ করে ট্রোল করা হচ্ছে দেখে, আর পারলেন না চুপ থাকতে।

আরও পড়ুন: দেব-শুভশ্রীর চুমু, ১২ বছর পর একসঙ্গে বাংলার সেরা জুটি, কেমন জমল ধূমকেতু, প্রকাশ্যে এল টিজার

ঋতাভরী সেখানে কমেন্ট করেন, ‘কমেন্ট সেকশনই প্রমাণ, যে ফাটাফাটির মতো সিনেমা বানানোর প্রয়োজন কেন পড়েছে’। প্রসঙ্গত, এই সিনেমা ছিল এক সাধারণ গৃহবধূ, তার স্বপ্ন, প্লাস সাইজ মডেল হিসেবে তাঁর ‘ফাটাফাটি’ দৃষ্টান্ত স্থাপনের গল্প বলে।

আরও পড়ুন: রাঙা বউ-র পর ছোট পর্দা থেকে দূরে! নতুন কাজের খবর দিলেন শ্রুতি, সিনেমা না সিরিয়াল

দেখা গেল, ঋতাভরীর সেই কমেন্টের নীচে এক পুরুষ লেখেন, ‘মজার হল মন্তব্যগুলো মেয়েরাই করেছে’। আর তাতে জবাব দিয়ে ঋতাভরী ফের লিখলেন, ‘তাতে কিছু যায় আসে না। কোনো মানুষ যদি অন্য কাওকে তাঁর চেহারা দিয়ে বিচার করে তাহলে সেটা ভুল। মেয়েরা মন্তব্য করলেও ভুল। গুরুতর ভুল। যার কোনো শরীর নিয়ে বাঁচতে হচ্ছে না, তাঁর সেই শরীর নিয়ে এত মাথাব্যথা কেন ভাই?’

আরও পড়ুন: একই বার্থে শুয়ে রোম্যান্সে মজল কাঞ্চন-শ্রীময়ী! ট্রেনে কী করল ৮ মাসের মেয়ে কৃষভি

আবির-পত্নীর চেহারা নিয়ে কটাক্ষ, প্রতিবাদ ঋতাভরীর।
আবির-পত্নীর চেহারা নিয়ে কটাক্ষ, প্রতিবাদ ঋতাভরীর।

দেখা গেল, শুধু ঋতাভরী নয়, একাধিক নেটিজেনও প্রতিবাদ করেছেন এভাবে অভিনেতা-পত্নীকে কটাক্ষ করায়। একজন লেখেন, ‘দিনের শেষে রাজা ও রানি একসঙ্গে থাকছে, এটাই দরকার… কথা শেষ!’ আরেকজন লেখেন, ‘তথাকথিত সুন্দরী নয়, এমন বউকে নিয়ে সব জায়গাতে যেতে দম লাগে ভাই... এটাই রেস্পেক্ট এটাই জেন্ডার ইকুয়ালিটি... হ্যাটস অফ আবির।’

আরেকটি কমেন্টে লেখা হল, ‘নারীরা যে কত জঘন্য আর টক্সিক, কমেন্ট সেকশন তার বড় প্রমাণ। নিজেদের জীবনের ফ্রাস্টেশন কমেন্ট সেকশনে এসে ঝাড়ছে। লজ্জা হওয়া উচিত এসব মহিলাদের।’

২০০৭ সালে আবির বিয়ে করেন নন্দিনীকে। তাঁদের একটি মেয়ে রয়েছে তার নাম ময়ূরাক্ষী চট্টোপাধ্যায়। আবীরের স্ত্রী নন্দিনী সেভাবে টলিউডের কোনও পার্টিতে যান না। মাঝে মাঝে অবশ্য তাঁকে আবীরের সঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রির ঘরোয়া পার্টিতে উপস্থিত থাকতে দেখা যায়। সাদামাটা সাজ, একগাল হাসি, এভাবেই দেখা যায় নন্দিনীকে বরাবর। টলিউডে যখন ক্রমেই সম্পর্কগুলির মধ্যে দুরত্ব বাড়ছে, তখন ১৬ বছর ধরে আবির-নন্দিনী চুটিয়ে সংসার করছেন। আর তাঁদের এই সংসারের মেয়াদ চলুক অনন্তকাল, এটাই চান অভিনেতার-ভক্তরা।